Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • ক্রিকেট
  • ঋষভ পন্থের স্মৃতি, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিকেটার
  • ক্রিকেট

ঋষভ পন্থের স্মৃতি, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত ক্রিকেটার

Posted on 56 years ago 1 minute read
Mushir Khan

Mushir Khan

ভারতীয় ক্রিকেটে ফিরল ঋষভ পন্থের দুর্ঘটনার স্মৃতি। গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত Mushir Khan ভারতীয় ক্রিকেটার মুশির খান। ১৯ বছরের প্রতিভাবান ক্রিকেটার আজমগড় থেকে লখনউ যাচ্ছিলেন ইরানি ট্রফি খেলতে। তিনি ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাই। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা যাচ্ছে কাঁধে গুরুতর চোট পেয়েছেন তিনি। ১৬ সপ্তাহ বাইরে থাকতে হবে বলেই খবর। দুর্ঘটনার সময় গাড়িতে তাঁর বাবাও ছিলেন।

২০২২ সালে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পন্থ। সেই স্মৃতি ফিরল মুশির খানের ঘটনায়। মুম্বইয়ের হয়ে ইরানি ট্রফি খেলতে লখনউ যাচ্ছিলেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর বাবা নৌশাদ খান। তিনি মুশির খানের কোচও। জানা যাচ্ছে যমুনা এক্সপ্রেসওয়েতে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়িটি। সঙ্গে সঙ্গে উলটে যায় গাড়িটি। তাঁর কাঁধে গুরুতর চোট লেগেছে খবর। হাড় ভেঙেছে বলেও জানা যাচ্ছে।

তবে সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানা যাচ্ছে। আপাতত ১৬ সপ্তাহ তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। রবিবার তাঁকে মুম্বইয়ে নিয়ে যাওয়া হবে। পরবর্তী চিকিৎসা সেখানেই হবে। ফলে রনজি ট্রফির আগে মুম্বইয়ের ক্রিকেটার সুস্থ হতে পারবেন কিনা এখনই বলা যাচ্ছে না। ১ অক্টোবর থেকে ইরানি কাপ শুরু হবে। ইতিমধ্যেই লখনউ পৌঁছে গিয়েছে মুম্বই দল।

বাবার সঙ্গে আজমগড় থেকে দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য যাচ্ছিলেন মুশির। সেই সময়ই দুর্ঘটনা ঘটে। সম্প্রতি দুরন্ত ফর্মে ছিলেন মুশির। প্রথম শ্রেণির ক্রিকেটে ৯ ম্যাচে তাঁর রানসংখ্যা ৭১৬। তিনটি শতরানও করেছেন। দলীপ ট্রফিতে ১৮১ রানের ইনিংস খেলে শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে ছিলেন। ইরানি ও রনজি ট্রফিতেও তাঁর দুরন্ত ব্যাটিং দেখার আশায় ছিলেন দেশের ক্রিকেটভক্তরা।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: cricket news in bengali Injured cricketer Mushir Khan Mushir Khan Sports bangla Sports News Bangla

Post navigation

Previous: বাংলাদেশে শুরু বড় রদবদল খেলা
Next: পুরুলিয়ার স্কুলে মাস্টার থাকলেও নেই ছাত্রছাত্রী

Related Stories

Virat Kohli
  • ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago
Yashvardhan Dalal
  • ক্রিকেট

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago
Prithvi Shaw
  • ক্রিকেট

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.