Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • বর্ধমানে ৩ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ
  • জেলার খবর
  • পূর্ব বর্ধমান খবর

বর্ধমানে ৩ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ

Posted on 56 years ago 1 minute read
Bardhaman News

Bardhaman News

Bardhaman News তিন বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে। বিস্কুটের লোভ দেখিয়ে তিনি শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন বলে অভিযোগ। শিশুর পরিবারের দাবি, তার যৌনাঙ্গে স্পর্শ করা হয়েছে। সেখানে রক্তের দাগও মিলেছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি Bardhaman News পূর্ব বর্ধমানের কাটোয়া থানা এলাকার। নিগৃহীত শিশুর মা জানিয়েছেন, শনিবার দুপুরে তাঁর কন্যাকে বিস্কুট দেবেন বলে ডেকে নিয়ে গিয়েছিলেন প্রৌঢ়। তাঁদের বাড়ির পাশেই ওই প্রৌঢ় থাকেন।

আরও এক শিশুকেও তিনি ডেকে নিয়ে গিয়েছিলেন। তাঁর বাড়ি সেই সময় ফাঁকা ছিল। অভিযোগ, সেই সময়েই তাঁর কন্যার যৌনাঙ্গে হাত দেন প্রৌঢ়। বাড়ি ফিরে শিশুটি কান্নাকাটি শুরু করলে মা বিষয়টি জানতে পারেন। সন্ধ্যায় বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এলাকার বাসিন্দারা অভিযুক্তকে ঘিরে ধরেন। তাঁকে আটকে রেখে খবর দেওয়া হয় কাটোয়া থানায়। পরে পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

সেই সঙ্গে শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কাটোয়া মহকুমা হাসপাতালে। রাতেই হাসপাতালের জরুরি বিভাগে তাকে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই শিশু। কাটোয়া হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত বলেন, ‘‘শিশুকন্যার যৌনাঙ্গে রক্তের দাগ পাওয়া গিয়েছে। তবে শিশুটির অবস্থা এখন স্থিতিশীল।

পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’’ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ রয়েছে। সেই অনুযায়ী মামলার ধারা যোগ করা হয়েছে। রবিবার তাঁকে আদালতে হাজির করানো হবে। প্রৌঢ়কে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চাইতে পারে পুলিশ।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার   

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bardhaman News Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: অমুসলিমদের সঙ্গে বন্ধুত্ব করা নিষেধ আফগানিস্তানে
Next: কানাডায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ফেরার নির্দেশ

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.