Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দেশ
  • আগামী দু’দিন বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা
  • দেশ

আগামী দু’দিন বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দিরের দরজা

Posted on 56 years ago 1 minute read
Jagannath temple

Jagannath temple

Jagannath temple বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যেই ওড়িশার ভিতরকণিকা এবং ধামারার মাঝে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘দানা’। বৃহস্পতিবার সকালেই শক্তিশালী ঘূর্ণিঝড়ের রূপ নেবে ‘দানা’। এই সময়ে কোনও রকম অনভিপ্রেত ঘটনা যাতে না ঘটে, সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে তাই পুরীর জগন্নাথ মন্দির এবং কোনার্ক বন্ধের সিদ্ধান্ত নিল ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিয়োলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা এএসআই)। শুক্রবার পর্যন্ত এই দুই মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তার পর পরিস্থিতি বিবেচনা করে মন্দির খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। সোমবারই রাজ্য প্রশাসন ঘোষণা করে মঙ্গলবারের মধ্যে পর্যটকদের পুরী ছাড়তে হবে। সেই ঘোষণার পর পরই পুরী ছাড়ার হিড়িক পড়ে যায় পর্যটকদের মধ্যে। বুধবার প্রায় পর্যটকশূন্য পুরী। ঝড়ের প্রভাবে যাতে মন্দির, জাদুঘরগুলির কোনও ক্ষতি না হয়, তার জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ করেছে এসএআই। সেই পদক্ষেপের অঙ্গ হিসাবেই বাঙালির জনপ্রিয় দুই জায়গা Jagannath temple পুরীর মন্দির এবং কোনার্কের সূর্যমন্দির বন্ধের নির্দেশ দিল এএসআই। ঘূর্ণিঝড় যত উপকূলের দিকে এগিয়ে আসছে,

ততই হাওয়ার গতি বাড়ছে। আবহাওয়াও বদলাচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর সকালের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড় হিসাবে আছড়ে পড়বে ‘দানা’। ইতিমধ্যেই গঞ্জাম, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেওনঝড়, ঢেঙ্কানল, জাজপুর, আঙুল, খুরদা, নায়ারণগড় এবং কটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।

এই জেলাগুলিতে সমস্ত স্কুল, কলেজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। Jagannath temple জগন্নাথ মন্দির এবং কোনার্কের সূর্যমন্দিরের পাশাপাশি ময়ূরভঞ্জের সিমলিপাল ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র এবং কেন্দ্রাপাড়ার ভিতরকণিতা জাতীয় উদ্যান বন্ধ করে দেওয়া হয়েছে। ওড়িশার বিপর্যয় মোকাবিলা মন্ত্রী সুরেশ পূজারী জানিয়েছেন, ৫০০০ ত্রাণশিবির বানানো হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ২০টি দল মোতায়েন করা হয়েছে ঝড় মোকাবিলার জন্য। এ ছাড়াও সেনা, নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে। Jagannath temple পুরীর মন্দি

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Jagannath temple newsaajbangla

Post navigation

Previous: হাওড়ায় বাজি পোড়াতে গিয়ে ২ শিশু-সহ মৃত তিন
Next: জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ ওমর আবদুল্লার

Related Stories

Commercial gas
  • দেশ

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত রান্নার গ্যাস

Posted on 56 years ago
Bengaluru
  • দেশ

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল হাসপাতালের প্রাচীর,দুই শিশু-সহ সাত জনের মৃত্য

Posted on 56 years ago
Bangladeshi woman
  • দেশ

ডাক্তার পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে দেহব্যবসা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.