Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিশ্ব সংবাদ
  • ইজ়রায়েলি হামলায় বাড়ছে ভারতীয় সেনা দের উদ্বেগ
  • বিশ্ব সংবাদ

ইজ়রায়েলি হামলায় বাড়ছে ভারতীয় সেনা দের উদ্বেগ

Posted on 56 years ago 1 minute read
Indian army

Indian army

ইজ়রায়েলের Israel তরফে বার বার সতর্কবার্তা পাঠানো হলেও দক্ষিণ লেবাননে  Lebanon মোতায়েন শান্তিরক্ষী বাহিনী (যার পোশাকি নাম, ‘ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবানন’ বা ইউনিফিল) সরাতে নারাজ রাষ্ট্রপুঞ্জ। আন্তর্জাতিক বিধি উপেক্ষা করে ইতিমধ্যেই একাধিক বার শান্তিরক্ষী বাহিনীর চৌকিতে বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়েছে ইজ়রায়েলি ফৌজ। এই পরিস্থিতিতে লেবানন-ইজ়রায়েল সীমান্তে মোতায়েন ইউনিফিলের ভারতীয় অফিসার এবং জওয়ানদের নিয়ে উদ্বিগ্ন নরেন্দ্র মোদী সরকার।

বিদেশমন্ত্রকের তরফে ইতিমধ্যেই শান্তিরক্ষী বাহিনীর ভারতীয় সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত, গত ১ অক্টোবর ইরানের মদতপুষ্ট শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লার বিরুদ্ধে স্থলপথে অভিযান শুরু করে ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সেনা। তার পর থেকে তাদের হামলায় রাষ্ট্রপুঞ্জ শান্তিরক্ষী বাহিনীর দু’জন ইটালীয় এবং দু’জন ইন্দোনেশীয় সেনা আহত হয়েছেন।

ইজ়রায়েল Israel প্রতিরক্ষা বাহিনী (ইজ়রায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ)-ও ঘটনার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, অসাবধানতার কারণেই এমনটা ঘটেছে। পাশাপাশি, লেবাননের যুদ্ধক্ষেত্র থেকে শান্তিসেনা প্রত্যাহারেরও দাবি তুলেছে তারা। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এই আবহে ভারতীয় সেনা আপৎকালীন পরিস্থিতিতে লেবানন সীমান্তে মোতায়েন শান্তিরক্ষী বাহিনীর ভারতীয় অফিসার ও জওয়ানদের উদ্ধার করার পরিকল্পনা তৈরি করেছে বলে প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে।

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Indian army Israel Lebanon newsaajbangla

Post navigation

Previous: রাজ্যে পঞ্চম শ্রেণি আসছে প্রাথমিক শিক্ষার আওতায়
Next: East Bengal আট হারের পর বিদেশে লাল-হলুদ চমক

Related Stories

Bangladesh
  • বিশ্ব সংবাদ

জামাত-হেফাজতের দ্বারস্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

Posted on 56 years ago
Russia
  • ত্রিপুরা

ইউরোপের আর এক বন্ধুর উপর হামলা চালাতে পারে রুশ সেনা?

Posted on 56 years ago
সঙ্গম
  • বিশ্ব সংবাদ

দু’সপ্তাহে ১৫৮ জনের সঙ্গে সঙ্গম,পর্ন তারকার দাবিতে হইচই

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.