Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দেশ
  • ইঞ্জিন আর বগির মাঝে আটকে মৃত্যু রেলকর্মীর, পালিয়ে গেলেন চালক
  • দেশ

ইঞ্জিন আর বগির মাঝে আটকে মৃত্যু রেলকর্মীর, পালিয়ে গেলেন চালক

Posted on 56 years ago 1 minute read
Accident

Accident

Accident মর্মান্তিক ঘটনা। ইঞ্জিন আর বগির মাঝে আটকে গেলেন রেলকর্মী। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। সেখানে মৃত ঘোষণা করা হল তাঁকে। বিহারের বেগুসরাইয়ের বারাউনির ঘটনা। সেই ভিডিয়ো দেখে শিউরে উঠছেন অনেকেই। কাদের অসাবধানতায় এত বড় ঘটনা হয়ে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে। Accident  মৃত রেলকর্মীর নাম অমরকুমার রাও। শনিবার বারাউনি স্টেশনে লখনৌ-বারাউনি এক্সপ্রেস ট্রেন পৌঁছনর পরে এক্সপ্রেস থেকে ইঞ্জিনকে আলাদা করতে যান তিনি।

এটা ছিল তাঁরই ডিউটি। ইঞ্জিন ও কামরার মাঝে নেমে কাপলিং খোলার কাজ করছিলেন তিনি। সেই সময় ইঞ্জিনটি পেছন দিকে সরে আসে। এরপর তিনি আর মাঝখান থেকে বের হতে পারেননি। সেখানেই চিপে যান তিনি। অত্যন্ত মর্মান্তিক মৃত্যু  Accident । এদিকে ঘটনার পরেই ইঞ্জিন ছেড়ে পালিয়ে গিয়েছিলেন চালক। তাকে খুঁজে আনতে দেরি হয়ে যায়। চিৎকার করছিলেন অমর ।

কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। যে রেলে তিনি কাজ করতেন, যেখানে ইঞ্জিন খুলতেন তিনি সেই ইঞ্জিন আর কামরার মাঝেই মৃত্যু হল তাঁর। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মাত্র ৩৫ বছর বয়স ছিল ওই রেলকর্মীর। তবে গোটা ঘটনায় ওই ট্রেন চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কারণ ওই রেলকর্মী যে ইঞ্জিন আলাদা করার কাজ করছেন এটা তিনি জানতেন। তারপরেও কীভাবে ইঞ্জিন পেছন দিকে গেল? কার ভুলে প্রাণ গেল ওই রেলকর্মীর? তবে গোটা ঘটনায় রেলকর্মীদের মধ্য়ে শোকের ছায়া। রেল দফতরের তরফে এনিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Accident Bengali News Breaking news aaj bangla newsaajbangla Train Accident

Post navigation

Previous: খালিস্তানিদের মদতদাতা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো
Next: বাঁকুড়ার চতুষ্কোণ যুদ্ধে বিজেপি বাদে তিন প্রার্থীই ওড়িয়া

Related Stories

Commercial gas
  • দেশ

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত রান্নার গ্যাস

Posted on 56 years ago
Bengaluru
  • দেশ

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল হাসপাতালের প্রাচীর,দুই শিশু-সহ সাত জনের মৃত্য

Posted on 56 years ago
Bangladeshi woman
  • দেশ

ডাক্তার পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে দেহব্যবসা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.