Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • জেলার খবর
  • মিড ডে মিলের জায়গায় পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ‘পিএম পোষণ’,
  • জেলার খবর
  • মালদহ খবর

মিড ডে মিলের জায়গায় পশ্চিমবঙ্গে চালু হচ্ছে ‘পিএম পোষণ’,

Posted on 57 years ago 1 minute read
PM POSHAN

PM POSHAN

স্কুলের পড়ুয়ারা খাবার পায় স্কুলে। কেরল শুরু করেছিল সবার আগে, ১৯৮৪ সালে। ১৯৯৫ সলের ১৫ অগস্ট থেকে চালু রয়েছে কেন্দ্রের মিড-ডে মিল প্রকল্প। সেই প্রকল্পেরই মোড়ক বদল করে   ‘পিএম-পোষণ অভিযান’ ঘোষণা করে নরেন্দ্র মোদীর সরকার। দেশে চালু হয়েছে ছ’বছর আগেই ৷ কিন্তু এতদিন পশ্চিমবঙ্গে পিএম পোষণ প্রকল্পের নাম অনেকেই শোনেননি ৷ এবার রাজ্য সরকারের নির্দেশে বাংলার প্রতিটি সরকারি ও সরকার পোষিত স্কুলে প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ প্রকল্প চালু করা হয়েছে ৷ প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পুষ্টির মান বৃদ্ধি, স্কুলে পড়ুয়াদের উপস্থিতি নিশ্চিত করা এবং বিনামূল্যে রান্না করা মধ্যাহ্নভোজন প্রদান করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য ৷

এতদিন রাজ্যে মিড ডে মিল চালু থাকলেও পিএম পোষণ প্রকল্পের সঙ্গে তার কিছু পার্থক্য রয়েছে ৷ শুধু শিক্ষক-শিক্ষিকা নন, অভিভাবক-অভিভাবিকাদেরও এই প্রকল্পে অন্তর্ভুক্ত করা হচ্ছে ৷ রাজ্য সরকারের নির্দেশে মালদার বিভিন্ন স্কুলে ইতিমধ্যে এনিয়ে শিক্ষক ও অভিভাবকদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ৷ নির্দেশিকা অনুযায়ী প্রতিটি স্কুলে পাঁচ সদস্যের একটি পিএম পোষণ কমিটি গঠন করতে হবে ৷ এই কমিটিতে স্কুলের প্রধান, একজন নোডাল শিক্ষক, দু’জন অভিভাবক ও একজন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধি থাকবেন ৷

এই কমিটিই পড়ুয়াদের খাবারের গুণগত মান, প্রতিদিনের মেনু এবং খাবার পরিবেশনের সম্পূর্ণ প্রক্রিয়া তদারকি করবে ৷ মালদা শহরের বার্লো গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকা দীপশ্রী মজুমদার বলছেন, “সার্কেল ইন্সপেকটর অফ স্কুলসের নির্দেশ পেয়েই আমরা স্কুলে পিএম পোষণের কমিটি তৈরি করেছি ৷ এই কমিটিতে আমরা অভিভাবক প্রতিনিধিদের রেখেছি ৷ আমরা চাই, তাঁরা প্রতিদিন টিফিনের সময় স্কুলে আসুন ৷ বাচ্চাদের জন্য তৈরি খাবার দেখাশোনা করুন ৷ কোনও পরামর্শ থাকলে দিন ৷ কারণ, তাঁদের এবং আমাদের মেয়েরাই এই খাবার খাবে ৷ টাকাটা খুব কম হলেও খাবারের গুণগত মান যাতে বজায় রাখতে পারি আমরা তার চেষ্টা করব ৷ আমরা ইতিমধ্যে শিক্ষিকাদের একটি কমিটি তৈরি করেছি ৷

