Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • খেলা
  • অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা
  • ক্রিকেট
  • খেলা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে সতর্ক গম্ভীরেরা

Posted on 56 years ago 1 minute read
Virat Kohli

Virat Kohli

Virat Kohli ভারত চাইছে না তাদের পরিকল্পনা পাঁচ কান হয়ে যাক। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে চুনকাম হওয়ায় বেশিই সতর্ক  Gautam Gambhir গৌতম গম্ভীরেরা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নামার আগে রুদ্ধদ্বার অনুশীলন করছে ভারতীয় দল। কিন্তু তার পরেও অনুশীলনের ছবি প্রকাশ্যে এসেছে। কঠোর অনুশীলন করছেন Virat Kohli বিরাট কোহলিরা। পাশাপাশি স্ত্রী ও কন্যার সঙ্গেও সময় কাটাতে দেখা গিয়েছে কোহলিকে।

পার্‌থে ভারত যেখানে অনুশীলন করছে সেই মাঠের সব দিক কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তার পরেও লুকিয়ে অনুশীলন করা যায়নি। নেটে আগ্রাসী ব্যাট করতে দেখা গিয়েছে যশস্বী জয়সওয়ালকে। শুরুতে বেশ কয়েকটি ভাল শট খেললেও পরে সমস্যায় পড়েছেন ঋষভ পন্থ। একটি বল তাঁর গায়ে লাগে। আর একটি বলের ধাক্কায় তাঁর ব্যাট হাত থেকে ছিটকে বেরিয়ে যায়।

বুধবার কোহলি অনুশীলন করেছেন। তাঁর সঙ্গে যশপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটারেরাও অনুশীলন করেছেন। কোহলিকে দেখে বোঝা গিয়েছে, এই সিরিজ়কে কতটা গুরুত্ব দিচ্ছেন তিনি। নেটে অনেক ক্ষণ ব্যাট করেন তিনি। মূলত ব্যাক অফ লেংথ বল খেলেন তিনি। বেশির ভাগ বল ডিফেন্ড করার চেষ্টা করেন তিনি। কঠিন চ্যালেঞ্জ ছিল তাঁর সামনে।

কয়েকটি বলে সমস্যায় পড়লেও বেশির ভাগ বলই ব্যাটের মাঝে খেলেন কোহলি। ব্যাট করার পাশাপাশি ফিল্ডিং অনুশীলন ও ফুটবল খেলতে দেখা যায় Virat Kohli কোহলিদের। যত ক্ষণ অনুশীলন চলছিল তত ক্ষণ সেখানে ছিলেন দলের প্রধান কোচ গম্ভীর ও সহকারী কোচ অভিষেক নায়ার। ক্রিকেটারদের কোথায় সমস্যা হচ্ছে তা দেখছিলেন তাঁরা। মাঝে কিছু ক্ষণ কোহলিকে গম্ভীরের সঙ্গে কথা বলতেও দেখা যায়।

তবে শুধুই অনুশীলন করেননি Virat Kohli কোহলি। পার্‌থের রাস্তায় স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকার সঙ্গে দেখা যায় তাঁকে। রাস্তার পাশে দাঁড়িয়ে কফি খাচ্ছিলেন কোহলি ও অনুষ্কা। দল অস্ট্রেলিয়া যাওয়ার আগেই কোহলি সেখানে পৌঁছে যান। এই সিরিজ়ে রানে ফেরার লড়াই তাঁর। ২০২৪ সালে ২৫টি ইনিংসে মাত্র ৪৮৮ রান করেছেন কোহলি। গড় ২০.৩৩। অস্ট্রেলিয়ায় ব্যর্থ হলে তাঁর লাল বলের কেরিয়ারও প্রশ্নের মুখে পড়ে যাবে। সেই কারণে কঠোর অনুশীলন করছেন কোহলি। পাশাপাশি পরিবারের সঙ্গেও সময় কাটাচ্ছেন তিনি।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla cricket news cricket news in bengali Gautam Gambhir newsaajbangla Virat Kohli

Post navigation

Previous: Nadia নাবালিকাকে যৌন হেনস্তা পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে
Next: চায়ের দোকানে পড়ে গলা কাটা দেহ, ব্যাপক চাঞ্চল্য

Related Stories

Yashvardhan Dalal
  • ক্রিকেট

Yashvardhan Dalal ভারতীয় ক্রিকেটে নজির গড়লেন যশবর্ধন দালাল

Posted on 56 years ago
Prithvi Shaw
  • ক্রিকেট

Prithvi Shaw সময়টা একেবারেই ভাল যাচ্ছে না পৃথ্বী শ-র

Posted on 56 years ago
East Bengal and Mohun Bagan
  • খেলা

ডার্বিতে ১১ বনাম ১১ লড়াইয়ে এগিয়ে সবুজ-মেরুনই

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.