Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • আবহাওয়া
  • Winter Forecast কবে থেকে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস
  • আবহাওয়া

Winter Forecast কবে থেকে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস

Posted on 56 years ago 1 minute read
Winter Forecast

Winter Forecast

আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস winter forecast কমবে রাতের তাপমাত্রা। উইকেন্ডে হাওয়া বদল। winter forecast   রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা। ঘন কুয়াশায় ঢাকবে উত্তরের কিছু এলাকা। রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উইকেন্ডে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। চলতি সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন।

পরিবেশ অনুকূল হবে উত্তুরে হাওয়া প্রবেশের। শুক্রবার থেকেই winter forecast পারদ পতনের সম্ভাবনা। পশ্চিমের জেলায় পারদ পতন একটু বেশি। আগামী পাঁচ দিনে‌ তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। শ্রীনিকেতনে ১৭ ডিগ্রি সেলসিয়াসে পারদ। পুরুলিয়াতে ১৬ ডিগ্রি সেলসিয়াসে পারদ। আগামী দু-তিন দিনে আরও কিছুটা নামবে তাপমাত্রা। পার্বত্য এলাকায় জলীয় বাষ্প থাকায় বাতাসে ধোঁয়াশার কিছুটা সৃষ্টি হবে।

তবে সকালের দিকে নিচের জেলা মালদা ও দুই দিনাজপুরে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আগামী দুদিন ঘন কুয়াশার সতর্কতা। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে। মূলত শুষ্ক আবহাওয়া। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বাকি উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন কলকাতাতেও।

সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার নীচে নামতে পারে। আবহাওয়া দফতরের পূর্বভাস, সপ্তাহান্তে শীতের আমেজ শুরু হবে। কাল থেকে নামবে পারদ। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। মূলত পরিষ্কার আকাশ। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। শুষ্ক আবহাওয়া; বৃষ্টির সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯৩ শতাংশ।

হাওয়া অফিস বলছে, এভাবেই শীত নামবে বঙ্গে। উত্তর-পশ্চিম দিক থেকে হাওয়া ঢুকতে শুরু করবে। ফলে সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে শুরু করবে। আবহবিদরা বলছেন, চলতি মাসের শেষ সপ্তাহে শীতের আমেজ অনুভূত হবে। তবে বঙ্গে শীতকাল ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে নয়। এখন শুষ্ক আবহাওয়া চলবে। সর্বনিম্ন তাপমাত্রার নীচে নামার মাধ্যমেই ঠান্ডার অনুভূতি মিলবে। বৃষ্টির কোনও ইঙ্গিত নেই। সাগরে কোনও ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার হদিশ নেই। ফলে সব মিলিয়ে গরম ঠান্ডা কুয়াশা মিলিয়ে শীত আসার প্রস্তুতি।বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি বেশি। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 47 শতাংশ।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: winter forecast winter forecast in kolkata

Post navigation

Previous: পরিত্যক্ত গাড়িতে খেলতে গিয়ে ঝলসে গেল চার শিশু, ভর্তি হাসপাতালে
Next: ভাঙড়ে বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধার করল পুলিশ

Related Stories

Ajker Weather Today
  • আবহাওয়া

কবে থেকে শীতের আমেজ দক্ষিণবঙ্গে ?

Posted on 56 years ago
Low pressure trough in Bay of Bengal
  • আবহাওয়া

পুজোর আগে নিম্নচাপের ভ্রুকুটি, কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা

Posted on 56 years ago
Cyclone Weather
  • আবহাওয়া

বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল বঙ্গোপসাগর

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.