Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • কলকাতা
  • Kolkata কলকাতায় অস্ত্রভান্ডারের হদিস! গ্রেফতার মহম্মদ ইসমাইল
  • কলকাতা

Kolkata কলকাতায় অস্ত্রভান্ডারের হদিস! গ্রেফতার মহম্মদ ইসমাইল

Posted on 56 years ago 1 minute read
Kolkata

Kolkata

শিয়ালদহের কাছে অস্ত্রভান্ডারের হদিস। Kolkata কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের অভিযানে মিলল পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং ৯০ রাউন্ড গুলি। গ্রেফতার করা হয়েছে এক জনকে। ধৃতের নাম মহম্মদ ইসমাইল। পুলিশ সূত্রে খবর, বৈঠকখানা রোডের কাছে অস্ত্রভান্ডারের হদিস গোপন সূত্র মারফত মিলেছিল। তার পরেই অভিযান চালানো হয়। ধৃত রাজাবাজার এলাকার বাসিন্দা।

প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, তিনি অস্ত্র কেনাবেচার কারবারের সঙ্গে জড়িত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কী উদ্দেশ্যে, কাদের দেওয়ার জন্য সেই অস্ত্র মজুত করা হয়েছিল, তা তদন্ত দেখা হচ্ছে। পাশাপাশি ওই অস্ত্রের কারবারে আর কেউ জড়িত কি না, দেখা হচ্ছে তা-ও। সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। জানার চেষ্টা চলছে, Kolkata শহরে আর কোথাও অস্ত্র মজুত রয়েছে কি না। গোটা ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এক মহিলা বলেন, ‘’৬০ বছর ধরে এই এলাকায় রয়েছি। কখনও এ রকম ঘটনা ঘটেনি! আমরা খুবই আতঙ্কিত।’’

লালবাজার সূত্রের খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাক্স ফোর্স। এই ঘটনায় মোট পাঁচটি দামি আগ্নেয়াস্ত্র এবং ৯০ রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৯ টা নাগাদ আচমকাই সাদা পোশাকের পুলিশকে দেখে উত্তেজনা ছড়ায় শিয়ালদার বৈঠকখানা বাজারে সুরেন্দ্রনাথ কলেজের একেবারে কাছে। পরে জানা যায়, একটি ঘরে একাধিক আগ্নেয়াস্ত্র নিয়ে পাচারের ছক করা হয়েছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের স্পেশাল টাস ফোর্সের এক আধিকারিক বলেন, “আমরা গোপন সূত্রে খবর পাই যে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজের সামনে একটি গোডাউনের সামনে থেকে একাধিক আগ্নেয়াস্ত্র পাচার করা হবে। সেই মতো আমরা সেখানে সাদা পোশাকে হাজির হয়ে যাই। এখনও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, বাকিদের খোঁজ চালানো হচ্ছে।” মনে করা হচ্ছে, বাইরের রাজ্য থেকে এই রাজ্যে এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হয়েছে।

এর সঙ্গে বিহারের মুঙ্গেরের যোগ থাকতে পারে। লালবাজার সূত্রের খবর, সামনে বেশ কয়েকটি জায়গায় উপনির্বাচন রয়েছে। সেই উপনির্বাচনে গন্ডগোল করার জন্যই এই আগ্নেয়াস্ত্রগুলি মজুদ করে রাখা হয়েছিল। সময় মতো এইগুলি অন্যত্র চালান করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে কলকাতার বুকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। এর আগেও বাবুঘাট বাস স্ট্যান্ড, স্ট্র্যান্ড রোড, রাজাবাজার, একবালপুর, তিলজলা-সহ একাধিক এলাকায় তল্লাশি চালিয়ে অনেক আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে লালবাজার।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Kolkata newsaajbangla Sealdah

Post navigation

Previous: ব্রিকস-এর সম্মেলন রাশিয়ার কাজ়ানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Next: নদিয়ায় বাড়িতে ঢুকে মহিলাকে এলোপাথাড়ি কোপ

Related Stories

mamata banerjee
  • কলকাতা

বুথফেরত সমীক্ষা নিয়ে সমাজমাধ্যমে মুখ খুললেন মমতা

Posted on 56 years ago
Mamata Banerjee
  • কলকাতা

অভিষেক ঘনিষ্ঠ গোয়েন্দাপ্রধান রাজশেখরনকে সরালেন মমতা

Posted on 56 years ago
Babri Masjid
  • কলকাতা

বাবরি ধ্বংসের দিন তৃণমূলের কলকাতায় বড় কর্মসূচির ভাবনা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.