Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • বহরমপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার
  • জেলার খবর
  • মুর্শিদাবাদ খবর

বহরমপুরে পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার

Posted on 56 years ago 1 minute read
Baharampur News

Baharampur News

Baharampur News পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে বুধবার দুপুরে ধুন্ধুমার বেঁধে গেল Murshidabad  মুর্শিদাবাদের  Baharampur News বহরমপুর শহরের বানজেটিয়া আইটিআই মোড় এলাকায়। যুবকের মৃত্যুর পর উত্তেজিত জনতা ঘাতক সার বোঝাই লরিতে আগুন লাগিয়ে দেয়। ঘটনার খবর পেয়ে বহরমপুর থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছেছে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

যদিও দুর্ঘটনার পর থেকে ঘাতক গাড়ির চালক পলাতক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে মণীন্দ্রনগর বানজেটিয়া এলাকার বাসিন্দা জনৈক সুমন হালদার, তাঁর স্ত্রীকে নিয়ে এক বছরের ছেলেকে বহরমপুরে ডাক্তার দেখাতে গিয়েছিলেন। দুপুর সাড়ে বারোটা নাগাদ ওই যুবক যখন নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছিলেন সেই সময় বহরমপুর জলঙ্গি রাজ্য সড়কের উপর একটি লরির সঙ্গে তাঁর বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনার ঠিক আগে সার বোঝাই ওই লরিটি জলঙ্গির দিক থেকে বহরমপুরের দিকে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে লরিটি ভুল ‘লেনে’ গিয়ে সুমনের বাইককে মুখোমুখি ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে পড়েন সুমন হালদার, তাঁর স্ত্রী এবং সন্তান। সুমনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।

সুমনের স্ত্রী এবং সন্তানকে গুরুতর আহত অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শঙ্কর রায় নামে মৃতের এক আত্মীয় দাবি করেন, সুমন, তাঁর স্ত্রী ও সন্তানকে নিয়ে রাস্তায় পড়ে যাবার পরও লরিটি থামেনি। লরিটি প্রায় ২০০ মিটার সুমনকে ছেঁচড়ে নিয়ে যায়। তাতেই মৃত্যু হয় তাঁর। সুমনের ছেলের মাথাতেও গুরুতর আঘাত রয়েছে। এরপরই আগুন লাগিয়ে দেওয়া হয় লরিতে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Berhampore News Murshidabad News newsaajbangla

Post navigation

Previous: কাটমানি ফেরত দিতে গিয়ে বিপাকে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান
Next: বীরভূম বিস্ফোরণের ঘটনার রিপোর্ট চাইল হাইকোর্ট

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.