Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
Video
  • Home
  • দক্ষিণবঙ্গ
  • উত্তর ২৪ পরগনায় ১০ কোটির প্রতারণা! গ্রেফতার ৭
  • উত্তর ২৪ পরগনা খবর
  • জেলার খবর
  • দক্ষিণবঙ্গ

উত্তর ২৪ পরগনায় ১০ কোটির প্রতারণা! গ্রেফতার ৭

Posted on 56 years ago 1 minute read
North 24 Paraganas

North 24 Paraganas

North 24 Paraganas News উত্তর ২৪ পরগনায় ১০ কোটির প্রতারণা! গ্রেফতার ৭ । ভুয়ো কোম্পানি বানিয়ে সেই কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে অনলাইন গেমিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া, স্টক মার্কেট-সহ একাধিকভাবে সাইবার প্রতারণার মাধ্যমে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যাঙ্কের ম্যানেজার সহ মোট সাতজন প্রতারককে গ্রেফতার করল North 24 Paraganas উত্তর ২৪ পরগনার বাগদা থানার পুলিশ।

২৩ টি কোম্পানি খুলে সেই কোম্পানির নামে প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করেছে বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখে বাগদা থানার পুলিশ সিন্দ্রানি এলাকায় হানা দিয়ে সাইবার প্রতারণার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের ৮ দিনের পুলিশি হেফাজত নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করে অরিন্দম বিশ্বাস নামে বেসরকারি ব্যাঙ্কের এক কমার্শিয়াল রিলেশনশিপ ম্যানেজারকে গ্রেফতার করে।

বৃহস্পতিবার বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার সাংবাদিক সম্মেলন করে জানান, ধৃতদের কাছ থেকে একাধিক জমির নথি, একাধিক ব্যাঙ্কের পাস বই, ১১৬ টি এটিএম কার্ড, দামি গাড়ি, ৯০টা সরকারি বেসরকারি সংস্থার স্টাম্প-সহ প্রচুর নথি উদ্ধার হয়েছে। যারা বিভিন্ন জায়গা দেখিয়ে ২৩টি কোম্পানি খুলেছিলে ব্যাঙ্ক ম্যানেজার অরিন্দমের সহযোগিতা নিয়ে ওই কোম্পানির নামে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুলে প্রায় ১০ কোটি টাকা প্রতারণা করেছে। দেশের বিভিন্ন প্রান্তে এখন পর্যন্ত এই অ্যাকাউন্টগুলির নামে ২০৪ টি সাইবার প্রতারণার মামলা রয়েছে। বাগদার সিন্দ্রানি এলাকা থেকে এই প্রতারণা চক্র চলত। তিন বছর আগে এই প্রতারণা শুরু হয়েছিল।ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে এই প্রতারণা চক্র কতদূর পর্যন্ত রয়েছে।

aaj

আরও পড়ুন     জেলার খবর     কলকাতা     দক্ষিণ ২৪ পরগনা    উত্তর ২৪ পরগনা    হাওড়া   নদিয়া    মুর্শিদাবাদ  পূর্ব বর্ধমান   পশ্চিম বর্ধমান  ঝাড়গ্রাম  পূর্ব মেদিনীপুর   পশ্চিম মেদিনীপুর    পুরুলিয়া   বাঁকুড়া  হুগলি    বীরভূম   মালদহ    উত্তর দিনাজপুর    দক্ষিণ   দিনাজপুর    জলপাইগুড়ি    শিলিগুড়ি    আলিপুরদুয়ার   কোচবিহার  

About the Author

Administrator

Visit Website View All Posts
Tags: Bengali News bengali news bengali bengali news bengali news Bhangar News in Bengali Breaking news aaj bangla Cyber Crime news bengali news news in bengal newsaajbangla North 24 Paraganas North 24 Paraganas News

Post navigation

Previous: Ajker Rashifal in Bengali ১৫ নম্বেবর ২০২৪
Next: নদিয়ায় ঘরে ঢুকে এলোপাথাড়ি কোপে মৃত্যু রাজমিস্ত্রির

Related Stories

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Nadia
  • জেলার খবর

Nadia ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী, গ্রেফতার বৃদ্ধ প্রতিবেশী

Posted on 56 years ago
Howrah
  • জেলার খবর

Howrah মহামেডানের ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Cooch Behar
  • কোচবিহার নিউজ

Cooch Behar যাত্রীবোঝাই অটো-গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ৪

Posted on 56 years ago
Udayanarayanpur
  • প্রথম পাতা

উদয়নারায়ণপুরে বৃদ্ধের বার্ধক্যজনিত অসুস্থতাতেই মৃত্যু!

Posted on 56 years ago
Hooghly
  • হুগলি খবর

হুগলির সিঙ্গুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একই পরিবারের চার সদস্যের

Posted on 56 years ago
North Tripura
  • ত্রিপুরা

কদমতলা বাজারে ‘জয় জুয়েলারি’-তে দুঃসাহসিক চুরি

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.