Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • কলকাতা
  • অভিষেকের নাম করে টাকা তুলছেন ফিরহাদের ওএসডি। থানায় অভিযোগ
  • কলকাতা

অভিষেকের নাম করে টাকা তুলছেন ফিরহাদের ওএসডি। থানায় অভিযোগ

Posted on 56 years ago 1 minute read
Abhishek Banerjee

Abhishek Banerjee

কলকাতার মেয়র Firhad Hakim ফিরহাদ হাকিমের ওএসডি (অফিসার অন স্পেশ্যাল ডিউটি) কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ উঠেছে। এ নিয়ে কলকাতার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন তৃণমূল সাংসদ Abhishek Banerjee অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতরেরই এক কর্মী। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরেই।

ওই Abhishek Banerjee অভিযোগের কথা প্রকাশ্যে আসার পর ফিরহাদ জানান, এ বিষয়ে তাঁর কাছে কোনও খবর ছিল না। তাঁকে আগে জানানো যেত বলেও মন্তব্য করেছেন তিনি। অন্য দিকে, কালীচরণের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘এ বিষয়ে আমি কোনও মন্তব্য করব না। যা বলার মেয়র সাহেব বলবেন।” ফিরহাদের ওএসডি কালীচরণের নামে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন অয়ন ঘোষ দস্তিদার নামে এক ব্যক্তি। তিনি ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে কর্মরত। অভিযোগে বলা হয়েছে, কালীচরণ টাকা তুলছেন Abhishek Banerjee অভিষেকের নাম করে।

লালবাজারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু পুলিশের এক কর্তা জানান, আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে এখনই কোনও মন্তব্য করা হবে না। শুক্রবার বিধানসভায় গিয়েছিলেন মেয়র ফিরহাদ। সেখানে এ প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাওয়া হয়। তিনি বলেন, ‘‘আমি এ ব্যাপারে কিছু জানি না। সংবাদমাধ্যম থেকে এইমাত্র জানতে পারলাম। যদি এমন কোনও অভিযোগ থাকে, আমাকেই তো বলতে পারত।

আমি বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতাম। এখন একটা মানুষের নামে যদি এমন কোনও অভিযোগ আসে, যার ভিত্তি নেই, তাঁকে আমি কী করে সরাব? এই অভিযোগের কথা আমি আগে কোনও দিন শুনিনি।’’ শুক্রবার বিধানসভায় গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘কালী টাকা তোলে, আমি আগেই বলেছিলাম। তপসিয়ায় ২০০ কোটি টাকা খরচ করে তৃণমূল ভবন তৈরি হচ্ছে। কালীকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই টাকা জোগাড় করার। যিনি ওই ভবন তৈরির দায়িত্বে আছেন, কালী টাকা তুলে তাঁকেই দিচ্ছেন। আমি অনেক আগে এই অভিযোগ করেছি। কালীর সাতটা ফ্ল্যাট আছে। পার্থ চট্টোপাধ্যায়দের চেয়েও ওঁর সম্পত্তি বেশি।’’

 

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Abhishek Banerjee firhad hakim newsaajbangla

Post navigation

Previous: ক্রেডিট কার্ড বিল পরিশোধের সহজ ৪টি উপায়
Next: মুর্শিদাবাদে জাল টাকা-সহ গ্রেফতার কংগ্রেস নেতা

Related Stories

mamata banerjee
  • কলকাতা

বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা

Posted on 56 years ago
Mamata Banerjee
  • কলকাতা

অভিষেক ঘনিষ্ঠ গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে সরালেন মমতা

Posted on 56 years ago
Babri Masjid
  • কলকাতা

বাবরি ধ্বংসের দিন তৃণমূলের কলকাতায় বড় কর্মসূচির ভাবনা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.