Skip to content
aaj

নিউজ আজ বাংলা

Bengali News: (বাংলা সংবাদ) Latest News in Bangla, বাংলা নিউজ, বাংলায় সর্বশেষ খবর,

Primary Menu
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Video
  • Home
  • দেশ
  • দিল্লিতে অধ্যাপিকা খুনে বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি!
  • জেলার খবর
  • দেশ
  • পূর্ব বর্ধমান খবর

দিল্লিতে অধ্যাপিকা খুনে বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি!

Posted on 56 years ago 1 minute read
West Bengal in Delhi University professor’s death

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা দেবস্মিতা পালকে খুনের অভিযোগে বর্ধমান থেকে দম্পতিকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, অধ্যাপিকাকে খুন করতেই ১৪০০ কিলোমিটার পাড়ি দিয়েছিলেন তাঁরা। সন্দেহ এড়াতে সঙ্গে নিয়ে গিয়েছিলেন সন্তানকেও। দেবস্মিতার ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ অভিযুক্তদের শনাক্ত করেছে। জিজ্ঞাসাবাদ চলছে। গত বৃহস্পতিবার পূর্ব দিল্লির বসুধারা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট থেকে দেবস্মিতার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়। তাঁর দিদি দেবারতি পুলিশে খবর দেন। জানান, ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। বারংবার ফোন করা সত্ত্বেও বোন সাড়া দিচ্ছেন না বলে দেবারতি দরজা ভেঙে ভিতরে ঢুকেছিলেন। দেবস্মিতার দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন তিনি। তাঁর মাথায় গভীর ক্ষত ছিল।

এ ছাড়া, হাতের শিরাও কাটা অবস্থায় ছিল। তবে টাকাপয়সা বা গয়নাগাটি কিছুই চুরি যায়নি। পুলিশ তখনই অনুমান করেছিল, চুরি-ডাকাতি নয়, ব্যক্তিগত কোনও আক্রোশ থেকে অধ্যাপিকাকে খুন করা হয়েছে। দিল্লিতে একাই থাকতেন দেবস্মিতা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন শিবাজী কলেজে পড়াতেন তিনি। বিয়ের পাঁচ বছরের মাথায় ২০২২ সালে স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। তাঁর স্বামী থাকেন বেঙ্গালুরুতে। তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। বর্ধমানে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাড়ি ছিল দেবস্মিতার। সেখানেই অভিযুক্ত দম্পতি ভাড়াটে হিসাবে থাকতেন। পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ দিন ধরেই সম্পত্তি হাতিয়ে নেওয়ার ছক কষছিলেন তাঁরা। ওই বাড়ি ছেড়ে দেওয়ার জন্য দেবস্মিতা তাঁদের চাপ দিচ্ছিলেন বলেও অভিযোগ।

সিসিটিভিতে দেখা গিয়েছে, দেবস্মিতার সাত তলার ফ্ল্যাটে সিঁড়ি ভেঙে উঠছিলেন দম্পতি। তাঁদের মুখ মাস্কে ঢাকা ছিল। প্রায় আধ ঘণ্টা তাঁরা ভিতরে ছিলেন। পরে পোশাক বদলে বাইরে আসেন। নীচে গাড়ি দাঁড় করানোই ছিল। তাতে চেপে ঘটনাস্থল থেকে চলে যান। পুলিশ আগে ওই গাড়ির চালককে পাকড়াও করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে দম্পতির সম্বন্ধে কিছু তথ্য পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, খুনের অস্ত্র সঙ্গে করেই নিয়ে গিয়েছিলেন দম্পতি। ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজ দেখে যাতায়াতকারী ২০০ জনকে চিহ্নিত করেছিল পুলিশ। তাঁদের মধ্যে থেকে ১৩ জনকে আলাদা করে সন্দেহভাজনদের তালিকা প্রস্তুত করা হয়। দেবস্মিতার স্বামীও তদন্তকারীদের নজরে ছিলেন। গত দু’দিনে দিল্লি পুলিশের সাতটি দল চার রাজ্যে ঘুরে ঘুরে চিরুনিতল্লাশি চালিয়েছে। বহু লোককে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে রবিবার বর্ধমানে ধরা পড়লেন অভিযুক্ত দম্পতি।

About the Author

Administrator

Visit Website View All Posts

Post navigation

Previous: কিউবার প্রাক্তন নেতা ফিদেল কাস্ত্রোর পুত্র কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! দাবি ট্রাম্পের
Next: অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় ঘোষণা, এক পরিবারে একটি ফর্মেই আবেদন সম্ভব

Related Stories

Howrah TMC leader
  • জেলার খবর

‘কাটমানি’ নেওয়ার অভিযোগে হাওড়ায় তৃণমূল নেতা গ্রেফতার

Posted on 56 years ago
Police arrest husband
  • উত্তরবঙ্গ

নাবালিকা বধূ অন্তঃসত্ত্বা! হাসপাতালের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ

Posted on 56 years ago
Murshidabad
  • জেলার খবর

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে বিপাকে মুর্শিদাবাদের দাঙ্গাবাজ ও উস্কানিদাতারা

Posted on 56 years ago

সর্বশেষ সংবাদ

Agnimitra Paul
  • পশ্চিমবঙ্গ

অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বড় ঘোষণা, এক পরিবারে একটি ফর্মেই আবেদন সম্ভব

Posted on 56 years ago
West Bengal in Delhi University professor’s death
  • জেলার খবর

দিল্লিতে অধ্যাপিকা খুনে বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি!

Posted on 56 years ago
Justin Trudeau Is Fidel Castro
  • বিশ্ব সংবাদ

কিউবার প্রাক্তন নেতা ফিদেল কাস্ত্রোর পুত্র কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো! দাবি ট্রাম্পের

Posted on 56 years ago
Howrah TMC leader
  • জেলার খবর

‘কাটমানি’ নেওয়ার অভিযোগে হাওড়ায় তৃণমূল নেতা গ্রেফতার

Posted on 56 years ago
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
  • উত্তরবঙ্গ
  • দেশ
  • বিশ্ব সংবাদ
  • খেলা
  • আবহাওয়া
  • রাশিফল
  • স্বাস্থ্য টিপস
  • প্রথম পাতা
  • কলকাতা
  • দক্ষিণবঙ্গ
    • হাওড়া খবর
    • দক্ষিণ ২৪ পরগনা খবর
    • উত্তর ২৪ পরগনা খবর
    • হুগলি খবর
    • নদিয়া খবর
    • পূর্ব মেদিনীপুর খবর
    • পশ্চিম মেদিনীপুর খবর
    • ঝাড়গ্রাম খবর
    • পুরুলিয়া খবর
    • বাঁকুড়া খবর
    • পশ্চিম বর্ধমান খবর
    • পূর্ব বর্ধমান খবর
    • বীরভূম খবর
    • মুর্শিদাবাদ খবর
  • উত্তরবঙ্গ
    • কোচবিহার নিউজ
    • আলিপুরদুয়ার খবর
    • জলপাইগুড়ি খবর
    • শিলিগুড়ি খবর
    • উত্তর দিনাজপুর খবর
    • দক্ষিণ দিনাজপুর নিউজ
    • মালদহ খবর
  • দেশ
    • আসাম নিউজ
    • ত্রিপুরা
  • বিশ্ব সংবাদ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
  • আবহাওয়া
  • রাশিফল
    • বার্ষিকী রাশিফল
    • মাসিক রাশিফল
    • সাপ্তাহিক রাশিফল
    • আজকের রাশিফল
  • স্বাস্থ্য টিপস
Copyright © All rights reserved. newsaajbangla.com | MoreNews by AF themes.