Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • জেলার খবর
  • ভাঙড়ে বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধার করল পুলিশ
  • জেলার খবর
  • দক্ষিণ ২৪ পরগনা খবর

ভাঙড়ে বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধার করল পুলিশ

Posted on 56 years ago 1 minute read
Bhangar

Bhangar

দক্ষিণ ২৪ পরগনার  Bhangar ভাঙড়ে একই বাড়ি থেকে জোড়া দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। রবিবার  Bhangar ভাঙড়ের চন্দনেশ্বর এলাকায় একটি বাড়ি থেকে দু’জনের দেহ পায় পুলিশ। মৃত দু’জন সম্পর্কে স্বামী-স্ত্রী। দু’জনের শরীরেই অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশের একটি সূত্রে খবর। পরিবারের দাবি, খুন করা হয়েছে ওই দম্পতিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। লালবাজারের হোমিসাইড শাখার অফিসারেরা ঘটনাস্থলে গিয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, মৃতদের নাম মোশারফ পিয়াদা এবং শাহানারা বিবি। মোশারফের বয়স ৫০ বছর। তাঁর স্ত্রী শাহানারা ৪৬ বছর বয়সি। রবিবার সকালে ওই প্রৌঢ় দম্পতিকে মৃত অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। বাড়ির সামনে রাস্তাতেও রক্তের দাগ মিলেছে। মোশারফ এবং শাহানারার মেয়ের দাবি, তাঁর বাবা-মাকে খুন করেছে বাইরের কেউ। শনিবার রাতেই মোবাইলে বাবা-মায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলে দাবি করেছেন বিবাহিতা ওই যুবতী।

তাঁর এ-ও দাবি, বাবা-মায়ের ঝগড়াঝাঁটি হয়নি, কোনও গন্ডগোলই ছিল না। তিনি বলেন, ‘‘আমার বাবাকে কুপিয়ে মাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে কেউ। বাইরে থেকে দরজার ছিটকিনি ভাঙা হয়েছে। ওদের খুন করা হয়েছে।’’ কিন্তু কে বা কারা খুন করতে পারেন, তাঁর সন্দেহ কাকে, এ সব কিছুই বলেননি যুবতী। তিনি বলেন, ‘‘রাতেই (শনিবার) আমার সঙ্গে দু’জনের ভিডিয়ো কলে কথা হয়েছে।

দু’জন কত হাসাহাসি করল। আর সকালে উঠে শুনলাম, দু’জনেই নেই!’’ তিনি প্রশাসনের কাছে বিচারের আবেদন করেছেন। অন্য দিকে, ইতিমধ্যে দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই বাড়ির কাছাকাছি দু’টি সিসি ক্যামেরা রয়েছে। সেখান থেকে কোনও ফুটেজ পাওয়া যায় কি না, দেখা হচ্ছে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bhangar Bhangar News in Bengali

Post navigation

Previous: Winter Forecast কবে থেকে শীতের আমেজ? জানিয়ে দিল হাওয়া অফিস
Next: নিজের দেশেই নিরাপদ নন শাকিব আল হাসান

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.