Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দক্ষিণবঙ্গ
  • পুজোর সময় চুরি,বারাসতে ধরা পড়ল বাংলাদেশের মিজানুর
  • উত্তর ২৪ পরগনা খবর
  • জেলার খবর
  • দক্ষিণবঙ্গ

পুজোর সময় চুরি,বারাসতে ধরা পড়ল বাংলাদেশের মিজানুর

Posted on 56 years ago 1 minute read
Bangladeshi

Bangladeshi

Bangladeshi  পরিবারের কে কখন বাড়িতে ঢোকেন, কে কখন বেরোন, কয়েক দিন ধরে সে সবের উপর নজর রাখা হয়েছে। দুর্গাপুজোর সময় বাড়ির লোকজন বেরোতেই চুরি হয় North 24 Parganas উত্তর ২৪ পরগনার Barasat বারাসতের একটি বাড়িতে। ওই চুরির ঘটনার প্রায় এক মাস পরে ধরা পড়ল চোর। তবে চোরের নামধাম জানার পর অবাক হয়েছে পুলিশও। কারণ, বারাসতে চুরির ঘটনায় ধৃতের বাড়ি Bangladeshi বাংলাদেশে। সিসিটিভি দেখে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মিজানুর তালুকদার নামে  Bangladeshi  বাংলাদেশের বাসিন্দা ওই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

তাকে পাকড়াও করে বারাসতের ওই বাড়িতে নিয়ে যাওয়া হলে মিজানুর নিজেই জানিয়ে দিয়েছে, কোথা দিয়ে ঢুকে কী ভাবে প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চুরি করে সে। গত ১১ অক্টোবর বারাসত থানা এলাকার বাসিন্দা প্রবীর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে চুরি হয়। প্রবীরের মেয়ের বিয়ে ছিল। তাই বাড়িতে নগদ কিছু টাকা এবং গয়না রাখা ছিল। পুলিশ সূত্রে খবর, ওই বাংলাদেশি চোরের কাছ থেকে সোনা এবং নগদ টাকা উদ্ধার করা গিয়েছে।

কী ভাবে বাংলাদেশের এক বাসিন্দা North 24 Parganas উত্তর ২৪ পরগনায় এসে চুরি করতে পারল? পুলিশ জানাচ্ছে, পুজোর আগে এ দেশে ঢুকেছিল মিজানুর। বারাসাত হাসপাতালের কাছে একটি ফ্ল্যাট ভাড়া করেছিল সে। ফ্ল্যাট থেকে দিনের বেলায় বেরিয়ে বাড়ি-বাড়ি চুরি করত সে। এ ভাবেই বারাসাত থানা এলাকার একাধিক বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। কারও বাড়ির পাঁচিল টপকে ঘরে ঢুকেছে। কারও বাড়ির দরজার গ্রিল ভেঙে চুরু করেছে Bangladeshi  বাংলাদেশের মিজানুর।

তদন্তে এ-ও জানা গিয়েছে, চুরির সময় এমন ভাব করত অভিযুক্ত যে প্রতিবেশীরা ভাবতেন ওই বাড়িতে হয়তো কোনও কাজ হচ্ছে। এমনই বেশ কয়েকটি বাড়ির কর্তা চুরির অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। বারাসতের বাসিন্দা প্রবীর বলেন, ‘‘আমার বাড়িতে প্রায় ৩২ হাজার টাকা নগদ ছিল। মেয়ের বিয়ের জন্য কিছু গয়না ছিল বাড়িতে। সেগুলো ফেরত পেয়েছি। তা ছাড়া একটা মঙ্গলসূত্র ছিল। সেটা ১৯৮২ সালের। তার একটা সেন্টিমেন্টাল ভ্যালু ছিল। ওটা পাইনি।’’ তিনি জানান, সিসিটিভি ফুটেজ দেখে তাঁরা জানতে পারেন গত ১১ অক্টোবর সপরিবারে বাড়ি থেকে বেরনোর পরেই একটি গাড়ি এসে থেমেছিল তাঁদের জায়গায়। তার পর চুরি।

বেশ কয়েকটি চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশ বুঝতে পারে ‘চোর’ আসলে এক জনই। নানা এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার পর অভিযুক্তকে চিহ্নিত করে তারা। পুলিশ জানিয়েছে, সোনা চুরি করার পর তার পরিমাণ দেখার জন্য ভাড়ার বাড়িতে সোনা মাপার যন্ত্রও রেখেছিল মিজানুর। এখন প্রশ্ন, মিজানুর বাংলাদেশ থেকে এসে এই ভাবে একাই চুরি করছে না কি তার সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে?

মিজানুরের স্ত্রীকেও সন্দেহ করা হচ্ছে। সোমবার বারাসত থানা থেকে সাংবাদিক বৈঠক করেন জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারখারিয়া। তিনি জানান, চুরির কাজে অভিযুক্তকে কেউ সাহায্য করত কি না বা তার সঙ্গে আর কেউ এ রকম ঘটনা ঘটিয়ে চলেছে কি না, সে সব খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তিনি এলাকাবাসীকে সাবধান করেছেন বাড়ি ভাড়া দেওয়ার সময় যেন ভাড়াটে সম্পর্কে ভাল করে খোঁজখবর করে নেওয়া হয়। এ বিষয়ে তিনি পরে পুর কর্তৃপক্ষের সঙ্গেও আলাদা করে বৈঠক করবেন বলে জানিয়েছেন।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bangladeshi Barasat Barasat news Bengali News Breaking news aaj bangla newsaajbangla North 24 Parganas

Post navigation

Previous: পুরুলিয়ার স্কুলে মাস্টার থাকলেও নেই ছাত্রছাত্রী
Next: ইজ়রায়েলি রকেট হামলায় নাসরাল্লার উত্তরসূরি সফিদ্দিন মৃত

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.