Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • কলকাতা
  • শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়!
  • কলকাতা

শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়!

Posted on 56 years ago 1 minute read
Sudip Banerjee and Satabdi Roy

Sudip Banerjee and Satabdi Roy

লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে বিদ্রোহ আরও প্রকট হচ্ছে। এ বার বিদ্রোহী শিবিরে যোগ দিতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। শনিবার দিল্লিতে বিদ্রোহী সাংসদ শতাব্দী রায়ের সঙ্গে এক গাড়িতে দেখা গেল কলকাতা উত্তরের সাংসদকে। দিল্লি বিমানবন্দর থেকে শতাব্দীর সঙ্গে একই গাড়িতে চেপে তিনি রওনা দেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির উদ্দেশে। বিমানবন্দর থেকে দু’জনে সোজা পৌঁছে যান ভূপেন্দ্রের বাড়িতে। সেখানে ইতিমধ্যে একটি বৈঠক শুরু হয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বেশ কয়েক দফা বৈঠক হয়েছে এই কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে। তৃণমূলের এই বিদ্রোহী শিবিরের নেতৃত্বে রয়েছেন বারাসতের কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী।

এমতাবস্থায় ‘বেলাইন’ হয়ে যাওয়া শতাব্দীর সঙ্গে একই গাড়িতে চেপে সুদীপের কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। শনিবার সকালে কলকাতা থেকে দিল্লিতে গিয়েছেন সুদীপ। শতাব্দীও ওই একই বিমানে দিল্লিতে গিয়েছেন। অবতরণের পরে বীরভূমের বিদ্রোহী সাংসদ শতাব্দীর সঙ্গে একই গাড়িতে উঠে দিল্লি বিমানবন্দর থেকে বেরোন সুদীপ। রাজ্যে বিধানসভা ভোটের পর থেকেই দৃশ্যত এক অভূতপূর্ব ডামাডোল চলছে তৃণমূলে। বিধানসভার পরিষদীয় দল হাতছাড়া হয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গত সোমবার লোকসভায় সংসদীয় দলেও ভাঙন প্রকট হয়। মমতার নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যান দলের সিংহ ভাগ সাংসদ। ঘটনাচক্র, গত সোমবার তৃণমূলে এই ‘সাংসদ-বিদ্রোহ’ যখন প্রকাশ্যে আসে, মমতা-অভিষেক তখন ছিলেন দিল্লিতেই। এক দিকে যখন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক সারছিলেন মমতা-অভিষেক, তখন লোকসভায় চলছিল দলের ভাঙন-পর্ব। ওই দিন বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলি দাবি করেন, তাঁদের সঙ্গে প্রায় ২০ জন সাংসদের সমর্থন রয়েছে। তাঁরা কেন্দ্রে বিজেপির শাসক-জোট এনডিএ-কে সমর্থন করতে চাইছেন। এরই মধ্যে শুক্রবার বেশ কিছু স্বাক্ষর-সহ একটি নথি প্রকাশ্যে আসে। তাতে ১৯ জন তৃণমূল সাংসদের স্বাক্ষর ছিল। যদিও সুদীপের স্বাক্ষর তাতে ছিল না। এরই মধ্যে শনিবার শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্রের বাড়িতে গিয়ে হাজির হলেন কলকাতা উত্তরের তৃণমূল সাংসদ।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Satabdi Roy Sudip Banerjee Sudip Banerjee and Satabdi Roy

Post navigation

Previous: গ্রেপ্তার নৈহাটি পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়।
Next: পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির পদত্যাগ

Related Stories

Madan Mitra
  • কলকাতা

মদন মিত্রের বহুতল আবাসনে তল্লাশী চালিয়ে বিছানার নিচে উদ্ধার টাকা সহ নথি পত্রর

Posted on 56 years ago
Arup Biswas
  • কলকাতা

মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসকে তৃতীয় নোটিস

Posted on 56 years ago
abhishek banerjee
  • কলকাতা

আপ্তসহায়ক সুমিতকে খুঁজতেই ভোরে অভিষেকের বাড়ির তালা ভাঙল শালবনির পুলিশ!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Madan Mitra
  • কলকাতা

মদন মিত্রের বহুতল আবাসনে তল্লাশী চালিয়ে বিছানার নিচে উদ্ধার টাকা সহ নথি পত্রর

Posted on 56 years ago
Howrah Zilla Parishad
  • জেলার খবর

পদত্যাগ করলেন তৃণমূল পরিচালিত হাওড়া জেলা পরিষদের সভাধিপতি ও সহ-সভাধিপতির পদত্যাগ

Posted on 56 years ago
Sudip Banerjee and Satabdi Roy
  • কলকাতা

শতাব্দীর সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়!

Posted on 56 years ago
Naihati Municipality
  • উত্তর ২৪ পরগনা খবর

গ্রেপ্তার নৈহাটি পুরসভার প্রাক্তন তৃণমূল পুরপ্রধানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়।

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.