Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • কলকাতা
  • বাম আমলের হার্মাদ এখন মুখ্যমন্ত্রী মমতার প্রধান উপদেষ্টা
  • কলকাতা

বাম আমলের হার্মাদ এখন মুখ্যমন্ত্রী মমতার প্রধান উপদেষ্টা

Posted on 56 years ago 1 minute read
Abdus Sattar

Abdus Sattar

বাম আমলের হার্মাদ Abdus Sattar আব্দুস সাত্তার এখন মুখ্যমন্ত্রী মমতার প্রধান উপদেষ্টা  ’ হার্মাদ? কথাটা শুনেই শিড়দাঁড়া দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল তাই না ! বয়ে যাওয়াই স্বাভাবিক। পর্তুগীজ ‘আর্মাডা’ শব্দের অপভ্রংশ থেকে হার্মাদ কথাটির উৎপত্তি। পর্তুগীজ বণিকরা নিজেদের স্বার্থে দুষ্কৃতীদের নিয়ে ‘আর্মাডা’ বাহিনী তৈরি করতেন। তারা বঙ্গে জলদস্যু হিসেবেও পরিচিত ছিল। বলা হতো হার্মাদ। এক সময় এই ‘হার্মাদ’ নামে কাঁপত জঙ্গলমহল সহ গোটা রাজ্য। নন্দীগ্রাম কাণ্ডেও তিন অক্ষরের এই শব্দটির ভয়াবহ রূপ দেখেছে রাজ্যবাসী। জঙ্গলমহলে মাওবাদীদের প্রতিহত করতে সিপিএমের ছত্রছায়ায় তৈরি হয়েছিল হার্মাদ বাহিনী।

সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে মারধর, বাড়ি ভাঙচুর, ফসলের গোলায় আগুন ধরিয়ে দেওয়া থেকে শুরু করে নির্বিচারে মানুষ হত্যা—সবকিছুর সঙ্গেই জড়িয়েছিল হার্মাদরা।  সেই হার্মাদ বাহিনীর নেতা ২০০৬-২০১১ বুদ্ধদেব ভট্টাচার্য সরকারের সংখ্যালঘু ও মাদ্রাসা উন্নয়ন দফতরের মন্ত্রী  Abdus Sattar আব্দুস সাত্তারকে  মমতা-সরকার নিয়োগ করেছে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষায় মুখ্যমন্ত্রীর ‘প্রধান উপদেষ্টা’ হিসাবে। মঙ্গলবার নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট বলা হয়েছে, মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা বিষয়ক দফতরের মুখ্যউপদেষ্টা হলেও তিনি ক্যাবিনেট মন্ত্রীর সমান মর্যাদা এবং সুযোগ সুবিধা পাবেন। সংশ্লিষ্ট মহলে প্রশ্ন উঠছে, হঠাৎ কেন এমন পদক্ষেপ নিতে হল মমতা বন্দ্যোপাধ্যায়কে ?

এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরই সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এই ঘটনাকে ‘ফিস ফ্রাই পলিটিক্স’ বলেও কটাক্ষ করেছেন তিনি। সোশাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী লিখেছেন, “2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে 12টি আসনে জিততে সাহায্য করার জন্য এবং আরজি কর ঘটনা থেকে বেরিয়ে আসতে সাহায্য করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার গুরুত্বপূর্ণ বন্ধু ইন্ডি জোটকে পুরস্কৃত করলেন। বাম সরকারের প্রাক্তন সংখ্যালঘু ও মাদ্রাসা বিষয়ক মন্ত্রী Abdus Sattar আব্দুস সাত্তার হলেন তাঁর নতুন মুখ্য উপদেষ্টা।” এরপর রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে তিনি লিখেছেন, “টিএমসি-তৃণমূল মার্ক্সিষ্ট কম্ব।”

তবে বাম আমলের হার্মাদ আব্দুস সাত্তারের যোগ দানকে জয় হিসেবে দেখছে রাজ্যের শাসক দল। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, “এর সঙ্গে ওই কথার সম্পর্ক কী? এটা তো প্রশাসনিক বিষয়। সরকার মনে করেছে তার অভিজ্ঞতা কাজে লাগবে। আবদুস সাত্তার আগে বাম দলে ছিলেন, সেখান থেকে কংগ্রেস যান। এখন তিনি সরকারি প্রস্তাব গ্রহণ করেছেন। এতে বিজেপির এত লাফালাফির কী আছে? ওদের দলে তো লোকই থাকতে চাইছে না।” শুভেন্দুর এক্স হ‌্যান্ডলে প্রতিক্রিয়া নিয়ে কুণালের কটাক্ষ, “কারও একটা এক্স হ্যান্ডেল আছে, যা ইচ্ছে লিখতে পারেন। মানসিক হতাশা এটা। প্রতিপক্ষ তৃণমূল শক্তিশালী হচ্ছে। অন‌্য দল থেকে তাদের দলে কর্মীরা আসছেন। বিজেপির সহ‌্য হচ্ছে না। তাই স্থান-কাল-পাত্র গুলিয়ে ফেলছেন।” তবে

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Abdus Sattar Bengali News Breaking news aaj bangla newsaajbangla

Post navigation

Previous: জমি দখলের অভিযোগ তৃণমূল বিধায়কের উপর হামলা
Next: বাংলাদেশ সীমান্তে উদ্ধার ৩২টি গরু, গ্রেফতার পাঁচ পাচারকারী

Related Stories

mamata banerjee
  • কলকাতা

বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা

Posted on 56 years ago
Mamata Banerjee
  • কলকাতা

অভিষেক ঘনিষ্ঠ গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে সরালেন মমতা

Posted on 56 years ago
Babri Masjid
  • কলকাতা

বাবরি ধ্বংসের দিন তৃণমূলের কলকাতায় বড় কর্মসূচির ভাবনা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.