Mukutmani Adhikari
এবার জনরোষ আছড়ে পরলো রানাঘাট দক্ষিণ কেন্দ্রের তৃণমূলের প্রাক্তন বিধায়ক ডাঃ মুকুটমনি অধিকারীর কল্যাণীতে অবস্থিত ফ্ল্যাটে। সূত্রের খবর, শনিবার রাতে কল্যাণীর বি-ব্লকে অবস্থিত তাঁর দু’টি ফ্লাটের দরজা ভাঙতে উদ্যত হন কিছু মানুষ জন। বর্তমানে প্রাক্তন বিধায়ক যদিও সেখানে ছিলেন না। তাঁর ফ্ল্যাট গুলিতে তালা মারা ছিল। পরে কল্যাণী থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এলাকায় পৌঁছে জনরোষ আটকায়।
পাশাপাশি প্রাক্তন বিধায়ক ও ওই ফ্ল্যাটের প্রোমোটারের সঙ্গে একাধিকবার যোগাযোগ করে ওই ফ্ল্যাট দুটি দরজা খোলার চেষ্টা করেন বলে খবর। কিন্তু যোগাযোগ না করা যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে নোটিশ করে ওই ফ্ল্যাট দু’টি সিল করে দেওয়া হয়। যদিও এ বিষয়ে স্থানীয় বিজেপি নেতা তথা বনগাঁ সাংগঠনিক জেলা সহ-সভাপতি বলেন, উনি বিধায়ক থাকাকালীন যে সরকারি ত্রাণ সামগ্রী পেয়েছিল তা তিনি এই ফ্ল্যাটে মজুদ রেখে দিয়েছেন বলে আমাদের কাছে খবর আছে।
একই সাথে এই আবাসনে মোট তিনটি ফ্ল্যাট উনি দখল করে রেখেছেন। একটিতে মাঝেমধ্যে উনি এসে থাকেন অন্য দুটিতে তালা মারা থাকে। তারি মধ্যে একটিতে সরকারি তান সামগ্রী রয়েছে বলে দাবি করেন তিনি। যদিও এরপর প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারী কে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের সম্মুখে কল্যাণী থানার পুলিশ ফ্লাটে সিল করে দিয়ে চলে যায়।বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করতে দেখা যায় মুকুটমণিকে। পরবর্তীতে বিধানসভা নির্বাচনে তাঁকে আর প্রার্থী করেনি তৃণমূল।
স্থানীয়দের দাবি, তৃণমূলের প্রার্থিতালিকা প্রকাশিত হওয়ার পরে কল্যাণীর ফ্ল্যাটে মুকুটমণিকে আর দেখা যায়নি। পুলিশ সূত্রে খবর, পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য প্রাক্তন বিধায়ককে পুলিশের তরফে সহযোগিতা করতে বলা হয়েছে। যদিও প্রাক্তন বিধায়কের পক্ষ থেকে এখনও কোনও উত্তর পাওয়া যায়নি।