Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দেশ
  • ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পরিবারের আটজন
  • দেশ

ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পরিবারের আটজন

Posted on 56 years ago 1 minute read
Madhya Pradesh

Madhya Pradesh

মধ্য প্রদেশ   ভয়াবহ পথ দুর্ঘটনা Madhya Pradesh মধ্য প্রদেশে। অটোরিক্সায় সজোরে ধাক্কা মারে একটি বেপরোয়া গতির ট্রাক। দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক পরিবারের আটজন সদস্য। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে দামোহ জেলায় সামান্না গ্রামে। একটি অটোরিক্সা করে বাড়ি ফিরছিলেন এক পরিবারের দশজন সদস্য।

ওই গ্রামেই উল্টোদিক থেকে আসা একটি ট্রাক আচমকা মুখোমুখি অটোরিক্সাকে সজোরে ধাক্কা মারে। এরপর পাশের একটি চাষের জমিতে উল্টে পড়ে অটোরিক্সা, ট্রাক। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছে অটোরিক্সার যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, তাঁদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছে।

বাকি দুইজন বর্তমানে চিকিৎসাধীন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছিল। বাকি একজন চিকিৎসা চলাকালীন প্রাণ হারান। মৃতদের মধ্যে তিনজন নাবালক। পুলিশ আরও জানিয়েছে, ট্রাক চালক মত্ত অবস্থায় ছিলেন। তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিক্সায় ধাক্কা মারে। ইতিমধ্যেই তাকে আটক করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে। দুর্ঘটনার পর মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন Madhya Pradesh মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। মৃতদের পরিবার পিছু দুই লক্ষ টাকা এবং আহতদের পরিবারের জন্য ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছেন তিনি।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Madhya Pradesh

Post navigation

Previous: গরু বোঝাই পিক আপ ভ্যানের সঙ্গে বাইকের সংঘর্ষ, মৃত্যু
Next: তোলা চান তৃণমূল কাউন্সিলর’! ভিডিয়ো প্রকাশ শুভেন্দুর,

Related Stories

Commercial gas
  • দেশ

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত রান্নার গ্যাস

Posted on 56 years ago
Bengaluru
  • দেশ

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল হাসপাতালের প্রাচীর,দুই শিশু-সহ সাত জনের মৃত্য

Posted on 56 years ago
Bangladeshi woman
  • দেশ

ডাক্তার পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে দেহব্যবসা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.