Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দক্ষিণবঙ্গ
  • Kanthi আয়ুর্বেদ কলেজ হস্টেলের তিন তলা থেকে নীচে পড়লেন ছাত্রী
  • জেলার খবর
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব মেদিনীপুর খবর

Kanthi আয়ুর্বেদ কলেজ হস্টেলের তিন তলা থেকে নীচে পড়লেন ছাত্রী

Posted on 56 years ago 1 minute read
Kanthi

Kanthi

Kanthi কাঁথিতে আয়ুর্বেদ কলেজের নির্মীয়মাণ হস্টেলের ছাদ থেকে নীচে পড়ে গেলেন প্রথম বর্ষের এক ছাত্রী। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ তিনি পড়ে যান। গুরুতর আহত অবস্থায়  Kanthi কাঁথি মহকুমা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল। পরে রাতেই তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে খবর। স্থানীয় সূত্রে খবর, Kanthi কাঁথির আয়ুর্বেদ কলেজ ও হাসপাতালের হস্টেলের একটি নতুন ভবন তৈরি করা হচ্ছিল। তিন তলা উঁচু ওই ভবনটিতে ছাত্রছাত্রীরা থাকতেন না। নির্মাণকাজ শেষ না হওয়ায় সেখানে কারও যাতায়াতও ছিল না।

রাতে কর্মীরা কাজ শেষ করে সেখান থেকে চলে যাওয়ার পর এই ঘটনা ঘটে। ছাত্রী কী ভাবে নির্মীয়মাণ ভবনের তিন তলায় উঠে গেলেন, তা এখনও স্পষ্ট নয়। কী ভাবে তিনি নীচে পড়ে গেলেন, আত্মহত্যার চেষ্টা করেছিলেন কি না, অসাবধানতাবশত পড়ে গিয়েছেন কি না, খতিয়ে দেখা হবে। কলেজের অন্য ছাত্রছাত্রীরা জানিয়েছেন, রবিবার রাতে আচমকা তাঁরা তীব্র শব্দ শুনতে পান। সকলে বাইরে ছুটে এসে দেখেন, ছাত্রী হস্টেলের নতুন ভবনের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে গিয়েছিলেন আয়ুর্বেদ কলেজের সম্পাদক সুকোমল মাইতি। তিনি বলেন, ‘‘আমি খবর পেয়েই ছুটে গিয়েছি। আমার গাড়ি করেই ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁর পরিবারকে খবর দেওয়া হলে তাদের অনুরোধে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কী ভাবে তিনি নীচে পড়ে গেলেন, তা জানা যায়নি। ওঁর বান্ধবীদের কাছ থেকে জানতে পেরেছি, উনি মানসিক সমস্যায় ভুগছিলেন। হস্টেলের উপরের তলায় তালা লাগানোর কথা। তার পরেও কী ভাবে ছাত্রী তিন তলায় উঠলেন, তা তদন্তে জানা যাবে।’’

কলেজের ছাত্রছাত্রীদের একাংশের দাবি, ক্যাম্পাসে আলো খুব কম। ঘটনার সময়ে কোনও নিরাপত্তারক্ষীও সেখানে ছিলেন না। ওই ছাত্রীকে মোবাইলে কথা বলতে দেখা গিয়েছিল বলেও জানিয়েছেন সহপাঠীরা। কলেজ ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্বে থাকা যিশু মাল বলেন, ‘‘কাজ সেরে রাতেই কর্মীরা ফিরে গিয়েছিলেন। প্রতিটি তলা বন্ধ করা ছিল। সাধারণ ভাবে সেখানে কারও যাওয়া নিষিদ্ধ ছিল। তার পরেও অত উঁচুতে কী ভাবে উঠে গেলেন ওই ছাত্রী, তা পরিষ্কার নয়।’’ খবর পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছিল কাঁথি থানার পুলিশও। কী ভাবে এই ঘটনা ঘটল, সে বিষয়ে তারা তদন্ত শুরু করেছে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News Breaking news aaj bangla Kanthi newsaajbangla Purba Medinipur Purba Medinipur News

Post navigation

Previous: বীরভূমে বিস্ফোরক ভর্তি ট্রাকেই বিস্ফোরণ! নিহত ৭ শ্রমিক
Next: কল্যাণী, অশোকনগরে বস্ত্র পার্ক তৈরির সিদ্ধান্ত নবান্নের

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.