Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • খেলা
  • Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র
  • ক্রিকেট
  • খেলা

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago 1 minute read
Prithvi Shaw

Prithvi Shaw

Prithvi Shaw ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ২০২০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার গাওস্কর ট্রফিতে অ্য়াডিলেড টেস্টের পর আর জাতীয় দলে সুযোগ পাননি। এরপর থেকে ব্যক্তিগত জীবনেও বারবার বিতর্কে জড়িয়েছেন পৃথ্বী শ Prithvi Shaw। ঘরোয়া ক্রিকেটেও পারফরম্য়ান্স গ্রাফ একেবারেই ভাল নয় সাম্প্রতিক সময়ে ডানহাতি তরুণ ব্যাটারের।

সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র Prithvi Shaw। মুম্বইয়ের রঞ্জি দল থেকেও বাদ পড়েছেন। বেসামাল জীবনযাত্রার জন্য বারবার করে বিপদে পড়েছেন তিনি। ফিটনেস নিয়েও প্রশ্ন উঠেছে বারবার পৃথ্বীর। তবে এই খারাপ সময়ে পৃথ্বীকে চিঠি পাঠিয়েছিলেন গ্রেগ চ্যাপেল। সেই চিঠিতেই প্রাক্তন অজি কোচ উদ্বুদ্ধ করেছেন তরুণ ব্যাটারকে। নিজের চিঠিতে চ্য়াপেল লিখেছেন, ”হাই পৃথ্বী, আমি জানি তুমি এই মুহূর্তে একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ। হতাশ হচ্ছ বুঝতেই পারছি।

তবে আমি জানাতে চাই যে এমন সময় তোমার মত অনেক ক্রীড়াবিদদের জীবনের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। এই সময়টাই তাঁদের কেরিয়ার ও চরিত্র গঠনের জন্য সাহায্য করে।” সেই চিঠিতেই ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ বলেন, ”তোমাক অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সময় ভারতীয় দলের অধিনায়ক হিসেবে খেলতে দেখেছিলাম। তোমার মধ্যে অসাধারণ প্রতিভা দেখতে পেয়েছিলাম।

তুমি সেই টুর্নামেন্টের অন্যতম সেরা প্লেয়ার ছিলে। আমি নিশ্চিত তোমা মধ্যে থেকে সেরাটা এখনও আসেনি।” এই চিঠি পাওয়ার পরই নিজের ফিটনেস নিয়ে খাটাখাটনি শুরু করে দিয়েছেন পৃথ্বী Prithvi Shaw । ২৫ বছরের তরুণ ব্যাটার রানিং, ড্রিলিং শুরু করে দিয়েছেন। মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের ট্রেনার অমোঘ পণ্ডিতের কড়া নজরদারিতে ফিটনেস নিয়ে অনুশীলন শুরু করেছেন পৃথ্বী Prithvi Shaw। চ্যাপেল তাঁর চিঠিতে আরও লিখেছেন, ”কিংবদন্তি ডন ব্র্যাডম্য়ানের মত ব্যক্তিকেও খারাপ ফর্মের কারণে বাদ পড়তে হয়েছিল। তাঁকেও লড়াই করে ফিরে আসতে হয়েছিল। ওঁরাও দারুণ পারফর্ম করেছিল সুযোগ পাওয়ার পরে।”

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla Prithvi Shaw

Post navigation

Previous: শ্রদ্ধার ভাবভঙ্গি দেখে হতবাক অনুরাগীরা
Next: Ajker Rashifal in bengal ১৮ অক্টোবর ২০২৪

Related Stories

Virat Kohli
  • ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago
Yashvardhan Dalal
  • ক্রিকেট

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago
East Bengal and Mohun Bagan
  • খেলা

ডার্বিতে ১১ বনাম ১১ লড়াইয়ে এগিয়ে সবুজ-মেরুনই

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.