Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • কলকাতা
  • হাই কোর্টের লাইভ স্ট্রিমিংয়ের অশ্লীল’ ভিডিয়ো!
  • কলকাতা

হাই কোর্টের লাইভ স্ট্রিমিংয়ের অশ্লীল’ ভিডিয়ো!

Posted on 56 years ago 1 minute read
Calcutta High Court

Calcutta High Court

কলকাতা হাই কোর্টে Calcutta High Court বিভিন্ন মামলার শুনানি সরাসরি সম্প্রচার করা হয় ইউটিউবে। সোমবারও চলছিল সরাসরি সম্প্রচার। কিন্তু আচমকাই বিপত্তি। ইউটিউবে হাই কোর্টের শুনানির সরাসরি সম্প্রচার চলাকালীন হঠাৎ ভেসে ওঠে ‘অশ্লীল’ ভিডিয়ো। সঙ্গে সঙ্গে সরাসরি সম্প্রচার কিছু ক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। আচমকা ঘটে যাওয়া এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান এজলাসে উপস্থিত সকলে।

কী ভাবে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে হাই কোর্ট। আদালত সূত্রে খবর, ইউটিউবে সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকা সংস্থাকে ইতিমধ্যে বিষয়টি জানানো হয়েছে। Calcutta High Court হাই কোর্টে বর্তমানে পুজোর ছুটি চলছে। তবে অবকাশকালীন বেঞ্চ খোলা রয়েছে। সোমবার হাই কোর্টে অবকাশকালীন বেঞ্চ বসেছিল। মোট তিনটি বেঞ্চ বসেছিল। একটি ডিভিশন বেঞ্চ। দু’টি একক বেঞ্চ। তার মধ্যে বিচারপতি শুভেন্দু সামন্তের একক বেঞ্চেরও শুনানি ছিল।

বিচারপতি সামন্তের বেঞ্চের একটি মামলার শুনানির সরাসরি সম্প্রচার চলাকালীনই ওই ঘটনাটি ঘটে। বিষয়টি নজরে আসতেই সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় সরাসরি সম্প্রচার। প্রসঙ্গত, গত শুক্রবার বিচারপতি সামন্তের অবকাশকালীন বেঞ্চ বসার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় ‘ডেনা’-র প্রভাবে ঝড়-বৃষ্টির আশঙ্কায় সে দিন অবকাশকালীন বেঞ্চ বসেনি। পরিবর্তে সোমবার বসেছিল অবকাশকালীন বেঞ্চ। চলতি বছরের সেপ্টেম্বর মাসে সুপ্রিম কোর্টের শুনানি সরাসরি সম্প্রচারের ইউটিউব চ্যানেল হ্যাক্‌ করার অভিযোগ উঠেছিল।

শীর্ষ আদালতের ইউটিউব চ্যানেলে আমেরিকার ‘রিপল ল্যাবস’ নামে একটি সংস্থার ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিজ্ঞাপনী ভিডিয়ো ভেসে উঠেছিল। তার আগে ২০২৩ সালে কর্নাটক হাই কোর্টেও ‘আপত্তিকর ভিডিয়ো’ ঘিরে বিড়ম্বনা তৈরি হয়েছিল। হাই কোর্টের অন্তত ছ’টি এজলাসে ‘ভিডিয়ো কনফারেন্সিং’-এর মাধ্যমে শুনানি চলাকালীন ‘আপত্তিকর’ ভিডিয়ো ভেসে উঠেছিল বলে অভিযোগ। পরিস্থিতিকে ‘অপ্রত্যাশিত’ বলে মন্তব্য করেছিল কর্নাটক হাই কোর্ট। সাময়িক ভাবে ভিডিয়ো কনফারেন্স বন্ধ করে দেওয়া হয়েছিল বেঙ্গালুরু, কালবুর্গি এবং ধারওয়াড়ে হাই কোর্টের সব বেঞ্চে। ঘটনার জেরে বেঙ্গালুরুতে একটি এফআইআরও দায়ের হয়েছিল থানায়।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Calcutta High Court newsaajbangla

Post navigation

Previous: কবে থেকে চালু হবে হাওড়া থেকে সল্টলেক মেট্রো?
Next: Assam বিয়ে বাড়িতে যাওয়ার পথ দুর্ঘটনায় নিহত এক শিশু-সহ চার

Related Stories

mamata banerjee
  • কলকাতা

বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা

Posted on 56 years ago
Mamata Banerjee
  • কলকাতা

অভিষেক ঘনিষ্ঠ গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে সরালেন মমতা

Posted on 56 years ago
Babri Masjid
  • কলকাতা

বাবরি ধ্বংসের দিন তৃণমূলের কলকাতায় বড় কর্মসূচির ভাবনা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.