Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • বাংলাদেশ সীমান্তে উদ্ধার ৩২টি গরু, গ্রেফতার পাঁচ পাচারকারী
  • জেলার খবর

বাংলাদেশ সীমান্তে উদ্ধার ৩২টি গরু, গ্রেফতার পাঁচ পাচারকারী

Posted on 56 years ago 1 minute read
BSF arrests Bangladeshi

BSF arrests Bangladeshi

ভাগীরথী এবং পদ্মার জলস্তর বৃদ্ধির কারণে মুছে গিয়েছে ভৌগোলিক সীমা। সেই ফেন্সিংহীন নদীপথ দিয়ে গরু পাচারের চেষ্টা করতে গিয়ে BSF arrests Bangladeshi সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেফতার হলেন পাঁচ জন। ধৃতদের মধ্যে দু’জন বাংলাদেশি বলে বিএসএফ সূত্রের খবর। অভিযানে উদ্ধার হয়েছে ৩২টি গবাদি পশু। তাদের পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।

বিএসএফ সূত্রের খবর, শুক্রবার কাকভোরে মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের আউটপোস্ট কেদারিপথে দায়িত্বে থাকা ৮৮ নম্বর ব্যাটেলিয়নের চোখে পড়ে পাচারকারীরা। সীমান্ত থেকে ৫০০ মিটার দূরে ডল্লা গ্রামের বাইরে পাঁচ থেকে ছ’জনের একটি দল গরু নিয়ে যাচ্ছিল। সন্দেহ হওয়ায় তাদের আটকানোর চেষ্টা করেন বিএসএফ জওয়ানেরা। কিন্তু বিএসএফের বাধা উপেক্ষা করে বাংলাদেশের দিকে এগিয়ে যেতে থাকেন ওই ব্যক্তিরা।

তাঁদের আটকানোর জন্য শূন্যে কয়েক রাউন্ড গুলি চালায় বিএসএফ। তখন সন্দেহভাজনেরা দৌড়োদৌড়ি করে গা-ঢাকা দেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থল ঘিরে ফেলে তল্লাশি শুরু করেন জওয়ানেরা। কিছু ক্ষণ পরে দুই বাংলাদেশি পাচারকারীকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় ছ’টি পশু। অন্য আর একটি ঘটনায় ২০টি গরু উদ্ধার হয়। অভিযোগ, ভাগীরথীর ফেন্সিংহীন জলপথ দিয়ে ১১৫ নম্বর ব্যাটেলিয়নের সীমান্ত এলাকা নিমতিতা-বাজিতপুর তালতলি এলাকা দিয়ে গরু পাচারের চেষ্টা হয়েছিল।

সেখানে তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতেরা মুর্শিদাবাদের লোহাপুর এবং মালদহের সুভাপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। দুই ঘটনায় সব মিলিয়ে যে পাঁচ জনকে পাকড়াও করা হয়েছে, তাঁদের মধ্যে দু’জন মহম্মদ রুবেল এবং আমানুল্লাহ বাংলাদেশের নওগাঁর বাসিন্দা। দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের বিএসএফের মুখপাত্র একে আর্য বলেন, ”সীমান্তরক্ষী বাহিনীর গোয়েন্দা বিভাগ এবং জওয়ানদের তৎপরতায় গবাদি পশুর পাচারকারীদের আটকে দিয়েছে। সীমান্ত এলাকায় অপরাধ ১০০ শতাংশ নিয়ন্ত্রণে বাহিনী সদা সচেষ্ট।”

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bangladesh BSF arrests Bangladeshi

Post navigation

Previous: বাম আমলের হার্মাদ এখন মুখ্যমন্ত্রী মমতার প্রধান উপদেষ্টা
Next: বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.