Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • কলকাতা
  • কমিশনকে চিঠি কালীঘাট তৃণমূলের
  • কলকাতা

কমিশনকে চিঠি কালীঘাট তৃণমূলের

Posted on 57 years ago 1 minute read
Kalighat Trinamool

Kalighat Trinamool

মমতা বনাম ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের ‘লড়াই’ এবার নির্বাচন কমিশনের দুয়ারে! ‘আসল’ তৃণমূলের নামে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের দল দখলের যাবতীয় চাল ভেস্তে দিতে রাতারাতি কমিশনের দ্বারস্থ হলেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের তৈরি সংশোধিত জাতীয় কর্মসমিতি ও দলের অন্যান্য সাংগঠনিক স্তরের যাবতীয় তথ্য তিনি পাঠালেন কমিশনে। তাতে চেয়ারপার্সন হিসেবে নিজের নাম, সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এছাড়া রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক পদে ডেরেক ও ব্রায়েন, দোলা সেনের নাম এবং কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীর নাম রয়েছে।

অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি সংগঠনের খুঁটিনাটি তথ্য নির্বাচন কমিশনে পাঠিয়ে দলের রাশ নিজেদের হাতে রাখতে মরিয়া প্রয়াস কালীঘাট তৃণমূলের। ছাব্বিশের ভোটে ঘাসফুল শিবিরের ভরাডুবির পর থেকেই দল ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে বিধানসভায় নিজেদের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিয়ে ‘আসল’ বিরোধী দলের তকমা ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস।

সোমবার নিউটাউনের পাঁচতারা হোটেলে তাঁদের নেতৃত্বে দলের বিশেষ অধিবেশনে নতুন করে ঘোষণা করা হয়েছে জাতীয় কর্মসমিতি। তাতে মমতা কিংবা অভিষেকের কোনও জায়গাই হয়নি। দলের চেয়ারপার্সন হয়েছেন অরূপ রায়। সাধারণ সম্পাদক ঋতব্রত-সহ চারজন। এছাড়া বিভিন্ন পদে রয়েছেন ঋতব্রতপন্থী নেতারাই। নিয়ম মেনে আগামী ১৫ দিনের মধ্যে এই নতুন কমিটিকে নির্বাচন কমিশনে নথিভুক্ত করার কথা জানিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

কিন্তু তার আগে রাতারাতি পালটা চাল দিল মমতার নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল। ঋতব্রতপন্থীদের পরিকল্পনা ভেস্তে দিতে সোমবার রাতেই মমতার হাতে তৈরি সংশোধিত জাতীয় কর্মসমিতির যাবতীয় খুঁটিনাটি তথ্য নির্বাচন কমিশনে পাঠানো হল। জানা গিয়েছে, সোমবার বিকেলে নিউটাউনের হোটেলে যখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে নিজেদের জাতীয় কর্মসমিতি তৈরিতে ব্যস্ত ছিল, সেই সময় নতুন কমিটি তৈরি করে তা নির্বাচন কমিশনে পাঠানোর উদ্যোগ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন তালিকায় চেয়ারপার্সন হিসাবে তিনি সই করেছেন। ৫ জুন কালীঘাটে তৈরি হওয়া জাতীয় কর্মসমিতিতে অরূপ বিশ্বাসকে রাখা হলেও, সোমবারের সংশোধিত তালিকা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। একই দলের দুই জাতীয় কর্মসমিতি নিয়ে এবার লড়াই শুরু হল নির্বাচন কমিশনে। এর জল গড়াতে পারে আদালত পর্যন্ত।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Kalighat Trinamool

Post navigation

Previous: ১১৮ বছরের পুরনো কলকাতা স্টক এক্সচেঞ্জ ফের চালুর উদ্যোগ, বাংলার আর্থিক ঐতিহ্য ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ সরকারের
Next: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১২০০ কোটি টাকা,

Related Stories

CM Suvendu Adhikari
  • কলকাতা

হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Posted on 57 years ago
Ratna Debnath
  • কলকাতা

‘অভয়ার বিচার হবেই’— বিধানসভায় মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে কেঁদে ফেললেন নির্যাতিতার মা

Posted on 57 years ago
Kunal Ghosh.
  • কলকাতা

নাম ঘোষণা হতেই ‘চোর চোর’ স্লোগান, বিধানসভায় কী বললেন কুণাল ঘোষ?

Posted on 57 years ago

সর্বশেষ সংবাদ

Malda News
  • জেলার খবর

Malda News নৌকার উপর বজ্রাঘাতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু

Posted on 57 years ago
ca5d1e5e-df73-4778-8ca2-2ac87e8b4f77
  • বিনোদন

স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ! চিকিৎসার জন্য আমেরিকা যেতে কেন নারাজ সালমান?

Posted on 57 years ago
CM Suvendu Adhikari
  • কলকাতা

হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Posted on 57 years ago
Ratna Debnath
  • কলকাতা

‘অভয়ার বিচার হবেই’— বিধানসভায় মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে কেঁদে ফেললেন নির্যাতিতার মা

Posted on 57 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.