Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিনোদন
  • ডিম্পলকে নিয়ে ক্ষোভ নীনার
  • বিনোদন

ডিম্পলকে নিয়ে ক্ষোভ নীনার

Posted on 56 years ago 1 minute read
Neena Gupta

Neena Gupta

কেরিয়ার প্রসঙ্গে অভিনেত্রী Neena Gupta নীনা গুপ্ত সব সময়েই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। সুদীর্ঘ কেরিয়ারে একাধিক চড়াই-উতরাইয়ের সাক্ষী থেকেছেন অভিনেত্রী। এ বার হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের ছবি হাতছাড়া হওয়ার আখ্যান শোনালেন অভিনেত্রী। সম্প্রতি করিনা কপূর খানের টক শোয়ে অতিথি হিসেবে আসেন নীনা। সেখানে বলিউডে অডিশন প্রসঙ্গে দু’জনে আলোচনা করেন।

Neena Gupta নীনা জানান, নোলানের ‘টেনেট’ ছবির জন্য অডিশন দিয়েছিলেন তিনি। তার আগে সুদূর লস অ্যাঞ্জেলেসে গিয়ে পরিচালকের সঙ্গে দেখা করেনি তিনি। কিন্তু, শেষ পর্যন্ত ছবিটি হাতছাড়া হয় তাঁর। নীনার পরিবর্তে ওই ছবিতে সুযোগ পান আর এক বলিউড অভিনেত্রী ডিম্পল কপাডিয়া । নীনার মতে, অভিনেতা তাঁর তরফে চেষ্টা করলেও শেষ পর্যন্ত পরিচালকের সিদ্ধান্তই চূড়ান্ত হয়।

কারণ, তিনি চরিত্রটিকে তৈরি করছেন। নীনা বলেন, ‘‘আমি দেশে ফিরে এসে অডিশনটা তাঁকে (নোলান) পাঠাই। প্রথমে ওঁরা পাঁচ জন মহিলাকে নির্বাচন করেন। শেষ পর্যন্ত ডিম্পল সুযোগ পায়।’’ নীনা জানান, ডিম্পল কিন্তু আমেরিকায় গিয়ে পরিচালকের সঙ্গে দেখা করেননি, এমনকি অডিশনও দেননি। নীনার কথায়, ‘‘ডিম্পলের সঙ্গে কখনও দেখা হলে বলব, ‘তুই তো ওখানে গেলিও না’।’’

২০২০ সালে মুক্তি পায় ‘টেনেট’। আন্তর্জাতিক অস্ত্রপাচার চক্র এবং ভিন্ন সময়কালের প্রেক্ষাপটে তৈরি এই অ্যাকশন ছবিটি দর্শকের মন জয় করে। ছবিতে এক জন ভারতীয় অস্ত্র ব্যবসায়ীর চরিত্রে অভিনয় করেছিলেন ডিম্পল। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন জন ডেভিড ওয়াশিংটন, রবার্ট প্যাটিনসন প্রমুখ।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Dimple Kapadia Neena Gupta newsaajbangla

Post navigation

Previous: বন্ধুর সঙ্গে রাস দেখতে গিয়ে নিখোঁজ, উদ্ধার যুবকের দেহ
Next: দু’সপ্তাহে ১৫৮ জনের সঙ্গে সঙ্গম,পর্ন তারকার দাবিতে হইচই

Related Stories

Ekta Kapoor
  • বিনোদন

ছবির সাফল্য উদ্‌যাপন করতে কোথায় গেলেন একতা কপূর?

Posted on 56 years ago
Shraddha Kapoor
  • বিনোদন

শ্রদ্ধার ভাবভঙ্গি দেখে হতবাক অনুরাগীরা

Posted on 56 years ago
Baba Siddique murder
  • বিনোদন

সিদ্দিকি হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি অস্ত্রই বাজেয়াপ্ত করল পুলিশ

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.