Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দেশ
  • Manipur CRPF-র সঙ্গে সংঘর্ষে মৃত ১০ জঙ্গি, জারি কার্ফু
  • দেশ

Manipur CRPF-র সঙ্গে সংঘর্ষে মৃত ১০ জঙ্গি, জারি কার্ফু

Posted on 56 years ago 1 minute read
Manipur

Manipur

অশান্তির আগুন নিভছেই না Manipur মণিপুরে। এবার সিআরপিএফের উপরেই হামলা। পাল্টা গুলিতে নিহত কমপক্ষে ১০ জঙ্গি। নিহতরা সকলেই কুকি সম্প্রদায়ের বলেই জানা গিয়েছে। হামলার পরই Manipur মণিপুর জুড়ে কার্ফু জারি করা হয়েছে। সোমবার Manipur মণিপুরের জিরিবামে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের উপরে হামলা চালায় জঙ্গিরা। জানা গিয়েছে, অসমের সীমান্ত লাগোয়া জিরিবামে একটি পুলিশ স্টেশনে দুইদিক থেকে হামলা শুরু করে।

ওই পুলিশ স্টেশনের পাশেই অস্থায়ী ত্রাণ শিবির রয়েছে। সেটিই মূল নিশানা ছিল বলে মনে করা হচ্ছে। থানায় হামলার পর জঙ্গিরা আশেপাশের বাড়িগুলিতে আগুন ধরিয়ে দিতে শুরু করে। তখনই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সংঘর্ষে প্রথমে এক জওয়ান আহত হন। এরপরই দুই পক্ষের মধ্যে এনকাউন্টার শুরু হয়। শেষ পর্যন্ত গুলির লড়াইয়ে ১০ জঙ্গির মৃত্য়ু হয়েছে বলেই খবর।

প্রসঙ্গত, জিরিবামের এই পুলিশ স্টেশনে এর আগেও একাধিকবার হামলা হয়েছে অস্ত্র লুঠপাটের জন্য। আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও হয়। গতকালের হামলার পরই অতিরিক্ত বাহিনী পাঠিয়েছে সিআরপিএফ। অন্যদিকে, কুকি জনগোষ্ঠীর তরফে বনধের ডাক দেওয়া হয়েছে তাঁদের ‘ভিলেজ ভলেন্টিয়ার’দের মৃত্য়ুর প্রতিবাদে। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের তরফে কার্ফু জারি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সংঘর্ষে নিহত জঙ্গিদের কাছ থেকে রকেট প্রপেলড গ্রেনেড থেকে শুরু করে একে সিরিজের অ্যাসল্ট রাইফেল উদ্ধার হয়েছে। ভিলেজ ভলেন্টিয়ারদের কেবল সিঙ্গল ব্যারেল বন্দুক ব্যবহার করারই অনুমতি রয়েছে, তাও লাইসেন্সপ্রাপ্ত। কিন্তু বিভিন্ন সময়েই কুকি জঙ্গিদের কাছে অত্যাধুনিক অস্ত্র দেখা গিয়েছে। এই অস্ত্র কোথা থেকে আসছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News bengali news bengali bengali news bengali news Breaking news aaj bangla Manipur news news bengali news newsaajbangla

Post navigation

Previous: অনুব্রতর প্রত্যাবর্তনের পর বাড়ছে কাজলের নিরাপত্তা
Next: মিথুন রাশির মাসিক রাশিফল অক্টোবর

Related Stories

Commercial gas
  • দেশ

বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, অপরিবর্তিত রান্নার গ্যাস

Posted on 56 years ago
Bengaluru
  • দেশ

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল হাসপাতালের প্রাচীর,দুই শিশু-সহ সাত জনের মৃত্য

Posted on 56 years ago
Bangladeshi woman
  • দেশ

ডাক্তার পরিচয়ে বাড়ি ভাড়া নিয়ে দেহব্যবসা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.