Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • জেলার খবর
  • টোলকর্মীকে গাড়িতে ঝুলিয়ে ১২ কিমি টেনে নিয়ে যাওয়ার অভিযোগ, যুবকের তৎপরতায় প্রাণরক্ষা
  • জেলার খবর
  • শিলিগুড়ি খবর

টোলকর্মীকে গাড়িতে ঝুলিয়ে ১২ কিমি টেনে নিয়ে যাওয়ার অভিযোগ, যুবকের তৎপরতায় প্রাণরক্ষা

Posted on 57 years ago 1 minute read
Siliguri

Siliguri

সিনেমার দৃশ্যকেও হার মানাবে এই ঘটনা। এক টোলকর্মীকে ধরে গাড়ির বাইরে ঝুলিয়ে বেপরোয়া ভাবে ১২ কিলোমিটার দূরে নিয়ে গেলেন চালক! শেষমেষ এক যুবকের তৎপরতায় প্রাণে রক্ষা পেলেন ওই টোলকর্মী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমার ঘোষপুকুর টোলপ্লাজ়ায়। অসম নম্বরের একটি গাড়ির সঙ্গে প্রথমে ওই টোলকর্মী রাকেশ সিংয়ের বচসা বাধে। অভিযোগ, কথা কাটাকাটি চলাকালীন আচমকা গাড়ির ভিতর থেকে তাঁর হাত ধরে ফেলেন এক ব্যক্তি। সেই অবস্থাতেই চালক গাড়ি চালানো শুরু করে দেন। গাড়িটি শিলিগুড়ির দিকে যাচ্ছিল।

ঘটনাচক্রে সেই সময়ে ইসলামপুরের বাসিন্দা মহম্মদ বাবলু এক রোগীকে নিয়ে শিলিগুড়িতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের দিকে যাচ্ছিলেন। ঘোষপুকুর টোলপ্লাজ়া পেরিয়ে কিছুটা এগিয়ে বাবলু ওই গাড়িতে টোলকর্মীকে ঝুলতে দেখেন। দূর থেকে দেখে ইসলামপুরের বাসিন্দা আন্দাজ করেন, কিছু একটা ঘটেছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে সঙ্গে সঙ্গে ওই গাড়ির পিছু নেন বাবলু। পাশাপাশি নিজের মোবাইল ফোনে গোটা ঘটনার ভিডিয়ো রেকর্ড করতে থাকেন। তাঁর অভিযোগ, গাড়ির চালক একের পর এক লরিকে ওভারটেক করতে করতে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করছিলেন।

এ ভাবেই প্রায় ১২ কিলোমিটার ধাওয়া করার পরে ফুলবাড়ি টোলপ্লাজ়ার আগে বাবলু এবং অন্য গাড়ির চালকরা ওই গাড়িটিকে থামাতে সক্ষম হন। ঝুলন্ত অবস্থায় থাকা রাকেশকে নিরাপদে উদ্ধার করা হয়। খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ এসে ওই গাড়ির চালক-সহ গাড়িতে থাকা অন্য যাত্রীদের থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। বাবলু বলেন, ‘আমরা কিছুটা দূরত্ব রেখে ওই গাড়ির পিছু ধাওয়া করেছিলাম। কারণ, গাড়ির চালক যদি টোলকর্মীকে রাস্তায় ফেলে দিতেন, তা হলে আমাদের গাড়িতে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা ছিল। ফুলবাড়ি টোলপ্লাজ়ার কিছুটা আগে লরির জ্যাম থাকায় ওই গাড়িটি স্লো হয়ে যায়। তখনই আমরা গাড়িটিকে আটকে দিই। আমি পুলিশকে গোটা ঘটনাটা জানিয়েছি। ভিডিয়ো ফুটেজও দিয়েছি পুলিশকে।’ আক্রান্ত টোলকর্মী বলেন, ‘কথাবার্তা চলাকালীন ওরা আচমকা আমার হাত ধরে ভিতরে টেনে নেন। তার পরে গাড়ি চালানো শুরু করে দেন।’

পুলিশ সূত্রে খবর, ওই গাড়িতে চালক ছাড়াও একজন মাঝবয়সী, একজন বয়স্ক ব্যক্তি ছিলেন। ছিলেন একজন মহিলা এবং দুই শিশুও। তাঁরা প্রত্যেকে শিলিগুড়ির বাসিন্দা। তাঁরা রায়গঞ্জ থেকে কোচবিহারের তুফানগঞ্জের দিকে যাচ্ছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনায় কেউ লিখিত অভিযোগ না-করায় শনিবার সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর চাউর হতেই ছি ছি পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয়দের একাংশের বক্তব্য, সামান্য টোল সংক্রান্ত বিবাদের জেরে এ ভাবে একজন টোলকর্মীর জীবন নিয়ে টানাটানির কোনও মানেই হয় না। এ দিকে, বাবলুর উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতার প্রশংসা করেছেন বহু মানুষ।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Siliguri

Post navigation

Previous: ইয়ামালকে ঘিরে দুশ্চিন্তা, সৌদির বিরুদ্ধে জয়ের চাপ স্পেনের কাঁধে
Next: পড়াশোনায় বাড়ছে ক্ষতি! স্কুলে এআই ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা

Related Stories

PM POSHAN
  • জেলার খবর

মিড ডে মিলের জায়গায় পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ‘পিএম পোষণ’,

Posted on 57 years ago
MLA Mosarraf Hossain
  • জেলার খবর

সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন

Posted on 57 years ago
Balurghat
  • জেলার খবর

গঙ্গায় ছিপ ফেলেই ২০ কেজির কাতলা তুলে ভাইরাল শুভেন্দু

Posted on 57 years ago

সর্বশেষ সংবাদ

28ec1522-7ae1-43cb-bfe6-d38bbdfa106d
  • বিনোদন

জ্যাকলিনের হাত ধরতেই শুরু বিতর্ক, দেহরক্ষীকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

Posted on 57 years ago
Biplab Kumar Deb
  • ত্রিপুরা

গোপনে দ্বিতীয়বার বিয়ে করলেন বিপ্লব কুমার দেব,

Posted on 57 years ago
Gopal Mukherjee Road
  • কলকাতা

সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম বদলে হল গোপাল মুখার্জি রোড

Posted on 57 years ago
2d24f294-1ac6-4e6d-9886-02ac8049adc5
  • বিনোদন

৬০-এ নতুন ইনিংস! ধুমধাম নয়, ঘরোয়া আয়োজনেই গৌরীর হাত ধরছেন আমির খান

Posted on 57 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.