Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • জলপাইগুড়িতে উঠোন থেকে নাবালিকাকে তুলে নিয়ে গেল চিতাবাঘ
  • জলপাইগুড়ি খবর
  • জেলার খবর

জলপাইগুড়িতে উঠোন থেকে নাবালিকাকে তুলে নিয়ে গেল চিতাবাঘ

Posted on 56 years ago 1 minute read
jalpaiguri news

jalpaiguri news

চিতাবাঘের কবলে ১২ বছরের কিশোরী। বাড়ির উঠোন থেকে তাকে টেনে নিয়ে যাওয়া হয়। পরে মৃত অবস্থায় তাকে স্থানীয় একটি বাগান থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  jalpaiguri news জলপাইগুড়ির ডায়না রেঞ্জের অন্তর্গত খেরকাটা বস্তিতে। মৃতের নাম লীলাবতী গোয়াল (১২)। সূত্রের খবর, এ দিন বাড়ির উঠোনে বসেছিল ওই কিশোরী। সেই সময় আচমকাই একটি চিতাবাঘ সেখানে চলে আসে এবং টেনে হিঁচড়ে তাকে জঙ্গলে নিয়ে যায়।

এরপর কিশোরীর খোঁজ করতে শুরু করেন গ্রামবাসীরা। দীর্ঘ খোঁজাখুঁজির পর মৃত অবস্থায় কিশোরীর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছয় খুনিয়া রেঞ্জের আধিকারিক এবং ডায়না রেঞ্জের বন কর্মীরা। ঘটনাস্থলে যায় নাগরাকাটা থানার পুলিশও। বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতেই তাঁদের ঘিরে শুরু হয় বিক্ষোভ। এলাকায় তুমুল উত্তেজনা ছড়ায়।

জলপাইগুড়ি বন্যপ্রাণী বিভাগের আধিকারিক রাজীব দে বলেন, ‘চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি আমরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই কিশোরী শৌচকর্ম করতে যাওয়ার সময় বাঘের হামলার মুখে পড়ে। ঘটনাস্থলে পৌঁছেছেন বন দপ্তরের কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। রবিবার দেহ ময়নাতদন্তের জন্য jalpaiguri news জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হবে।’ এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাশাপাশি বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গিয়েছে তাঁদের।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার   

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla jalpaiguri news Leopard newsaajbangla

Post navigation

Previous: Daily horoscope in bengali ১ নম্বেবর ২০২৪
Next: কবে থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ?

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.