Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • দক্ষিণবঙ্গ
  • সুন্দরবনে বাঘের হানায় চারদিনে ৪ জনের মৃত্যু, আতঙ্কে গ্রামের মানুষ
  • জেলার খবর
  • দক্ষিণ ২৪ পরগনা খবর
  • দক্ষিণবঙ্গ

সুন্দরবনে বাঘের হানায় চারদিনে ৪ জনের মৃত্যু, আতঙ্কে গ্রামের মানুষ

Posted on 56 years ago 1 minute read
Tiger Attacks

Tiger Attacks

সুন্দরবনে বাঘের হানায় পরপর চারদিনে চারজনের মৃত্যু হল! আর এই নিয়েই সুন্দরবন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। মাছ-কাঁকড়া ও মধু সংগ্রহ করতে যাওয়া বাসিন্দারা এখন থেকে আগামী কয়েক দিন কি বনের ভিতর ঢুকবেন? সেই চর্চা চলছে। বনদপ্তরও পরিস্থিতি খতিয়ে দেখছে। গত চারদিনে চারজন মানুষ সুন্দরবনে বাঘের হানায় মারা গেলেন বলে খবর। একজন ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মৃত ব্যক্তির নাম রমাপ্রসাদ বাঘানি। তিনি দেউলবাড়ি, কুলতলির বাসিন্দা। জানা গিয়েছে, মঙ্গলবার দোবাঁকি খালের কাছে মাছ ধরছিলেন।

সেসময় বাঘ তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে, তাঁকে নিয়ে বনের মধ্যে ঢুকে যায়। সঙ্গীরা নিজেদের প্রাণ বাঁচাতে কোনওরকমে রাতে গ্রামে ফিরে এসেছিলেন। আজ, বুধবার বনকর্মীরা মৃতদেহ উদ্ধারের জন্য জঙ্গলে গিয়েছেন। এর আগে তিনদিন বাঘের হামলায় মৃত্যু হয়েছে ৩ মৎস্যজীবীর। বাঘের হানায় গুরুতর জখম হয়েছেন আরও একজন। একজন মৎস্যজীবীর দেহ বাঘে টেনে নিয়ে গেলেও অন্য একজন মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে। জীবিত অবস্থায় বাঘের মুখ থেকে ফিরিয়ে আনা হয়েছে আরও এক মৎস্যজীবীকে। পরের পর বাঘের হানাদারির ঘটনায় উদ্বিগ্ন মৎস্যজীবী পরিবারের সদস্যরা। প্রথম ঘটনাটি ঘটে রবিবার। রবিবার বাঘের আক্রমণে নিহত হন গোপাল চক্রবর্তী নামে এক মধু সংগ্রহকারী। তাঁর বাড়ি বাড়ি কুলতলির দেউলবাড়ি এলাকায়।

চার জনের মধু সংগ্রহকারীদের একটি দল সুন্দরবনের হলদিবাড়ি জঙ্গলে গিয়েছিল মধু সংগ্রহ করতে। সেখানেই সঙ্গীরা কিছু বুঝে ওঠার আগেই গোপালকে গভীর জঙ্গলে টেনে নিয়ে যায় বাঘ। এখনও পর্যন্ত তাঁর দেহ উদ্ধার হয়নি। গোপালের সঙ্গী বাবলু চক্রবর্তী জানান, “আমরা মধু ভেঙে সকালে বাড়ির দিকে আসছিলাম। সেই সময় দাদা জঙ্গলের মধ্যে প্রাতঃকৃত্য সারতে যান। তারপর থেকেই আর খুঁজে পাইনি।” বাঘের আক্রমণের দ্বিতীয় ঘটনাটি ঘটে সোমবার। কুলতলির বেনিফিলি জঙ্গলে কাঁকড়া সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হন গোষ্ঠবিহারী জানা নামে আরও এক মৎস্যজীবী। তাঁর বাড়ি কুলতলির মৈপীঠ বৈকন্ঠপুর এলাকায়। তবে, তাঁর দেহটি বাঘের মুখ থেকে ছাড়িয়ে নিয়ে আসেন সঙ্গীসাথিরা।

এদিকে, এই দুটি খবর এলাকায় পৌঁছনোর আগেই আরও একটি বাঘের আক্রমণের ঘটনা ঘটে। মঙ্গলবার বাঘের আক্রমণে আহত হয়েছেন দেউলবাড়ি গ্রামের গোপাল নস্কর। আহত ওই মৎস্যজীবীকে তাঁর সঙ্গীরা বাঘের মুখ থেকে ছাড়িয়ে নিয়ে আসেন। গোপাল নস্করের মাথা এবং ঘাড়ে গভীর আঘাত লেগেছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে কুলতলির জামতলা হাসপাতাল, সেখান থেকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তিনি চিকিৎসাধীন। পরপর বাঘের হানায় মৃত্যুর ঘটনায় এলাকার মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েক দিনের ঘটনায় বনদপ্তরও চিন্তায়। মানুষজন যাতে গভীর বনে না যান, সেই বার্তাও ফের দেওয়া শুরু হয়েছে বলে খবর।

About the Author

Author

Visit Website View All Posts
Tags: Tiger Attacks

Post navigation

Previous: মুছল ফেডারেশন, থাকছে না গিল্ড! তৈরি হল কনফেডারেশন
Next: গ্রেফতার তৃণমূলের জয়প্রকাশ মজুমদার

Related Stories

Howrah
  • জেলার খবর

হাওড়ার লিলুয়ায় পাঁকে তলিয়ে গেল ১৫ বছরের কিশোর

Posted on 56 years ago
Police Walk Trinamool
  • উত্তর ২৪ পরগনা খবর

তৃণমূলের ‘গুণধর’ কাউন্সিলরকে দড়ি পরিয়ে হাঁটাল পুলিশ

Posted on 56 years ago
Toto Driver
  • উত্তরবঙ্গ

চাঁচলে গাড়ির ধাক্কায় নিহত টোটো চালক, দিশেহারা পরিবার!

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Howrah
  • জেলার খবর

হাওড়ার লিলুয়ায় পাঁকে তলিয়ে গেল ১৫ বছরের কিশোর

Posted on 56 years ago
Police Walk Trinamool
  • উত্তর ২৪ পরগনা খবর

তৃণমূলের ‘গুণধর’ কাউন্সিলরকে দড়ি পরিয়ে হাঁটাল পুলিশ

Posted on 56 years ago
Toto Driver
  • উত্তরবঙ্গ

চাঁচলে গাড়ির ধাক্কায় নিহত টোটো চালক, দিশেহারা পরিবার!

Posted on 56 years ago
Harishchandrapur Police Station in Malda
  • উত্তরবঙ্গ

জাল আঁধারের বড়সড়ো পর্দা ফাঁস করলো মালদহের হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.