Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • মালদায় তৃণমূল নেতার লালসার শিকার এক নাবালিকা
  • জেলার খবর
  • মালদহ খবর

মালদায় তৃণমূল নেতার লালসার শিকার এক নাবালিকা

Posted on 56 years ago 1 minute read
Malda News

Malda News দশমীর রাতে গ্রামে রামযাত্রা দেখতে বেরিয়ে তৃণমূল নেতার লালসার শিকার এক নাবালিকা। এই ঘটনায় Malda News মালদার Baishnabnagar বৈষ্ণবনগরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের তুমুল বিক্ষোভের জেরে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বিজেপির দাবি, অভিযুক্ত তৃণমূল নেতা হওয়ায় ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ।

নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার বিজয়া দশমীর সন্ধ্যায় গ্রামে রামযাত্রা দেখতে বাড়ি থেকে বেরিয়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী। তখন তাকে ধানক্ষেতে তুলে নিয়ে যায় যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগ, নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে সে। তখনই নাবালিকার চিৎকারে সেখানে ছুটে আসেন কয়েকজন গ্রামবাসী। ওই তৃণমূল নেতাকে হাতে নাতে ধরে ফেলেন তাঁরা।

অভিযুত্ত তৃণমূল নেতার সঙ্গে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যও ছিলেন বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা হওয়ায় ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে পুলিশ। এতে নির্যাতিতার পরিজন ও বিজেপি থানায় বিক্ষোভ দেখালে পুলিশ অভিযোগ গ্রহণ করে। এর পর গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তদন্তে নেমে নির্যাতিতার বয়ান রেকর্ড করেছে পুলিশ। তৃণমূলের দাবি, দল অভিযুক্তের পাশে নেই। আইন আইনের পথে চলবে। Malda  মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, ‘পরিবারের অভিযোগের ভিত্তিতে ধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে।’

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Baishnabnagar Bengali News Breaking news aaj bangla Malda News newsaajbangla Trinamool Congress

Post navigation

Previous: জার্মানিতে ইহুদি বিদ্বেষ ও বৈষম্য শেষ করতে নাগরিকত্ব আইন কঠোর
Next: Ajker Rashifal in Bengali ১২ নম্বেবর ২০২৪

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.