Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • বিশ্ব সংবাদ
  • ইজ়রায়েলি রকেট হামলায় নাসরাল্লার উত্তরসূরি সফিদ্দিন মৃত
  • বিশ্ব সংবাদ

ইজ়রায়েলি রকেট হামলায় নাসরাল্লার উত্তরসূরি সফিদ্দিন মৃত

Posted on 56 years ago 1 minute read
Israel-Hezbollah Conflict

Israel-Hezbollah Conflict

Israel-Hezbollah Conflict লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা নেতা হাশেম সফিদ্দিন মৃত। এমনই দাবি করল ইজ়রায়েলি সেনা। হিজ়বুল্লা প্রধান সৈয়দ হাসান নাসরাল্লার মৃত্যুর পর তিনিই ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র এই গোষ্ঠীকে নেতৃত্ব দেবেন বলে মনে করা হচ্ছিল। মঙ্গলবার ইজ়রায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে, সপ্তাহ তিন আগে লেবাননের রাজধানী বেরুটের দক্ষিণ দিকের শহরতলিতে হিজ়বুল্লার গোয়েন্দা ঘাঁটিতে যে রকেট হামলা চালানো হয়েছিল, তাতেই মৃত্যু হয় সফিদ্দিনের। তাঁর মৃত্যুর খবর এই প্রথম নিশ্চিত করল ইজ়রায়েল।

যদিও হিজ়বুল্লার তরফে এই খবর নিশ্চিত করে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। চলতি মাসের গোড়ার দিকে হিজ়বুল্লার গোয়েন্দা ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইজ়রায়েল। দাবি করা হয়েছিল, সেই সময় ওই ঘাঁটিতে মাটির নীচে থাকা গোপন একটি বাঙ্কারে অন্য হিজ়বুল্লা নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন সফিদ্দিন। ওই বাঙ্কারেই হামলা চালানো হয়। সেই হামলাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি করল ইজ়রায়েলি সেনা। লেবাননের দক্ষিণ, পূর্ব এবং বেরুটের দক্ষিণ দিকের শহরতলিতে ছড়িয়ে রয়েছে হিজ়বু্ল্লার ঘাঁটি।

বিগত কয়েক মাস ধরে বেছে বেছে সেই সব ঘাঁটিতেই হামলা করছে ইজ়রায়েলি সেনা। হামাসের সঙ্গে ইজ়য়ালের সংঘর্ষে জড়িয়ে পড়ে হিজ়বুল্লা। হামাসের সমর্থনে ইজ়রায়েলে কয়েকটি হামলাও চালায় তারা। তার পর থেকেই ইজ়রায়েলের নজরে লেবানন। একের পর এক হামলায় লেবাননের বিস্তীর্ণ এলাকা তছনছ করেছে ইজ়রায়েলি সেনা। সবচেয়ে বড় আঘাত হেনেছিল গত ২৭ সেপ্টেম্বর। বেরুটের দক্ষিণ দিকের শহরতলিতে হিজ়বুল্লার ভূগর্ভস্থ বাঙ্কার লক্ষ্য করে হামলা চালায় ইজ়রায়েল। দাবি, সেই সময় ওই বাঙ্কারেই ছিলেন নাসরল্লা।

সেই হামলাতেই মৃত্যু হয় তাঁর। কয়েক দিনের ব্যবধানে আবারও বেরুটে রকেট হামলা চালায় ইজ়রায়েলি সেনা। নাসরাল্লা এবং সফিদ্দিন প্রায় একই সময়ে হিজ়বুল্লা গোষ্ঠীতে শামিল হয়েছিলেন। বর্তমানে তিনি ওই সংগঠনের কার্যনির্বাহী কাউন্সিলের প্রধান ছিলেন। তাঁকেই হিজ়বুল্লার প্রধান হিসাবে ভাবা হয়েছিল। সংগঠনের রাজনৈতিক দিকটিও দেখতেন সফিদ্দিন। যুক্ত ছিলেন জ়িহাদ কাউন্সিলের সঙ্গেও। Israel-Hezbollah Conflict নাসরাল্লার সঙ্গে রক্তের সম্পর্ক রয়েছে তাঁর। দু’জনকে দেখতেও অনেকটা একই রকম। ২০১৭ সালে আমেরিকা সফিদ্দিনকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করেছিল। তবে তার পরও দমানো যায়নি তাঁর কার্যকলাপ। প্রায়শই তাঁকে আমেরিকার বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে। এমনকি ইজ়রায়েল-হামাস যুদ্ধের আবহে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে হুমকি দিতেও শোনা গিয়েছে সাফেদ্দিনকে। গত জুনে এক হিজ়বুল্লা কমান্ডরের মৃত্যুর পরই সরাসরি ‘যুদ্ধে’র হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Hezbollah Israel Israel-Hezbollah Conflict newsaajbangla

Post navigation

Previous: পুজোর সময় চুরি,বারাসতে ধরা পড়ল বাংলাদেশের মিজানুর
Next: মুর্শিদাবাদে বোমা তৈরি করতে গিয়ে প্রাণ গেল একজনের

Related Stories

Bangladesh
  • বিশ্ব সংবাদ

জামাত-হেফাজতের দ্বারস্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার

Posted on 56 years ago
Russia
  • ত্রিপুরা

ইউরোপের আর এক বন্ধুর উপর হামলা চালাতে পারে রুশ সেনা?

Posted on 56 years ago
সঙ্গম
  • বিশ্ব সংবাদ

দু’সপ্তাহে ১৫৮ জনের সঙ্গে সঙ্গম,পর্ন তারকার দাবিতে হইচই

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.