এতদিন পুরসভার মাধ্যমে মিড ডে মিল পরিচালিত হতো ৷ কিন্তু এখন শিক্ষিকারা এর পরিচালনা করায় অনেক সুবিধে বলে মনে হচ্ছে ৷ আমরা চাইছি, সব মেয়েরাই এই খাবার খাক ৷ এর জন্য অবশ্য অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে ৷ আমরা খাবার খেয়ে দেখেছি, রান্না খুব ভালো হচ্ছে ৷ পিএম পোষণের মেনু ঠিক করা থাকে ৷ তার বাইরে আরও কিছু বাচ্চাদের খাওয়ানো যায় কি না সেটা আলোচনা করে দেখব ৷” শহরের আরেক স্কুল, মালদা সিসি গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকা মৌমিতা প্রামাণিক বলেন, “পিএম পোষণের দায়িত্ব সম্পূর্ণভাবে আমরা নিজেরা পেয়েছি ৷ এতে আমরা খুব খুশি ৷ এর মধ্যে অভিভাবকদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ দিদিমণি এবং অভিভাবকরা একসঙ্গে এই প্রকল্প চালাবেন ৷

আশা করি এতে খাবারের গুণগত মান আমরা আরও ভালো করতে পারব ৷ বাচ্চারাও নিশ্চিতভাবে খুব ভালোভাবে খাবে ৷ এর আগে মিড ডে মিলের ক্ষেত্রে আমরা দেখাশোনাটা হয়তো করেছি, কিন্তু সব কিছু আমাদের হাতে ছিল না ৷ তখন সবটা পুরসভার মাধ্যমেই চলত ৷ নতুন পদ্ধতিতে খাবারের গুণগত মানও বাড়ানোর চেষ্টা করা যেতে পারে ৷ পিএম পোষণে খাবারের চার্ট নিশ্চয়ই আছে ৷ কিন্তু তার বাইরে গিয়েও বাচ্চাদের জন্য কিছু নতুন পদের আয়োজন করা যেতে পারে ৷ ভিন্ন ধরনের খাবার ওদেরও ভালো লাগবে ৷”

 

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: PM POSHAN

Post navigation

Previous: বাজেটের আগে পশ্চিমবঙ্গের জন্য ৬০ হাজার কোটি টাকার সুখবর
Next: ইয়ামালকে ঘিরে দুশ্চিন্তা, সৌদির বিরুদ্ধে জয়ের চাপ স্পেনের কাঁধে

Related Stories

Siliguri
  • জেলার খবর

টোলকর্মীকে গাড়িতে ঝুলিয়ে ১২ কিমি টেনে নিয়ে যাওয়ার অভিযোগ, যুবকের তৎপরতায় প্রাণরক্ষা

Posted on 57 years ago
MLA Mosarraf Hossain
  • জেলার খবর

সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন তৃণমূল বিধায়ক মোশারফ হোসেন

Posted on 57 years ago
Balurghat
  • জেলার খবর

গঙ্গায় ছিপ ফেলেই ২০ কেজির কাতলা তুলে ভাইরাল শুভেন্দু

Posted on 57 years ago

সর্বশেষ সংবাদ

2d24f294-1ac6-4e6d-9886-02ac8049adc5
  • বিনোদন

৬০-এ নতুন ইনিংস! ধুমধাম নয়, ঘরোয়া আয়োজনেই গৌরীর হাত ধরছেন আমির খান

Posted on 57 years ago
Businessman typing on laptop computer keyboard at desk in office.
  • বিশ্ব সংবাদ

পড়াশোনায় বাড়ছে ক্ষতি! স্কুলে এআই ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা

Posted on 57 years ago
Siliguri
  • জেলার খবর

টোলকর্মীকে গাড়িতে ঝুলিয়ে ১২ কিমি টেনে নিয়ে যাওয়ার অভিযোগ, যুবকের তৎপরতায় প্রাণরক্ষা

Posted on 57 years ago
1bee26dc-990b-4af2-8cc7-f59896e22313
  • ফুটবল

ইয়ামালকে ঘিরে দুশ্চিন্তা, সৌদির বিরুদ্ধে জয়ের চাপ স্পেনের কাঁধে

Posted on 57 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.