Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • মালদহে তৃণমূলের সভায় হাজির পুলিশ আধিকারিক
  • জেলার খবর
  • মালদহ খবর

মালদহে তৃণমূলের সভায় হাজির পুলিশ আধিকারিক

Posted on 56 years ago 1 minute read
Malda

Malda

Malda News শাসকদলের বিজয়া সম্মিলনী। সেই মঞ্চে তৃণমূল জেলা নেতৃত্বের পাশে উর্দি গায়ে দেখা গেল এক পুলিশ আধিকারিককে। তিনি বক্তৃতাও করলেন। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই শুরু হয়েছে বিতর্ক। পুলিশ আধিকারিকের সঙ্গে শাসকদলের ‘ঘনিষ্ঠতা’ নিয়ে বিঁধেছে বিজেপি এবং সিপিএম। গোটা ঘটনায় শোরগোল Malda  মালদহের মানিকচকে। মানিকচক ব্লক তৃণমূলের পক্ষ থেকে মানিকচক ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিজয়া সম্মিলনী এবং ‘শারদ সম্মান’ অনুষ্ঠান।

স্থানীয় সূত্রে খবর, মানিকচক থানার আইসি সুবীর কর্মকারও সেখানে উপস্থিত ছিলেন। মানিকচক ব্লক তৃণমূলের সভাপতি এবং বিধায়ক সাবিত্রী মিত্রের আমন্ত্রণে তিনি সেখানে গিয়েছিলেন। ওই অনুষ্ঠানে মানিকচকের ৭৮টি দুর্গাপুজো কমিটিকে ‘শারদ সম্মান’ দেওয়া হয়। মঞ্চে অতিথির আসনে ছিলেন মালদহ জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, বিধায়ক সাবিত্রী মিত্র, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভঙ্কর সান্যাল, মালদহ জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল।

বিরোধীদের অভিযোগ, ওই অনুষ্ঠানমঞ্চে ‘মধ্যমণি’ হয়ে বসে ছিলেন আইসি। শুধু তা-ই নয়, মঞ্চে বক্তৃতা করার সময় ওই পুলিশ আধিকারিক আব্দুর রহিমকে মালতীপুরের বিধায়ক হিসাবে নয়, মালদহ জেলা তৃণমূলের সভাপতি বলে সম্বোধন করেন। তৃণমূলে অনুষ্ঠানমঞ্চে বিধায়কের সঙ্গে পুজো উদ্যোক্তাদের হাতে স্মারকও তুলে দেন। বাম নেতা দেবজ্যোতি সিংহের কথায়, ”আমরা তো বার বার বলেছি, পুলিশ নিরপেক্ষ নয়। তারই প্রমাণ দিলেন মানিকচক থানার আইসি। তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে পুলিশ।”

মালদহ দক্ষিণ জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌড়চন্দ্র মণ্ডলের কটাক্ষ, ”পুলিশ মানেই তৃণমূল। আর তৃণমূল মানেই পুলিশ প্রশাসন। ওরা একে অপরের পরিপূরক। তাই তৃণমূলের মঞ্চে পুলিশের উপস্থিতি স্বাভাবিক। তৃণমূল নেতাদের খুশি করতে তাঁদের দলীয় অনুষ্ঠানে গিয়েছিলেন আইসি।” যদিও এই বিতর্ক নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিমের যুক্তি, ওটা কোনও দলীয় অনুষ্ঠান ছিল না। তবে পরিচালনায় তৃণমূল নেতৃত্ব ছিলেন। তাঁর দাবি, ”এই রকমের অনুষ্ঠানে যে কেউ-ই আসতে পারেন। মানিকচক থানার আইসি এসে কোনও ভুল করেননি।” অন্য দিকে, আইসি কোনও মন্তব্য করতে চাননি। জেলা পুলিশ সুপারও প্রদীপকুমার যাদব অবশ্য জানিয়েছেন, তদন্ত করা হচ্ছে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Malda Malda News newsaajbangla

Post navigation

Previous: Assam বিয়ে বাড়িতে যাওয়ার পথ দুর্ঘটনায় নিহত এক শিশু-সহ চার
Next: লরির ধাক্কায় কর্তব্যরত ট্রাফিক গার্ডের মৃত্যু

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.