Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • আবহাওয়া
  • কবে থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ?
  • আবহাওয়া

কবে থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ?

Posted on 56 years ago 1 minute read
Ajker Weather Today

Ajker Weather Today

Ajker Weather Today রাজ্যজুড়ে শীতের অপেক্ষা। কবে থেকে শুরু হবে ঠান্ডার আমেজ ? তার অপেক্ষায় রাজ্যবাসী ! এর মধ্যেই এল বড় আপডেট। উইকএন্ডেই হাওয়া বদলের Ajker Weather Today পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। ধীরে ধীরে নামছে পারদ। বইবে উত্তুরে হাওয়া। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে, কাল আসছে পশ্চিমী ঝঞ্ঝা।

উত্তর পশ্চিমে হাওয়া বদলের ইঙ্গিত রয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপ পশ্চিমমুখী অগ্রসর হবে। যার প্রভাব পড়বে উত্তর তামিলনাডু ও দক্ষিণ অন্ধপ্রদেশ উপকূলে। দক্ষিণবঙ্গ- উইকএন্ডে শীতের আমেজ পড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। চলতি সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। শ্রীনিকেতনে ১৭ ডিগ্রি সেলসিয়াসে থাকবে পারদ। পুরুলিয়াতে ১৬ ডিগ্রি সেলসিয়াসে।

আগামী দু’-তিন দিনে আরো কিছুটা নামবে তাপমাত্রা। উত্তরবঙ্গ- দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির খুব সামান্যই সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত পার্বত্য এই দুই জেলায় হালকা বৃষ্টির অল্প সম্ভাবনা থাকবে। বাকি উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে। সকালের দিকে নীচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। কলকাতা- কলকাতা শহরে উইকএন্ডে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। শুক্রবার থেকে শীতের আমেজ শুরু হবে। এমনই  Ajker Weather Todayপূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মূলত পরিষ্কার আকাশ থাকবে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতার তাপমান আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৪ শতাংশ। ভিন রাজ্যে আজ ও কাল কুয়াশা দেখা যাবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও হিমাচলপ্রদেশে। পাঞ্জাব ও হিমাচলপ্রদেশে কুয়াশার দাপট বেশি থাকবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দেখা রয়েছে- তামিলনাড়ু, পুদুচেরী রাজ্যে। ভারী বৃষ্টি হবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Ajker Weather Today Bengali News bengali news bengali bengali news bengali news Breaking news aaj bangla newsaajbangla Weather News Weather Today weather today kolkata West Bengal Weather Update

Post navigation

Previous: জলপাইগুড়িতে উঠোন থেকে নাবালিকাকে তুলে নিয়ে গেল চিতাবাঘ
Next: প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় মা, বিয়ে দিলেন মেয়ে

Related Stories

Low pressure trough in Bay of Bengal
  • আবহাওয়া

পুজোর আগে নিম্নচাপের ভ্রুকুটি, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা

Posted on 56 years ago
Cyclone Weather
  • আবহাওয়া

বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর

Posted on 56 years ago
Weather News
  • আবহাওয়া

আজকের আবহাওয়ার পূর্বাভাস

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.