Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দেশ
  • খালিস্তানিদের মদতদাতা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো
  • দেশ

খালিস্তানিদের মদতদাতা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

Posted on 56 years ago 1 minute read
Justin Trudeau

Justin Trudeau

নিজের দলেই কোণঠাসা হয়ে পড়লেন কানাডার প্রধানমন্ত্রী Justin Trudeau জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী Justin Trudeau জাস্টিন ট্রুডো ভারতবিরোধী খলিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের মদত দিচ্ছেন। এমনকি, তাঁর ঘনিষ্ঠ সঙ্গীদের মধ্যেও রয়েছেন খলিস্তানপন্থীরা। ভারতে ফিরে শুক্রবার এই অভিযোগ করলেন সদ্যপ্রাক্তন কানাডায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় বর্মা। গত ১৩ অক্টোবর Canada কানাডা পুলিশের ‘ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিম’ (আইএইচআইটি)-এর রিপোর্ট উদ্ধৃত করে ট্রুডো সরকার জানিয়েছিল সে দেশের মাটিতে খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিংহ নিজ্জরকে খুনের ঘটনায় ভারতীয় হাই কমিশনার সঞ্জয়ের ‘স্বার্থ’ জড়িত ছিল।

ওই অভিযোগের পরেই দু’দেশের কূটনৈতিক টানাপড়েন শুরু হয়। সঞ্জয়-সহ কয়েক জন শীর্ষস্থানীয় ভারতীয় কূটনীতিককে ফিরিয়ে আনার পাশাপাশি নরেন্দ্র মোদী সরকার নয়াদিল্লির কানাডা হাই কমিশনের কয়েক জন কূটনীতিককে বহিষ্কার করেছিল। ঘটনাচক্রে, এর পরেই ট্রুডোর দল লিবারেল পার্টির অন্দরে বিদ্রোহের পরিবেশ তৈরি হয়েছে। বেশ কয়েক জন পার্লামেন্ট সদস্য প্রকাশ্যে তাঁর ইস্তফার দাবিতে সরব হয়েছেন। এই আবহে ভারতে ফিরে সঞ্জয় শুক্রবার বলেন, ‘‘ট্রুডোর বৃত্তে অনেকে আছেন, যাঁরা ভারতবিরোধী এবং খলিস্তানপন্থী।

২০১৮ সালে তাঁর ভারত সফরের সময় কোন খলিস্তানপন্থীদের দেখা গিয়েছিল, তা আমরা সকলে জানি।’’ প্রসঙ্গত, ট্রুডোর ওই সফরের সময় কানাডা সরকার আমন্ত্রণ জানিয়েছিল খলিস্তানপন্থী জশপাল সিংহ অটওয়ালকে। বিদেশ মন্ত্রকের তরফে পাল্টা অভিযোগ করা হয় যে, কানাডার আসন্ন পার্লামেন্ট নির্বাচনে কট্টরপন্থী খলিস্তানি গোষ্ঠীগুলির সমর্থন পাওয়ার জন্য ট্রুডো সরকার নতুন করে নিজ্জর বিতর্ক সামনে নিয়ে আসছে।

খলিস্তানি নেতা নিজ্জরকে ২০২০ সালে ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করেছিল ভারত। তিন বছর পর ২০২৩ সালের ১৮ জুন কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারের একটি গুরুদ্বারের সামনে তাঁকে হত্যা করা হয়। এর পরে নিজ্জর হত্যাকাণ্ডে ভারতের ‘ভূমিকা’ রয়েছে বলে অভিযোগ করেছিলেন ট্রুডো। যদিও কানাডায় প্রাক্তন ভারতীয় হাই কমিশনার সঞ্জয় বলেন, ‘‘এখনও পর্যন্ত ট্রুডো সরকার এ বিষয়ে আদালতগ্রাহ্য কোনও তথ্যপ্রমাণ দিতে পারেনি। আমরা ভিয়েনা কনভেনশনের বিধি মেনেই প্রতিটি পদক্ষেপ করেছি।’

’ কূটনীতিকদের একাংশ মনে করছেন, নয়াদিল্লির চাপ সত্ত্বেও ট্রুডোর পক্ষে খলিস্তানপন্থীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা কঠিন। কারণ, ট্রুডো একটি সংখ্যালঘু সরকারের নেতৃত্ব দিচ্ছেন। যে সরকার টিকিয়ে রাখার জন্য তাঁকে সমর্থন নিতে হচ্ছে নিউ ডেমোক্র্যাটিক পার্টির নেতা জগমীত সিংহের। জগমীত নিজে ঘোষিত খলিস্তানপন্থী। গত অক্টোবরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতায় বিদেশমন্ত্রী জয়শঙ্কর কানাডায় খলিস্তানপন্থীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। জয়শঙ্করের দাবি, ভোটের আগে কানাডায় ঘরোয়া রাজনীতি শক্তিশালী করছে খলিস্তানিদের।

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Canada Justin Trudeau newsaajbangla

Post navigation

Previous: বালুরঘাটে উদ্ধার সদ্যোজাত শিশুর পচাগলা দেহ
Next: ইঞ্জিন আর বগির মাঝে আটকে মৃত্যু রেলকর্মীর, পালিয়ে গেলেন চালক

Related Stories

Commercial gas
  • দেশ

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত রান্নার গ্যাস

Posted on 56 years ago
Bengaluru
  • দেশ

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল হাসপাতালের প্রাচীর,দুই শিশু-সহ সাত জনের মৃত্য

Posted on 56 years ago
Bangladeshi woman
  • দেশ

ডাক্তার পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে দেহব্যবসা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.