Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • খেলা
  • অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে রোহিতের বদলি খুঁজতে সমস‍্যায় ভারত
  • ক্রিকেট
  • খেলা

অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে রোহিতের বদলি খুঁজতে সমস‍্যায় ভারত

Posted on 56 years ago 1 minute read
India vs Australia

India vs Australia

India vs Australia অস্ট্রেলিয়া সফরে রোহিত শর্মা প্রথম টেস্টে খেলতে পারবেন না বলে শোনা গিয়েছে। তাঁর বিকল্প হিসাবে যে দু’জনকে ওপেনার হিসাবে ভাবা হচ্ছিল, সেই দু’জনই ভারত ‘এ’-র হয়ে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন। অভিমন্যু ঈশ্বরণ করেছেন ০ রান। কেএল রাহুল আউট ৪ রানে। নিউ জ়িল্যান্ডের কাছে হারের ধাক্কা কাটতে না কাটতেই আবার চিন্তায় ভারত। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিং ব্যর্থতা বার বার প্রকট হয়েছে।

ঘূর্ণি হোক বা গতিময়— কোনও পিচেই ভারতীয় ক্রিকেটারেরা খেলতে পারেননি। সাধারণ মানের বোলারদের কাছেও পরাস্ত হয়েছেন। India vs Australia অস্ট্রেলিয়ার বাউন্সি এবং গতিশীল পিচে কী হতে চলেছে তা সহজেই অনুমেয়। প্রথম টেস্ট হবে পার্‌থে। সেখানকার পিচে খুবই বাউন্স থাকে। ভারতীয় দল যে এখনও তার জন্য তৈরি নয় তা বৃহস্পতিবারের খেলা দেখে বোঝা গিয়েছে। ঘরোয়া ক্রিকেটে টানা চার শতরান করার পর থেকেই ব্যর্থ হচ্ছেন ঈশ্বরণ।

এই নিয়ে অস্ট্রেলিয়ায় টানা তিনটি ইনিংসে খারাপ খেললেন। প্রথম বেসরকারি টেস্টে সাত এবং ১২ রান করেছিলেন। এ বার কোনও রানই করতে পারলেন না। রোহিতের বদলি হিসাবে তাঁর দলে ঢোকার সম্ভাবনা অনেকটা কমে গেল। জল্পনা চলছে, বিদেশের মাটিতে ভাল খেলার ইতিহাস থাকায় রাহুলকে ওপেনিংয়ে পাঠানো হবে কি না। নিউ জ়িল্যান্ড সিরিজ়ের পর তড়িঘড়ি তাঁকে অস্ট্রেলিয়ায় পাঠানো হয়।

ঈশ্বরণের সঙ্গে ওপেনও করেছিলেন। চার বলে চার রানের বেশি করতে পারেননি। অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে প্রথম দিনই ১৬১ রানে অল আউট হয়ে গিয়েছে ভারত এ। এক সময়ে তারা ১১ রানে ৪ উইকেট হারিয়েছিল। সেখান থেকে পরিস্থিতি সামলান দেবদত্ত পাড়িক্কল (২৬) এবং ধ্রুব জুরেল (৮০)। একা জুরেলই লড়াই করেন। আর কোনও ক্রিকেটার দাঁড়াতে পারেননি।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

 

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Australia Bengali News Breaking news aaj bangla India India vs Australia newsaajbangla Rohit Sharma

Post navigation

Previous: ভারতীয় সংস্থাগুলির আমেরিকার নিষেধাজ্ঞার খাঁড়া
Next: বাংলার ৬টি বিধানসভায় উপনির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করে দিল কমিশন

Related Stories

Virat Kohli
  • ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago
Yashvardhan Dalal
  • ক্রিকেট

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago
Prithvi Shaw
  • ক্রিকেট

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.