Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিনোদন
  • ফের মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আলিয়া!
  • বিনোদন

ফের মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আলিয়া!

Posted on 56 years ago 1 minute read
Alia Bhatt

২০২২ সালের নভেম্বর মাসে ফুটফুটে কন্যার মা হন Alia Bhatt আলিয়া ভাট। Ranbir Kapoor রণবীর কাপুর ও Alia Bhatt আলিয়ার সংসারে আসে ছোট্ট রাহা। তার পর থেকেই রণলিয়ার সংসার বলতেই রাহার উজ্জ্বল উপস্থিতি। তেমনি, রণবীরের মেয়েও। ক্য়ামেরার সামনে আসলেই এক মুখ হাসি। তবে এবার নাকি রণবীর ও আলিয়া আরও এক সন্তানের প্রস্তুতি নিচ্ছেন। হ্য়াঁ, ঠিকই পড়েছেন। এমনটাই হতে চলেছে। ব্যাপারটা একটু বিশদে বলা যাক বরং।

শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়ার ছবি জিগরা। ইতিমধ্য়েই এই ছবিতে Alia Bhatt আলিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে। এই ছবির প্রচারে এসেই দ্বিতীয় সন্তানের ইচ্ছেপ্রকাশ করলেন আলিয়া। আলিয়ার কথায়, ”আশা করি এখনও বহু ছবিতে কাজ করা বাকি। তবে শুধু অভিনেত্রী হিসাবে নয়, প্রযোজকের ভূমিকাতেও থাকতে চাই। বিশ্বের নানা জায়গায় ভ্রমণের পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া আমি আমার জীবনে আরও সন্তান দেখতে চাই। সুস্থ, সাধারণ, সুখী ও শান্তিপূর্ণ একটা জীবনযাপন করতে চাই শুধু।”

আদিত্য চোপড়ার হাত ধরে সদ্য গোয়েন্দা ব্রহ্মাণ্ডে পা রেখেছেন আলিয়া ভাট Alia Bhatt। যশরাজ ফিল্মস-এর পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সকে কবজা করতে কম কসরত করছেন না ‘আলফা’ অভিনেত্রী। ছবিতে দুরন্ত অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। যার জন্য মাসখানেক ধরেই কড়া প্রশিক্ষণ নিয়েছেন আলিয়া। হলিউড সিনেমা ‘হার্ট অফ স্টোন’-এর জন্যেও ‘ওয়ান্ডার ওম্যান’ গ্যাল গ্যাডটের পাশে টেক্কা দিতে অ্যাকশনের মারপ্যাঁচ শিখেছিলেন।

এবার ‘আলফা’তেও (Alpha) দুর্ধর্ষ গোয়েন্দা এজেন্টের ভূমিকায় আলিয়াকে দেখা যাবে। ঘনিষ্ঠ সূত্রে খবর, “এমন অবতারে এর আগে কখনও আলিয়া ভাটকে দেখা যায়নি। সুপার এজেন্টের ভূমিকায় অভিনয় করার জন্য বিগত ৪ মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ‘আলফা’ ছবিতে ৪-৫টি ক্ষুরধার অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, আর সেই দৃশ্যে অভিনয়ের জন্য নিজেকে ফিট রাখতেই এই কড়া প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছে আলিয়া ভাটকে। ‘রাফ অ্যান্ড টাফ’ চরিত্রে অভিনয় করতে যাতে কোনও অসুবিধে না হয়।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Alia Bhatt Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: মালদার মহানন্দার জলে তলিয়ে গেল একই পরিবারের ৩ কিশোরের
Next: শিলিগুড়ির মৃতা নার্সের হাতের মেলা চিরকুট নিয়ে ঘনাচ্ছে রহস্য

Related Stories

Ekta Kapoor
  • বিনোদন

ছবির সাফল্য উদ্‌যাপন করতে কোথায় গেলেন একতা কপূর?

Posted on 56 years ago
Neena Gupta
  • বিনোদন

ডিম্পলকে নিয়ে ক্ষোভ নীনার

Posted on 56 years ago
Shraddha Kapoor
  • বিনোদন

শ্রদ্ধার ভাবভঙ্গি দেখে হতবাক অনুরাগীরা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.