Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • আবহাওয়া
  • আজকের আবহাওয়ার পূর্বাভাস
  • আবহাওয়া

আজকের আবহাওয়ার পূর্বাভাস

Posted on 56 years ago 1 minute read
Weather News

Weather News

 

Weather Forecast News in Bengali আকাশ কালো করে এসেছে কলকাতায়। কোথাও ঝড় উঠেছে। কোথাও শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। দুর্গাপুজোতে সে ভাবে বৃষ্টি না হলেও লক্ষ্মীপুজোর বিকেলে ঝড়বৃষ্টিতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি নতুন করে কোনও নিম্নচাপ তৈরি হয়নি। তবে নিম্নচাপ রয়েছে দূরের সমুদ্রে। আচমকা ঝড়বৃষ্টিতে ধর্মতলায় অনশনমঞ্চে সমস্যায় পড়েছেন অনশনকারী জুনিয়র ডাক্তারেরা। ত্রিপল খাটিয়ে তাঁরা অস্থায়ী ভাবে সেখানে থাকছেন।

দমকা হাওয়া এবং মুষলধারে বৃষ্টিতে এলোমেলো হয়ে গিয়েছে সব ব্যবস্থা। বর্ষা আনুষ্ঠানিক ভাবে বিদায় নিয়েছে বাংলা থেকে। হাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে এখনও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণ ভারতের কাছে থাকা ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের পরোক্ষ প্রভাবও পড়ছে বাংলায়।

Weather News in Bengali মৌসম ভবনের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি ক্রমে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর প্রভাবেই আগামী কয়েক দিন ভারী বৃষ্টি হবে উত্তর তামিলনাড়ু, পুদুচেরি, কর্নাটক এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে। এই আবহাওয়া পরিস্থিতির পরোক্ষ প্রভাব পড়ছে দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও। বঙ্গোপসাগরের দিক থেকে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। তার প্রভাবে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

আজকের আবহাওয়া বুধবার, ১৬ অক্টোবর কলকাতা, পশ্চিমবঙ্গ সর্বাধিক তাপমাত্রা৩৩oসেলসিয়াস বুধবার সকাল থেকেই কলকাতা এবং সংলগ্ন শহরতলির একাধিক এলাকায় আকাশের মুখ ভার। কালো মেঘের ঘনঘটা তৈরি হয়েছে বার বার। বিকেলের দিকে ঝেঁপে বৃষ্টি নেমেছে ধর্মতলা, বরাহনগর-সহ বিভিন্ন প্রান্তে। সঙ্গে রয়েছে বজ্রপাত।

ভবানীপুরের দিকে বিকেলে আকাশ কালো করে ঝড় উঠেছিল। পরে বৃষ্টিও শুরু হয়। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এ ছাড়া, বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিন। যদিও আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতাও জারি করা হয়নি।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla newsaajbangla Weather News Weather News in Bengali

Post navigation

Previous: Ajker Rashifal in bengali ২৩ অক্টোবর ২০২৪
Next: ডার্বিতে ১১ বনাম ১১ লড়াইয়ে এগিয়ে সবুজ-মেরুনই

Related Stories

Ajker Weather Today
  • আবহাওয়া

কবে থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ?

Posted on 56 years ago
Low pressure trough in Bay of Bengal
  • আবহাওয়া

পুজোর আগে নিম্নচাপের ভ্রুকুটি, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা

Posted on 56 years ago
Cyclone Weather
  • আবহাওয়া

বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.