Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • বিনোদন
  • স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ! চিকিৎসার জন্য আমেরিকা যেতে কেন নারাজ সালমান?
  • বিনোদন

স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ! চিকিৎসার জন্য আমেরিকা যেতে কেন নারাজ সালমান?

Posted on 57 years ago 1 minute read
ca5d1e5e-df73-4778-8ca2-2ac87e8b4f77

বলিউডের অন্যতম জনপ্রিয় এবং প্রভাবশালী অভিনেতা সালমান খানকে ঘিরে ফের শুরু হয়েছে তাঁর স্বাস্থ্য নিয়ে জোর আলোচনা।সম্প্রতি আমির খান প্রযোজনা সংস্থার ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি।কালো পোশাক,হালকা দাড়ি এবং ন্যাড়া মাথার লুকে অভিনেতাকে দেখে অনেকেরই মনে পড়ে যায় ‘তেরে নাম’ ছবির জনপ্রিয় চরিত্র রাধের কথা।সমাজমাধ্যমে সেই ছবি ভাইরাল হতেই অনুরাগীদের একাংশ ‘তেরে নাম’-এর দ্বিতীয় পর্ব নিয়ে নতুন করে জল্পনা শুরু করেন।কেউ কেউ মনে করেন,হয়তো নতুন কোনও ছবির প্রস্তুতির জন্যই এই লুক বেছে নিয়েছেন সালমান ।তবে একই সঙ্গে তাঁর শারীরিক পরিবর্তন নিয়েও নানা আলোচনা শুরু হয়েছে নেটমাধ্যমে।

এরই মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি পোস্ট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।পোস্টে দাবি করা হয়েছে, সালমান খান নাকি বেশ কিছু স্বাস্থ্যগত সমস্যার মুখোমুখি হয়েছেন।সম্প্রতি একটি পারিবারিক অনুষ্ঠানে তাঁকে দেখে অনেকেই লক্ষ্য করেছেন যে তাঁর ওজন আগের তুলনায় বেড়েছে।শুধু ওজনই নয়,তাঁর মুখমণ্ডল এবং শরীরের গঠনেও কিছু পরিবর্তন চোখে পড়েছে বলে দাবি করা হয়েছে।পোস্টকারীর বক্তব্য,দীর্ঘদিন ধরেই অভিনেতার ওজন কখনও দ্রুত বাড়ছে,আবার কখনও কমছে।এই ওঠানামার পিছনে স্বাস্থ্যগত কারণ থাকতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।যদিও এই দাবির পক্ষে এখনও পর্যন্ত কোনও সরকারি বা নির্ভরযোগ্য তথ্য সামনে আসেনি।

ভাইরাল পোস্টে আরও দাবি করা হয়েছে,পরিবারের সদস্যরা বারবার সালমানকে উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় যাওয়ার পরামর্শ দিয়েছেন।কিন্তু অভিনেতা নাকি আপাতত সেই প্রস্তাবে রাজি নন।তাঁর মতে,বর্তমানে একাধিক গুরুত্বপূর্ণ প্রোজেক্টের কাজ চলছে এবং চিকিৎসার জন্য দীর্ঘ সময় বিদেশে থাকলে সেই কাজের ক্ষতি হতে পারে।সালমান নাকি মনে করেন,তাঁর কারণে কোনও ছবির শুটিং বা প্রযোজকদের পরিকল্পনা ব্যাহত হওয়া উচিত নয়।পোস্টে আরও উল্লেখ করা হয়েছে, স্টেরয়েড ব্যবহারের কারণেও তাঁর ওজনের ওঠানামা হতে পারে।যদিও এই সমস্ত তথ্যের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।তবুও খবরটি সামনে আসতেই অনুরাগীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।অনেকেই সমাজমাধ্যমে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং তাঁকে নিজের স্বাস্থ্যের দিকেও সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।

About the Author

Author

Visit Website View All Posts

Post navigation

Previous: হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী
Next: Malda News নৌকার উপর বজ্রাঘাতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু

Related Stories

00538071-d71e-4557-8f30-db45536c2d4c
  • বিনোদন

টলিউডের জনপ্রিয় জুটির দুরন্ত প্রত্যাবর্তন, পোস্টারেই মিলল বড় চমকের আভাস

Posted on 57 years ago
Prakash Raj
  • বিনোদন

একাধিক ভোটার কার্ড! জামিন অযোগ্য পরোয়ানায় গ্রেপ্তার হতে পারে প্রকাশ রাজ

Posted on 57 years ago
4b04caf7-1721-4f98-b376-df7aeeee5016
  • বিনোদন

প্রিয় আমিষ খাবারকে বিদায়, এখন কী খেয়ে ফিট থাকেন বিরাট কোহলি?

Posted on 57 years ago

সর্বশেষ সংবাদ

Malda News
  • জেলার খবর

Malda News নৌকার উপর বজ্রাঘাতে ৪ যাত্রীর মর্মান্তিক মৃত্যু

Posted on 57 years ago
ca5d1e5e-df73-4778-8ca2-2ac87e8b4f77
  • বিনোদন

স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ! চিকিৎসার জন্য আমেরিকা যেতে কেন নারাজ সালমান?

Posted on 57 years ago
CM Suvendu Adhikari
  • কলকাতা

হরিশ মুখার্জি রোডে থাকবেন ফুটপাথবাসীরা, বিস্ফোরক মুখ্যমন্ত্রী

Posted on 57 years ago
Ratna Debnath
  • কলকাতা

‘অভয়ার বিচার হবেই’— বিধানসভায় মুখ্যমন্ত্রীর আশ্বাস শুনে কেঁদে ফেললেন নির্যাতিতার মা

Posted on 57 years ago
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • বিশেষ
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.