Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • দেশ
  • LPG-র দাম বাড়লেও বিশ্বের অন্যতম সস্তা রান্নার গ্যাস এখনও ভারতে
  • দেশ

LPG-র দাম বাড়লেও বিশ্বের অন্যতম সস্তা রান্নার গ্যাস এখনও ভারতে

Posted on 56 years ago 1 minute read
LPG prices

LPG prices

দেশে রান্নার গ্যাসের দাম বেড়েছে। ১৪.২ কেজির ডোমেস্টিক LPG সিলিন্ডারের দাম ২৯ টাকা বৃদ্ধি করা হয়েছে। ফলে অনেক গ্রাহকের মাসিক খরচ আরও বেড়েছে। গ্রাহকদের মধ্যেও অসন্তোষ তৈরি হয়েছে। তবে এই মূল্যবৃদ্ধির মধ্যেও ভারত বিশ্বের অন্যতম সস্তা LPG বাজারগুলির মধ্যে রয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের LPG-র দাম এখনও পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা-সহ একাধিক দেশের তুলনায় কম। মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতের সাধারণ গ্রাহক এবং প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PMUY)-র সুবিধাভোগীরা আন্তর্জাতিক বাজারদরের তুলনায় অনেক কম দামে রান্নার গ্যাস কিনছেন।

পেট্রলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, বর্তমানে দিল্লিতে সাধারণ গ্রাহকদের জন্য ১৪.২ কেজির একটি LPG সিলিন্ডারের দাম ৯৪২ টাকা। অন্যদিকে উজ্জ্বলা প্রকল্পের গ্রাহকরা প্রতি সিলিন্ডারে ৩০০ টাকার ভর্তুকি পান। ফলে তাঁদের কার্যকর খরচ দাঁড়ায় মাত্র ৬৪২ টাকা। মন্ত্রকের প্রকাশিত তুলনামূলক তথ্য বলছে, উজ্জ্বলা গ্রাহকদের ৬৪২ টাকার কার্যকর মূল্যের তুলনায় পাকিস্তানে একই পরিমাণ LPG কিনতে খরচ হয় প্রায় ১,০৪৬ টাকা। নেপালে প্রায় ১,২০৭ টাকা, বাংলাদেশে প্রায় ১,২২৫ টাকা এবং শ্রীলঙ্কায় প্রায় ১,২৪১ টাকা। উন্নত দেশগুলিতে দাম আরও বেশি। আমেরিকায় একই পরিমাণ LPG-র দাম প্রায় ১,৭৫৫ টাকা, অস্ট্রেলিয়ায় ১,৭৬৫ টাকা এবং ক্যানাডায় ২,৪১১ টাকার কাছাকাছি। সরকারের ব্যাখ্যা অনুযায়ী, ভারতের LPG-র দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত।

দেশের প্রায় ৬০ শতাংশ LPG আমদানি করতে হয়। এই আমদানির খরচ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সৌদি আরবের Saudi Contract Price (CP)। পেট্রলিয়াম মন্ত্রকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে LPG-র Saudi CP ছিল টন প্রতি ৫৪২.৫০ ডলার। কিন্তু পশ্চিম এশিয়ার অস্থিরতা এবং হরমুজ প্রণালীর (Strait of Hormuz) পরিস্থিতির কারণে জুনে তা বেড়ে টন প্রতি ৭৯০ ডলারে পৌঁছেছে। অর্থাৎ মাত্র চার মাসে আন্তর্জাতিক বাজারে LPG-র দাম প্রায় ৪৬ শতাংশ বেড়েছে। মন্ত্রকের দাবি, আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী হিসাব করলে বর্তমানে ১৪.২ কেজির একটি LPG সিলিন্ডার সরবরাহ করতে খরচ হচ্ছে ১,৬০০ টাকারও বেশি। অথচ সাধারণ গ্রাহক দিচ্ছেন ৯৪২ টাকা। অর্থাৎ প্রতি সিলিন্ডারে প্রায় ৭০০ টাকার ‘আন্ডার-রিকভারি’ বা ক্ষতি হচ্ছে, যার বড় অংশ বহন করছে সরকারি তেল বিপণন সংস্থাগুলি এবং কেন্দ্র। সরকারি হিসাব অনুযায়ী, গত অর্থবর্ষের শেষে গৃহস্থালির LPG-তে মোট আন্ডার-রিকভারি বেড়ে ৬০,০০০ কোটি টাকায় পৌঁছেছে। এই ক্ষতি সামাল দিতে কেন্দ্র ইতিমধ্যেই তেল বিপণন সংস্থাগুলিকে ৩০,০০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার অনুমোদন দিয়েছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: LPG prices

Post navigation

Previous: আমেরিকায় গ্রাহকের গুলিতে মৃত্যু হল ভারতীয় যুবকের!
Next: এনআইএ-র জালে শওকত মোল্লা! গ্রেফতারির পর সামনে এল পরিবারের বিপুল সম্পত্তির খতিয়ান, বাড়ছে জল্পনা

Related Stories

Twisha Sharma death
  • দেশ

ত্বিশার মৃত্যুরহস্যে ফাঁসের দড়ি নিয়ে জট!

Posted on 56 years ago
BJP on Congress
  • দেশ

ছত্তীসগঢ়ের পুরভোটে বিজেপি-কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই

Posted on 56 years ago
govt engineer in Odisha
  • দেশ

সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে উদ্ধার ২ কোটি টাকা!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Police arrest husband
  • উত্তরবঙ্গ

নাবালিকা বধূ অন্তঃসত্ত্বা! হাসপাতালের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ

Posted on 56 years ago
Murshidabad
  • জেলার খবর

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে বিপাকে মুর্শিদাবাদের দাঙ্গাবাজ ও উস্কানিদাতারা

Posted on 56 years ago
Murshidabad
  • জেলার খবর

​মুর্শিদাবাদে একই পরিবারের ৫ বাংলাদেশী গ্রেফতার

Posted on 56 years ago
Sawkat-Mullah
  • কলকাতা

এনআইএ-র জালে শওকত মোল্লা! গ্রেফতারির পর সামনে এল পরিবারের বিপুল সম্পত্তির খতিয়ান, বাড়ছে জল্পনা

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.