Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • মুর্শিদাবাদে বোমা তৈরি করতে গিয়ে প্রাণ গেল একজনের
  • জেলার খবর
  • মুর্শিদাবাদ খবর

মুর্শিদাবাদে বোমা তৈরি করতে গিয়ে প্রাণ গেল একজনের

Posted on 56 years ago 1 minute read
Murshidabad News

Murshidabad News

Murshidabad News দেশি বোমা তৈরি করতে গিয়ে তা ফেটে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার সকালে ওই ব্যক্তির দেহ পাওয়া যায় Murshidabad News মুর্শিদাবাদের ডোমকল থানার বর্তনাবাদ-মেহেদীপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মোমিনুল ইসলাম (৪৫)। তাঁর বাড়ি জলঙ্গি থানার ফরিদপুর গ্রামে। মোমিনুল ইসলামের দেহ যেখানে পাওয়া গেছে সেই এলাকা থেকে তাঁর বাড়ি প্রায় দু’কিলোমিটার দূরে।

প্রাথমিক তদন্তে ডোমকল থানার পুলিশের অনুমান, যে এলাকায় দেহটি পাওয়া গেছে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেনি। অন্য কোনও জায়গায় বোমা তৈরির সময় বিস্ফোরণের ফলে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপর রাতের অন্ধকারে দেহটি মেহেদীপাড়া এলাকায় দুষ্কৃতীরা ফেলে গেছে। ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন -মৃতের শরীরে বিস্ফোরণের ফলে তৈরি হওয়া একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

কোথায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে এবং কারা দেহ ফেলে গেল তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ওই ব্যক্তির ভাই নাজিমুল ইসলাম মণ্ডল বলেন, ‘গতকাল সকালে দাদা বাড়ি থেকে বার হয়ে যায়। এরপর আর সে ফেরত আসেনি। গতকাল সন্ধেবেলা বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করার পরেও পরিবারের লোক কোথাও তার সন্ধান পায়নি।

আজ সকালে আমরা জানতে পারি মেহেদীপাড়া এলাকায় দাদার ক্ষতবিক্ষত দেহ পড়ে রয়েছে।’ তিনি বলেন, ‘আমার দাদা স্থায়ী কোনও কাজ করত না। কিন্তু দাদা বোমা তৈরিতে বিশেষজ্ঞ ছিল। আমাদের অনুমান কোনও দুষ্কৃতী দল দাদাকে বোমা তৈরি করার জন্য ভাড়া করে নিয়ে গিয়েছিল। সেখানে বোমা তৈরি করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তাতেই দাদার মৃত্যু হয়। ওই দুষ্কৃতী দল দাদার দেহ ডোমকল এলাকায় ফেলে এসেছিল।‘

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Murshidabad News newsaajbangla

Post navigation

Previous: ইজ়রায়েলি রকেট হামলায় নাসরাল্লার উত্তরসূরি সফিদ্দিন মৃত
Next: মালদহে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী, অপহরণের অভিযোগ

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.