Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • বনগাঁয় জামিন না পেয়েও জেলমুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী
  • উত্তর ২৪ পরগনা খবর
  • জেলার খবর

বনগাঁয় জামিন না পেয়েও জেলমুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী

Posted on 56 years ago 1 minute read
Bangladesh

Bangladesh

জামিন না পেয়েও জেলমুক্ত Bangladesh বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বনগাঁ আদালত চত্বরে। কীভাবে এই ঘটনা ঘটল? কারা আছে এর নেপথ্যে, তা নিয়ে উঠছে প্রশ্ন। আইনজীবীদের দাবি, কোনও বিশেষ চক্রের দুর্নীতিতেই জামিন ছাড়া জেলমুক্ত হচ্ছে অনুপ্রবেশকারীরা। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন তাঁরা। বুধবার সকালে বনগাঁ আদালত চত্বরে সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ ল ইয়ারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর দাস।

সমীরবাবুর অভিযোগ, গত ২১ অক্টোবর খলিল খালাসী নামে এক  Bangladesh বাংলাদেশি চোরাপথে এদেশে আসার সময় বাগদা থানা পুলিশ গ্রেপ্তার করে তাঁকে। বনগাঁ মহকুমা আদালতের বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার জন্য নির্দেশ দেন। ৪ নভেম্বর তারিখ জেল হেফাজত শেষ হওয়ার কথা। কিন্তু মামলার আইনজীবী মনোজকুমার সাহা মঙ্গলবার খবর পান ওই আসামী জামিনে মুক্ত হয়ে গিয়েছে।

সে পালিয়ে যায়নি, ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর করে আসামিকে রিলিজ করে দিয়েছে। জি আর সেকশন থেকে এই ‘রিলিজ লেটার’ লেখা হয়েছে। বিষয়টি কলকাতা হাই কোর্টকে জানানো হবে। উল্লেখ্য, খলিল খালাসীর এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি। সমীরবাবু আরও অভিযোগ করেন, “আরও বড় ঘটনা ঘটছে এখানে।

বিভিন্ন ল ইয়ার বা ল ক্লার্ক যারা রিলিজ করেন, তাঁরা আমাদের জানিয়েছেন, ডাকাতি-খুন-ধর্ষণ- বধূহত্যার মতো ৩০০ থেকে ৩৫০ মামলার নথি হারিয়ে গিয়েছে। কোনও হদিশ নেই।” রেকর্ডগুলো কি বিক্রি হয়ে গেল না কি কেউ চুরি করল তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইনজীবীরা। এই বিষয়টিও কলকাতার হাই কোর্টের রেজিস্টারের দ্বারস্থ হবেন তাঁরা।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bangladesh Bangladesh Border Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: সর্বকালীন বৃহত্তর বৈরী আত্মসমর্পণ হল ত্রিপুরায়
Next: Nadia নাবালিকাকে যৌন হেনস্তা পঞ্চাশ ঊর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.