Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • উত্তরবঙ্গ
  • মালদহে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী, অপহরণের অভিযোগ
  • উত্তরবঙ্গ
  • জেলার খবর
  • মালদহ খবর

মালদহে নিখোঁজ অষ্টম শ্রেণির ছাত্রী, অপহরণের অভিযোগ

Posted on 56 years ago 1 minute read
Malda

Malda

Malda News সাতদিন আগে বাড়ি থেকে হঠাৎ উধাও হয়ে যায় অষ্টম শ্রেণির এক ছাত্রী ৷ চারিদিকে খোঁজখবর চালিয়েও তার সন্ধান পাননি অভিভাবকরা ৷ মেয়েকে ফিরে পেতে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তাঁরা ৷ নিখোঁজ ডায়েরি করেন বাবা ৷ কিন্তু আজও মেলেনি উত্তর ৷ নাবালিকার কাছে কোনও মোবাইল ফোন না থাকায় তল্লাশিতে বেগ পেতে হচ্ছে বলে জানায় পুলিশ ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য Malda মালদহের বাংলা-বিহার সীমানা এলাকার খোকড়া গ্রামে ৷

নিখোঁজ কিশোরীর নাম রোশনি খাতুন ৷ বয়স ১৫বছর ৷ স্থানীয় ভিঙ্গল হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সে ৷ বাবা ইমরান আলি পেশায় শ্রমিক ৷ তিনি বলেন, “20 অক্টোবরের ঘটনা ৷ সেই দিন পাশের বাগমারা গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল ৷ স্ত্রীকে নিয়ে আমি সেখানে গিয়েছিলাম ৷ মেয়ে বাড়িতে আমার মায়ের সঙ্গেই ছিল ৷ সন্ধ্যা 6টা নাগাদ মা ফোন করে আমাকে জানান, মেয়ের খোঁজ পাওয়া যাচ্ছে না ৷ প্রথমে ভেবেছিলাম, ও হয়তো আশেপাশে কারও বাড়ি গিয়েছে ৷ আমি মাকেও সেকথা জানাই ৷ কিন্তু খানিক পর ফের ফোন আসে ৷

এবার জানতে পারি, আশেপাশের কোনও বাড়িতেই মেয়ে নেই ৷ সেকথা শুনেই বাড়ি ফিরে আসি ৷ চারদিকে খোঁজখবর শুরু করি ৷ কিন্তু কোথাও মেয়ের হদিশ পাইনি ৷ দু’দিন এভাবেই কেটে যায় ৷ তিনদিনের মাথায়  Malda মালদহের হরিশ্চন্দ্রপুর থানায় মেয়ের নামে নিখোঁজ ডায়ারি করি ৷” ইমরানের অভিযোগ, থানায় তাঁর সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে যেতে বলেছিলেন ৷ কিন্তু টালবাহানা করে সেই কাজ তিনি এড়িয়ে যান ৷ তিনি বলেন, “মেয়ের খোঁজে আমরা প্রতিদিন থানায় যাচ্ছি ৷ কিন্তু এখনও কোনও খোঁজ পাইনি ৷ উলটে পুলিশ আমাদেরই খোঁজ চালাতে বলছে ৷

মেয়ে কোথায় আছে ? কেমন আছে ? আদৌ বেঁচে আছে কি না ? কিছুই বুঝতে পারছি না ৷” ইমরানের এক প্রতিবেশী লালু শেখ বলেন, “রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মেয়েটি বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় ৷ বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করেও মেয়েটির সন্ধান পায়নি ৷ থানায় একটা নিখোঁজ ডায়ারি করা হয়েছে ৷ কিন্তু পুলিশ প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, এখনও পর্যন্ত জানা যায়নি ৷ ওই মেয়েটির সঙ্গে কোনও ছেলের যোগাযোগ ছিল কি না, আমার জানা নেই ৷ এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে কি না, তাও বলতে পারব না ৷” হরিশ্চন্দ্রপুর থানার এক আধিকারিক বলেন, “মেয়েটির খোঁজ পেতে সবরকম চেষ্টা করা হচ্ছে ৷ ওর সঙ্গে মোবাইল ফোন না থাকায় তল্লাশিতে একটু সমস্যা হচ্ছে ৷ তবে মেয়েটির নিখোঁজ হওয়ার দিন থেকে এলাকার এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ দু’টি ঘটনায় কোনও যোগ সূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷”

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Malda Malda News newsaajbangla

Post navigation

Previous: মুর্শিদাবাদে বোমা তৈরি করতে গিয়ে প্রাণ গেল একজনের
Next: বাংলাদেশে হিন্দু বাড়িতে হামলা চালিয়ে মহিলাকে কুপিয়ে হত্যা

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.