Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • কলকাতা
  • তদন্তের আগেই বিজেপি নেতার খুনের কারণ জানালেন কুণাল
  • কলকাতা

তদন্তের আগেই বিজেপি নেতার খুনের কারণ জানালেন কুণাল

Posted on 56 years ago 1 minute read
Kunal Ghosh

তদন্তের আগেই বিজেপি নেতার খুনের কারণ জানালেন কুণাল Kunal Ghosh ।  একেবারে বিজেপির পার্টি অফিস থেকে উদ্ধার হয়েছে বিজেপি নেতার দেহ। বিজেপি নেতৃত্বের দাবি এর পেছনে শাসকদলের হাত রয়েছে। তাদের দাবি পৃথ্বীরাজ নস্কর নামে ওই বিজেপি নেতা আরজি কর কাণ্ডের ন্যায় বিচার চেয়ে এলাকায় ব্যানার টাঙিয়েছিলেন। তার পর থেকেই তৃণমূলের আক্রোশ বাড়ছিল। তবে এবার সেই খুনের কারণ নিয়ে এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কার্যত তদন্তের আগেই খুনের কারণ জানিয়ে দিলেন  Kunal Ghosh কুণাল।

কুণাল লিখেছেন, উস্তি থানা এলাকায় আটপাড়ায় বিজেপি অফিসেই বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্করের রহস্যময় মৃত্যুর ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিজেপি মিথ্যা কথা বলছে। ওদের পার্টি অফিসেই ওদের নেতার মৃত্যু। ওরা সব জানে। আমাদের কাছে সূত্রের খবর, একাধিক সম্পর্কের জটিলতায় খুন। মৃতদেহের যৌনাঙ্গে আঘাতের চিহ্ন আছে। কোনো মহিলার সঙ্গে টানাপোড়েনে খুন। ধর্ষণের চেষ্টা রুখতে আঘাত করেছিলেন মহিলা। তিনি গ্রেপ্তার হতে পারেন। এসব কান্ড চলত ওই দলীয় কার্যালয়তেই।

এই হল বিজেপি আর ওদের পার্টি অফিস। লিখেছেন কুণাল ঘোষ। কিন্তু এখানে একাধিক প্রশ্ন, এখনও তো তদন্তই শেষ হয়নি। তার আগে এত নিশ্চিতভাবে কীভাবে বলতে পারে তৃণমূল? তাছাড়া কেন খুন হয়েছে, কীভাবে খুন হয়েছে সেটা তো জানাবে পুলিশ। তার আগে তৃণমূল নেতা যেভাবে বিবৃতি দিচ্ছেন তাতে কি তদন্ত প্রক্রিয়া বিঘ্নিত হবে না? প্রভাবিত হবে না? সেই প্রশ্নটাও উঠতে শুরু করেছে। তাছাড়া ওয়াকিবহাল মহলের মতে, শাসকদলের পক্ষ থেকে যখন কোনও নির্দিষ্ট বিষয়কে ঠিক করে দেওয়া হয় তখন কি তদন্ত সেই গন্ডির বাইরে বেরোতে পারবে?

শুক্রবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে বিজেপির একটি পার্টি অফিস থেকে দলের মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের কনভেনর পৃথ্বীরাজ নস্করের দেহ উদ্ধার হয়। গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের দাবি, সক্রিয় বিজেপি কর্মী পৃথ্বীরাজকে খুন করে দেহ পার্টি অফিসে রেখে গিয়েছে তৃণমূলের দুষ্কৃতীরা।

এদিকে পরিবারের পক্ষ থেকে এই খুনের ঘটনার পেছনে তৃণমূলের হাত থাকতে পারে বলে ইঙ্গিত করা হয়েছে। গত ৪ নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন পৃথ্বীরাজ। তার পর তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। শুক্রবার গভীর রাতে বিজেপির পার্টি অফিস থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। নিহতের আত্মীয়দের দাবি, অন্যত্র খুন করে দেহ পার্টি অফিসে রেখে গিয়েছে কেউ বা কারা। তবে কুণালের দাবি, মহিলার সঙ্গে টানাপোড়েনের জেরে এই খুন।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Kunal Ghosh newsaajbangla

Post navigation

Previous: বিমানবন্দর শিলান্যাস মঞ্চে গৌতমকে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি
Next: মধ্যপ্রাচ্যের যুদ্ধে নয়া মোড়

Related Stories

mamata banerjee
  • কলকাতা

বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা

Posted on 56 years ago
Mamata Banerjee
  • কলকাতা

অভিষেক ঘনিষ্ঠ গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে সরালেন মমতা

Posted on 56 years ago
Babri Masjid
  • কলকাতা

বাবরি ধ্বংসের দিন তৃণমূলের কলকাতায় বড় কর্মসূচির ভাবনা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.