Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • কলকাতা
  • ৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের!
  • কলকাতা

৬ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা তৃণমূলের!

Posted on 56 years ago 1 minute read
TMC Candidate List

TMC Candidate List

TMC Candidate List রাজ্যের ছটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করল শাসক দল তৃণমূল। আগামী ১৩ নভেম্বর এই ৬ বিধানসভা কেন্দ্রে ভোট হওয়ার কথা। শনিবারই ওই ৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। আরজি কর কাণ্ডের আবহে এই ৬ কেন্দ্রের উপনির্বাচন তৃণমূলের কাছে রীতিমতো অ্যাসিড টেস্ট হতে চলেছে। কাকে কাকে ওই ৬ কেন্দ্রে প্রার্থী করল তৃণমূল?

TMC Candidate List সিতাই কেন্দ্র থেকে প্রার্থী করা হল সঙ্গীতা রায়কে, মাদারিহাট থেকে প্রার্থী হলেন জয়প্রকাশ টপ্পো, তালডাংড়া থেকে প্রার্থী ফাল্গুনী সিংহবাবু, মেদিনীপুর থেকে প্রার্থী করা হল সুজয় হাজরাকে, হাড়োয়া থেকে প্রার্থী শেখ রাবিউল ইসলাম, নৈহাটি থেকে প্রার্থী সনৎ দে। আসন্ন ১৩ নভেম্বর রাজ্যের ছ’টি বিধানসভা আসনে উপনির্বাচন। ভোট হবে সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা আসনে।

প্রতিটি আসন নিয়ে আশাবাদী তৃণমূল। আগামী ২৫ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। প্রার্থী তালিকা ঘোষণার পর প্রচারে বেরোবেন দলের হেভিওয়েটরা। তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্বের মধ্যে কে, কবে, কোথায় প্রচারে যাবেন, সেই তালিকাও তৈরি করা হচ্ছে। বলাবাহুল্য, ভোটযুদ্ধে জয় লাভ করতে কোমর বেঁধে নামছেন দলের নেতা-কর্মীদের। এই ছটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একমাত্র মাদারিহাট বিধানসভা কেন্দ্র ছিল বিজেপির দখলে। বাকি পাঁচটি কেন্দ্রই তৃণমূলের দখলে ছিল। এর মধ্যে বাঁকুড়ার তালড্যাংরায় প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে প্রার্থী করে চমক দিয়েছে গেরুয়া শিবির।

মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা আলিপুরদুয়ার কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ হয়েছেন। সেই কারণে ওই আসনটিতে ফের ভোট হচ্ছে। ফলে নিজেদের দখলে থাকা আসন ধরে রাখা চ্যালেঞ্জ বিজেপি-র। পাশাপাশি বাকি পাঁচটি কেন্দ্রেও বিজেপি আরজিকর আন্দোলনের মতো ইস্যুকে কাজে লাগিয়ে পালে হাওয়া টানতে পারে কি না, সেটাই এখন দেখার।

ছটি কেন্দ্রের মধ্যে মাদারিহাটে বিজেপি প্রার্থী হচ্ছেন রাহুল লোহার। সিতাইয়ে বিজেপি প্রার্থী দীপককুমার রায়, নৈহাটিতে বিজেপি প্রার্থী রূপক মিত্র। হাড়োয়ার বিজেপি প্রার্থী বিমল দাস, মেদিনীপুরে শুভজিৎ রায় এবং তালড্যাংরায় বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। ছটি কেন্দ্রেই মূলত নতুন মুখেদের উপরেই ভরসা রেখেছে বিজেপি। আর এদিন তৃণমূলের প্রার্থী তালিকাতেও নতুন মুখের চমক।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার   

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla TMC TMC Candidate List

Post navigation

Previous: ১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগে দল থেকে বহিষ্কার তৃণমূল নেতা
Next: কাটমানি ফেরত দিতে গিয়ে বিপাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান

Related Stories

mamata banerjee
  • কলকাতা

বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা

Posted on 56 years ago
Mamata Banerjee
  • কলকাতা

অভিষেক ঘনিষ্ঠ গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে সরালেন মমতা

Posted on 56 years ago
Babri Masjid
  • কলকাতা

বাবরি ধ্বংসের দিন তৃণমূলের কলকাতায় বড় কর্মসূচির ভাবনা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.