Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • কাটমানি ফেরত দিতে গিয়ে বিপাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান
  • জেলার খবর

কাটমানি ফেরত দিতে গিয়ে বিপাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান

Posted on 56 years ago 1 minute read
Islampur

Islampur

ইসলামপুর: Islampur প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নাম করে নিয়েছিলেন কাটমানি। নিয়েছিলেন খোদ তৃণমূল কংগ্রেসের  Panchayat Pradhan পঞ্চায়েত প্রধান।  দলের কোপের মুখে পড়ে সেই তিনিই আবার টাকা ফেরত দেওয়ার চেষ্টাও করলেন। কিন্তু শেষ রক্ষা হল কোথায়! সবাইকে টাকা দিতে না পেরে পড়লেন চরম বিক্ষোভের মুখে। এল পুলিশ। প্রধানকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধাওয়া করল গ্রামবাসীরা।

চাঞ্চল্যকর ঘটনা Uttar Dinajpur উত্তর দিনাজপুর জেলার Islampur ইসলামপুর ব্লকের কমলাগাঁও সুজালী গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ, তৃণমূল কংগ্রেস পরিচালিত এই গ্রাম পঞ্চায়েতের প্রধান নুড়ি বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেবেন বলে প্রায় কয়েক শতাধিক উপভোক্তাদের কাছ থেকে ১০ হাজারেরও বেশি টাকা কাটমানি হিসেবে নিয়েছিলেন। কিন্তু, শেষ পর্যন্ত দিতে পারেননি ঘর। তৃণমূলের উপরতলায় তাঁর বিরুদ্ধে অভিযোগও জমা পড়ে।

ঘাসফুল শিবিরের ব্লক নেতৃত্ব তাঁকে প্রধান পদ থেকে ইস্তফা দিতেও বলে। দল থেকে বহিস্কারেরও সিদ্ধান্ত নেয়। কিন্তু, পদ ছাড়তে নারাজ প্রধান। কোনওভাবেই পঞ্চায়েতের প্রধান পদ থেকে ইস্তফা দেননি তিনি। উল্টে এদিন তাঁকে সাধারণ মানুষের টাকা ফেরাতে দেখা যায়। কিন্তু, অনেকেই কাটমানির টাকা ফেরত না পেয়ে পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে দেন।

প্রধানকেও আটকে দেয় বিক্ষোভকারীরা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ বিক্ষোভের মাঝেই প্রধানকে বেড় করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু, পিছু নেই বিক্ষোভকারীরা। পাল্টা প্রতিরোধ করে পুলিশ। এদিকে প্রধান বলছেন, প্রশাসনের তরফে এই টাকা ফেরতের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছিল।

সেখানে তাঁকে থাকতে বলা হয়ছিল। আর এই টাকা তাঁর আমলের নয়। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, নুড়ি বেগম প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেবেন বলে প্রায় কয়েক শতাধিক উপভোক্তাদের কাছ থেকে ১০ হাজারেরও বেশি টাকা কাটমানি হিসেবে নিয়েছিলেন। কিন্তু, ঘর দিতে না পারার পরেই তাঁর বিরুদ্ধে দলীয় নেতৃত্বের কাছে অভিযোগ দায়ের হয়। এদিকে এলাকায় উত্তেজনা থাকায় এখনও সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Islampur newsaajbangla Uttar Dinajpur

Post navigation

Previous: ৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের!
Next: বহরমপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.