Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • জেলার খবর
  • হাওড়ায় স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি!
  • জেলার খবর
  • হাওড়া খবর

হাওড়ায় স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি!

Posted on 56 years ago 1 minute read
Gold trader was allegedly robbed in Howrah

Gold trader was allegedly robbed in Howrah

হাওড়ায় স্বর্ণব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। যদিও সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। ফলে বরাতজোরে বেঁচে গিয়েছেন ওই ব্যবসায়ী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সাঁকরাইলের রানিহাটি পুরাতন বাজারে।শনিবার রাতের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার রানিহাটির পুরাতন বাজার এলাকায় ৷ আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে । ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ । জানা গিয়েছে, শনিবার রাত প্রায় সাড়ে ৯ টা নাগাদ রানিহাটির পুরাতন বাজারে নিজের দোকান বন্ধ করে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন সোনার ব্যবসায়ী চন্দন কাড়ার ।

অভিযোগ, সেই সময় মুখে রুমাল বাঁধা ৫ থেকে ৬ জন দুষ্কৃতী আচমকাই তাঁর পথ আটকে দাঁড়ায় । ব্যবসায়ীর কাছ থেকে দু’টি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা । ব্যবসায়ী বাধা দিলে দুষ্কৃতীদের মধ্যে একজন পরপর কয়েক রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ । গুলির একটি ব্যবসায়ীর মোটরবাইকে লাগে । তবে কোনও গুলি তাঁর শরীরে না লাগায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় । ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

অভিযোগ, এরপর দুষ্কৃতীরা ব্যবসায়ীকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেয় এবং তাঁর কাছে থাকা দু’টি ব্যাগ ছিনিয়ে নেয় । তারপর তিনটি মোটরবাইকে চেপে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায় তারা । পুরো ঘটনাটি আশপাশে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে । ব্যবসায়ী চন্দন কাড়ারের দাবি, লুট হওয়া ব্যাগগুলিতে প্রায় ৭ থেকে ৮ কিলোগ্রাম রুপোর গয়না,১৫০ থেকে ২০০গ্রাম সোনার গয়না এবং প্রায় ৬০ হাজার টাকা নগদ ছিল । সব মিলিয়ে লুট হওয়া সামগ্রীর বাজারমূল্য আনুমানিক ২৫ থেকে ২৭ লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ । পরে জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরাও ঘটনাস্থল পরিদর্শন করেন । তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন এবং দুষ্কৃতীদের গতিবিধি শনাক্ত করার চেষ্টা চলছে । ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোলও উদ্ধার করা হয়েছে । পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে তল্লাশি শুরু হয়েছে । তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি । ঘটনার পর ব্যবসায়ী মহল রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছে । পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত চালিয়ে যাচ্ছে ।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Gold trader Howrah

Post navigation

Previous: কুলতলিতে চোর সন্দেহে গণপিটুনির অভিযোগ, মৃত্যু কেরালার যুবকের, গ্রেপ্তার ৭
Next: রাহুলের ‘আলিঙ্গন’ মন্তব্যে ক্ষুব্ধ সিপিএম, ইন্ডিয়া জোটে বাড়ছে দূরত্বের জল্পনা

Related Stories

TMC Leader Arrested
  • উত্তর দিনাজপুর খবর

হেমতাবাদে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রীর ‘ছায়াসঙ্গী’ দাপুটে তৃণমূল নেতা

Posted on 56 years ago
single day at the Lok Adalat
  • জেলার খবর

লোক আদালতে একদিনে২০ হাজারেরও বেশি মামলা নিষ্পত্তি! আদায় ১৮ কোটি টাকা

Posted on 56 years ago
Mukutmani Adhikari
  • জেলার খবর

তৃণমূলের প্রাক্তন বিধায়ক মুকুটমণির তিনটি ফ্ল্যাট সিল করল পুলিশ!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

শুভেন্দু অধিকারী
  • কলকাতা

কলকাতা পুরসভায় শুভেন্দু অধিকারী! আমন্ত্রিত প্রাক্তন তৃণমূল কাউন্সিলররা

Posted on 56 years ago
TMC Leader Arrested
  • উত্তর দিনাজপুর খবর

হেমতাবাদে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রীর ‘ছায়াসঙ্গী’ দাপুটে তৃণমূল নেতা

Posted on 56 years ago
suvendu-adhikari-
  • পশ্চিমবঙ্গ

সরকারি কর্মীদের হাজিরায় কড়াকড়ি! জুন থেকে বাধ্যতামূলক ফেস রিকগনিশন বায়োমেট্রিক ব্যবস্থা

Posted on 56 years ago
join a new political party
  • দেশ

তৃণমূল ছেড়ে নতুন দলে যোগ দিচ্ছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা।

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.