Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • দেশ
  • ত্বিশার মৃত্যুরহস্যে ফাঁসের দড়ি নিয়ে জট!
  • দেশ

ত্বিশার মৃত্যুরহস্যে ফাঁসের দড়ি নিয়ে জট!

Posted on 56 years ago 1 minute read
Twisha Sharma death

Twisha Sharma death

ভোপালের বধূ ত্বিশা শর্মার দেহ যে দড়ি থেকে ঝুলতে দেখা গিয়েছিল, তা নিয়ে আবারও প্রশ্ন উঠল। আদালতে অভিযোগকারীর পক্ষের আইনজীবীর তরফে দাবি করা হয়, ওই দড়ি ঘটনাস্থল থেকে সংগ্রহ করা হয়েছে, সে কথা বাজেয়াপ্তের তালিকায় ছিল। কিন্তু ওই দড়ি থেকেই যে ত্বিশার দেহ ঝুলেছিল, সেটা কে শনাক্ত করেছেন তার কোনও উল্লেখ নেই। তদন্তের এই অসঙ্গতির উপর জোর দিয়ে অভিযুক্ত গিরিবালা সিংহের জামিনের আবেদনের বিরোধিতা করেছেন ত্বিশার পরিবারের আইনজীবী।

গত ১২ মে ভোপালের কাতারা হিল্‌সের বাসভবন থেকে উদ্ধার হয় ত্বিশার দেহ। নয়ডার বাসিন্দা ওই যুবতীর মৃত্যুরহস্য এখনও ভেদ হয়নি। তাঁর পরিবারের অভিযোগ, পণের দাবিতে ত্বিশার স্বামী সমর্থ সিংহ এবং শাশুড়ি গিরিবালা অত্যাচার করতেন। কন্যার মৃত্যুর পর সেই দাবি আরও জোরালো করেছেন ত্বিশার বাবা-মা। তাঁদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। পরে মৃত্যুরহস্যের তদন্তভার হাতে নেয় সিবিআই। ত্বিশার বাবা-মা প্রথম থেকেই পুলিশি তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন। শুধু তা-ই নয়, গিরিবালা অবসরপ্রাপ্ত বিচারক হওয়ায় তদন্ত এবং বিচার বিভাগে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ ওঠে।

ত্বিশার পরিবারের আইনজীবী আদালতে দাবি করেন, ১৩ মে বাজেয়াপ্ত করা জিনিসের তিনটি তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকাগুলিতে গিরিবালা এবং সমর্থের বিস্তারিত উল্লেখ ছিল। কিন্তু কে ওই ফাঁসের দড়ি শনাক্ত করেছেন, সে কথা লেখা হয়নি তালিকায়! এ-ও দাবি করেছেন, ওই দড়ি ভোপালের এমসে পাঠানোর আগে তদন্তকারী অফিসার সেটি নিজের গাড়িতে রেখেছিলেন। অভিযোগকারীর পক্ষে প্রশ্ন তোলা হয়েছে, এ ধরনের আচরণ কি সাক্ষ্যপ্রমাণের অখণ্ডতা বজায় রাখে?

আদালতে অভিযোগকারীর পক্ষে আরও দাবি করা হয়েছে, ওই দড়ি সংক্রান্ত বাজেয়াপ্ত তালিকাটি মামলার ডায়েরির অংশ ছিল। তদন্তে ওই পর্যায়ে মামলার ডায়েরি অভিযুক্তের কাছে কখনই সহজলভ্য নয়। কিন্তু গত ২৭ মে মধ্যপ্রদেশ হাই কোর্টে গিরিবালার আগাম জামিনের আবেদনের শুনানিতে মামলার ডায়েরির কথা উল্লেখ করা হয়েছিল। কী ভাবে অভিযুক্তের কাছে ওই ডায়েরির তথ্য পৌঁছোল। ত্বিশার গলায় ফাঁসের দাগ ছাড়াও শরীরের আরও কয়েকটি জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। কোথাও কোথাও আবার কালসিটেও রয়েছে। ভোঁতা কোনও অস্ত্র দিয়ে আঘাতের কারণে সেই দাগ হতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা। পরিবারের অনুরোধে, ত্বিশার দ্বিতীয় বার ময়নাতদন্ত হয়েছে। সিবিআই আদালতে জানিয়েছে, বৈদ্যুতিন ডিভাইসের ফরেনসিক এবং দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্টের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এখনও বাকি। আপাতত এই মামলায় অভিযুক্ত দু’জন— গিরিবালা এবং সমর্থ জেল হেফাজতে রয়েছেন।

 

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Twisha Sharma death

Post navigation

Previous: ছত্তীসগঢ়ের পুরভোটে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই
Next: চিংড়িঘাটা মেট্রো পরিদর্শনে রেলমন্ত্রীর তোপ, ‘উন্নয়নের পথে বাধা হয়েছিল আগের সরকার’

Related Stories

LPG prices
  • দেশ

LPG-র দাম বাড়লেও বিশ্বের অন্যতম সস্তা রান্নার গ্যাস এখনও ভারতে

Posted on 56 years ago
BJP on Congress
  • দেশ

ছত্তীসগঢ়ের পুরভোটে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই

Posted on 56 years ago
govt engineer in Odisha
  • দেশ

সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে উদ্ধার ২ কোটি টাকা!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Murshidabad
  • জেলার খবর

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে বিপাকে মুর্শিদাবাদের দাঙ্গাবাজ ও উস্কানিদাতারা

Posted on 56 years ago
Murshidabad
  • জেলার খবর

​মুর্শিদাবাদে একই পরিবারের ৫ বাংলাদেশী গ্রেফতার

Posted on 56 years ago
Sawkat-Mullah
  • কলকাতা

এনআইএ-র জালে শওকত মোল্লা! গ্রেফতারির পর সামনে এল পরিবারের বিপুল সম্পত্তির খতিয়ান, বাড়ছে জল্পনা

Posted on 56 years ago
LPG prices
  • দেশ

LPG-র দাম বাড়লেও বিশ্বের অন্যতম সস্তা রান্নার গ্যাস এখনও ভারতে

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.