Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • বর্ধমানে অভিমানে আত্মঘাতী স্কুলছাত্র
  • জেলার খবর
  • পূর্ব বর্ধমান খবর

বর্ধমানে অভিমানে আত্মঘাতী স্কুলছাত্র

Posted on 56 years ago 1 minute read
Bardhaman News

Bardhaman News

Bardhaman News প্রেমের সম্পর্কে ফাটল। অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক স্কুলপড়ুয়া। পূর্ব বর্ধমানের দাঁইহাটে ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে খবর, ওই তরুণের নাম তুহিন বিশ্বাস (১৮)। তিনি স্থানীয় এক স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। Bardhaman News  পূর্ব বর্ধমানের দাঁইহাট শহরের গোপালনগর এলাকার বাসিন্দা ছিলেন তুহিন। শুক্রবার বিকেলে নিজের ঘর থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

দ্রুত কাটোয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার দেহের ময়নাতদন্ত করানো হয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভবত প্রেমের সম্পর্কের জেরেই আত্মঘাতী হয়েছেন ওই ছাত্র। সম্প্রতি মোবাইলে গেম খেলতে গিয়ে বয়সে প্রায় দেড় বছরের বড় এক কলেজছাত্রীর সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর।

তাঁর সঙ্গেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন সদ্যতরুণ ওই ছাত্র। কিন্তু ইদানীং সেই সম্পর্কে ফাটল ধরেছিল। পুলিশের অনুমান, তার জেরেই অভিমানে আত্মঘাতী হয়েছেন ওই ছাত্র। বৃহস্পতিবার রাতে নিজের ঘরে ঘুমাতে গিয়েছিলেন ওই ছাত্র। কিন্তু শুক্রবার দুপুর গড়িয়ে গেলেও তুহিনকে ঘর খুলতে দেখা যায়নি। এর পর দুপুর ১টা নাগাদ দরজায় ধাক্কাধাক্কি করেও সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডেকে দরজা ভাঙেন ছাত্রের পরিজনেরা।

ঘরে ঢুকে দেখেন, সিলিং ফ্যান থেকে ঝুলন্ত তুহিনের দেহ। মৃতের দাদা তন্ময় বিশ্বাস বলেন, ‘‘আমরা পরে জানতে পেরেছি কালনার বাসিন্দা প্রথম বর্ষের এক ছাত্রীর সঙ্গে ভাইয়ের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। মোবাইলে গেম খেলতে খেলতে তাদের পরিচয়। যদিও ওই ছাত্রী কখনও আমাদের এলাকায় আসেনি। ভাই যেত দেখা করতে। কিন্তু ইদানীং ওই ছাত্রী ভাইকে এড়িয়ে চলছিল। ভাই মনমরা হয়ে থাকছিল। কিন্তু এমন ঘটাবে ভাবতে পারিনি।’

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার   

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bardhaman News Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: মুর্শিদাবাদে বিশ্ববিদ্যালয়ের বোর্ড লাগানো গাড়িতে গাঁজা পাচার
Next: United States রাষ্ট্রপতি নির্বাচনের ব্যালটে থাকবে বাংলা

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.