Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • মালদার মহানন্দার জলে তলিয়ে গেল একই পরিবারের ৩ কিশোরের
  • জেলার খবর
  • মালদহ খবর

মালদার মহানন্দার জলে তলিয়ে গেল একই পরিবারের ৩ কিশোরের

Posted on 56 years ago 1 minute read
Malda

Malda

একই পরিবারের ৩ কিশোরের তলিয়ে মৃত্যু হল মহানন্দায়। রবিবার দুপুরে মালদার (Malda) রতুয়া-২ ব্লকের শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েত এলাকার মহানন্দা নদীর টেকনা ঘাটের ঘটনা। স্নান করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন বিশ্বজিৎ চৌধুরী (১৩), আদিত্য চৌধুরী (১৩) ও সত্যজিৎ চৌধুরী(১২)। এদের বাড়ি ওই পঞ্চায়েত এলাকারই মাগুরা গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই পরিবারের ছয় জন কিশোর এদিন দুপুরের দিকে টেকনা ঘাটে মহানন্দা নদীতে স্নান করতে যায়।

এদের মধ্যে তিনজন স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে যায়। বাকি তিনজন দ্রুত বাড়িতে এসে খবর দেয়। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। এদিকে ঘটনার খবর দেওয়া হয় পুখুরিয়া থানায়। পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় এনডিআরএফ বাহিনীকেও। কিন্তু এনডিআরএফ এসে পৌঁছানোর আগেই স্থানীয়রা ৩ জনকে উদ্ধার করে সত্যজিৎকে গাজোল গ্রামীণ হাসপাতালে এবং বিশ্বজিৎ ও আদিত্যকে সামসী গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন।

মৃত কিশোর বিশ্বজিৎ চৌধুরীর মা রূপা চৌধুরী জানান, ছেলে মাগুরা জুনিয়ার হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ত। অন্যদিকে সত্যজিৎ পড়ে গাজোলের একটি স্কুলে আর আদিত্য কালিয়াচকের একটি স্কুলের ছাত্র ছিল। পুজোর ছুটিতে সবাই এক সঙ্গে মিলিত হয়। এদিন বাড়ি থেকে সামান্য দূরে Malda  মহানন্দা নদীতে স্নান করতে গেছিল সবাই মিলে। এভাবে যে ওরা মারা যাবে তা ভাবতেই পারেননি।

ঘটনার পর পরই শোকাহত পরিবারের লোকজনকে সমবেদনা জানাতে ছুটে যান শ্রীপুর-১ গ্রাম পঞ্চায়েত প্রধানের প্রতিনিধি সইদুর রহমান। তিনি বলেন, ‘মৃত তিন কিশোরের পরিবারের লোকজন মাগুরাতে ছোট্ট সোনার দোকান করে। তাছাড়া পরিবারের আর্থিক অবস্থা তেমন স্বচ্ছল নয়। তাই পঞ্চায়েতের তরফে কিছু ত্রাণ সামগ্রী তিনটি পরিবারের হাতে তুলে দেওয়া হল।’ এদিকে রতুয়া-২ ব্লকের ত্রাণ আধিকারিক কুলদীপ মিঞ্জও মাগুরায় মৃত তিন কিশোরের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে ব্লক প্রশাসনের পক্ষ থেকে সবরকম ত্রাণ সামগ্রী তুলে দেন।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Malda Malda News newsaajbangla

Post navigation

Previous: দক্ষিণ দিনাজপুরে রহস্যজনক ভাবে মৃত্যু মিঠুন চক্রবর্তীর!
Next: ফের মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন আলিয়া!

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.