road accident in the Krishnanagar
কৃষ্ণনগর পালপাড়া মোড় এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু গুরুতর আহত একাধিক, আহতদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একজনের ঘটনায় আহত একাধিক।স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পালপাড়া মোড় ১২ নম্বর জাতীয় সড়কের ওপর।দুটি গাড়িই বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছিল,সেই সময় গ্যাস বোঝাই গাড়ির পেছনে এসে সজোরে ধাক্কা মারে মাছ বোঝাই পিকআপ ভ্যান।
ধাক্কার তীব্রতা এতটাই বিভৎস ছিল গাড়ি থেকে ছিটকে পরে অনেকে পিকআপ ভ্যানের সামনের অংশ দুমড়ে মুছড়ে যায়।আশঙ্কাজনক অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়। ঘটনায় আহত একাধিক। দুর্ঘটনার ফলে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয় অবরুদ্ধ হয়ে পড়ে 12 নম্বর জাতীয় সড়ক। পরবর্তীতে কোতোয়ালি থানার পুলিশ এবং এলাকার স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় পিকআপ ভ্যানটিতে মাছ বোঝাই ছিল। বীরভূম থেকে নৈহাটিতে এসেছিল মাছ নিতে। ফিরে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কৃষ্ণনগর কোতোয়ালী থানার পুলিশ।